আটা পরোটা
অবয়ব
| আটা পরোটা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | রুটিজাতীয় |
| পরিবেশন | ৪-৫টি |
| তৈরির সময় | ২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
আটা পরোটা
আটা পরোটা দৈনন্দিন খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি স্বাস্থ্যকর। সাধারণত তরকারি, ডিম ভাজা বা মাংসের সাথে এটি পরিবেশন করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| আটা | ২ কাপ |
| লবণ | আধা চা-চামচ |
| তেল বা ঘি | পরোটা ভাজা ও মাখানোর জন্য |
| পানি | খামির তৈরির জন্য প্রয়োজনমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- একটি পাত্রে আটা, লবণ এবং ১ টেবিল-চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
- অল্প অল্প করে পানি দিয়ে আটা মথে নরম ও মসৃণ খামির (ডো) তৈরি করুন। খামিরটি ১৫ মিনিট ঢেকে রাখুন।
- খামির থেকে ছোট ছোট লেচি কেটে নিন। একটি লেচি নিয়ে রুটির মতো বেলে তার ওপর সামান্য তেল মাখিয়ে ভাঁজ করে তিনকোনা বা চৌকোনা আকার দিন।
- এবার ভাঁজ করা লেচিটি সাবধানে বেলে পরোটা তৈরি করুন।
- চুলায় তাওয়া গরম করে পরোটাটি এপিঠ-ওপিঠ হালকা সেঁকে নিন।
- এরপর চারপাশে সামান্য তেল বা ঘি ছড়িয়ে দিয়ে মাঝারি আঁচে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।
ডিম বা পছন্দের তরকারির সাথে পরিবেশন করুন গরম আটা পরোটা