বিষয়বস্তুতে চলুন

আদা চা

উইকিবই থেকে
আদা চা
রন্ধনপ্রণালী বিভাগ পানীয়
পরিবেশন ২ জন
খাদ্য শক্তি প্রায় ২৫ কিলোক্যালরি প্রতি কাপ
তৈরির সময় ৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা আদা চা সর্দি-কাশি উপশমে ও হজমে সহায়ক এক উপকারী পানীয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

আদা চা

আদা চা একটি জনপ্রিয় ভেষজ পানীয় যা মূলত আদা, পানি ও চা পাতার সংমিশ্রণে তৈরি হয়। এটি শরীরকে উষ্ণ রাখে, ঠান্ডা লাগা ও হালকা জ্বর উপশমে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধিতেও সহায়ক। চা প্রেমীদের জন্য এটি একটি ঝাঁজালো স্বাদের বিকল্প। বিশেষ করে শীতকালে বা বৃষ্টি দিনে এক কাপ গরম আদা চা শরীর ও মন দুই-ই চাঙ্গা করে।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
পানি ২ কাপ
আদা কুচি ১ টেবিল চামচ (তাজা আদা কুচি)
চা পাতা ১.৫ চা চামচ
চিনি ২ চা চামচ (ঐচ্ছিক)
দুধ ১/২ কাপ (ঐচ্ছিক, দুধ চা চাইলে)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]

ধাপ ১: পানি ও আদা ফুটানো

[সম্পাদনা]
  1. একটি পাত্রে ২ কাপ পানি নিয়ে চুলায় বসান।
  2. তাতে ১ টেবিল চামচ তাজা আদা কুচি দিন।
  3. পানি ফুটে উঠলে মাঝারি আঁচে ৪-৫ মিনিট সেদ্ধ হতে দিন যাতে আদার ঝাঁজ ভালোভাবে পানিতে মেশে।

ধাপ ২: চা পাতা যোগ করা

[সম্পাদনা]
  1. ফুটন্ত পানিতে ১.৫ চা চামচ চা পাতা যোগ করুন।
  2. এই অবস্থায় আরও ২-৩ মিনিট ফুটিয়ে নিন।
  3. চাইলে এই সময়েই ২ চা চামচ চিনি দিতে পারেন।

ধাপ ৩: দুধ (ঐচ্ছিক) যোগ করা

[সম্পাদনা]
  1. আপনি যদি দুধ চা পছন্দ করেন, তাহলে এই পর্যায়ে ১/২ কাপ দুধ দিন এবং আরও ২ মিনিট ফুটিয়ে নিন।
  2. না চাইলে শুধু কালো চা হিসেবেই রাখতে পারেন।

ধাপ ৪: ছেঁকে পরিবেশন

[সম্পাদনা]
  1. চা তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে চা ছেঁকে কাপ বা মগে ঢালুন।
  2. গরম গরম পরিবেশন করুন।