বিষয়বস্তুতে চলুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস/ওবামা

উইকিবই থেকে
প্রেসিডেন্ট বারাক ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা

[সম্পাদনা]

বারাক হুসেইন ওবামা দ্বিতীয় (জন্ম: ৪ আগস্ট, ১৯৬১) ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রথম আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।[] ২০০৫ সালে তিনি ইলিনয়ের জুনিয়র সেনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথম মেয়াদের একাংশ শেষ করে তিনি ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৬ নভেম্বর ২০০৮-এ সেনেটর পদ থেকে ইস্তফা দেন।

প্রাথমিক জীবন ও কর্ম

[সম্পাদনা]

ওবামা ছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক, যেখানে তিনি হার্ভার্ড ল কলেজ রিভিউয়ের সভাপতি ছিলেন।[][] ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে সংবিধানগত আইন পাঠিয়েছেন।[]

২০০৩ সালের জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্র সেনেটে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। ২০০৪ সালের মার্চে প্রাথমিক নির্বাচন জিতে নভেম্বর মাসে নির্বাচিত হন। ২০০৪ সালের জুলাইয়ে তিনি ডেমোক্র্যাটিক জাতীয় কনভেনশনে ভাষণ দেন। ১০৯তম কংগ্রেসে ডেমোক্র্যাটিক সংখ্যালঘু দলের একজন সদস্য হিসেবে তিনি প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণ এবং ফেডারেল তহবিল ব্যবহারে জনসাধারণের অধিক দায়িত্ব নিশ্চিতকরণে আইন প্রণয়নে সহায়তা করেন। তিনি ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা সফরও করেন। ১১০তম কংগ্রেসে তিনি প্রণীত আইনসমূহের মধ্যে ছিল প্রণোদনা, নির্বাচনী প্রতারণা, জলবায়ু পরিবর্তন, পারমাণবিক সন্ত্রাসবাদ, এবং যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের যত্ন সম্পর্কিত আইন।

কংগ্রেস সদস্য এবং মন্ত্রিসভার সাথে বাস্কেটবল খেলছেন ওবামা।

বারাক ওবামা একজন প্রবল ক্রীড়াপ্রেমী। তিনি শিকাগো বেয়ার্স, বুলস, ব্ল্যাকহকস এবং হোয়াইট সোক্সের সমর্থক। তিনি একজন দক্ষ বাস্কেটবল খেলোয়াড়। নিয়মিত তিনি ঘনিষ্ঠ বন্ধু এবং উপদেষ্টাদের সাথে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেন। নির্বাচনের দিন তার একটি রীতি আছে, যেখানে তিনি যেখানেই থাকেন, ঐ শহরে বাস্কেটবল খেলার জন্য ছেড়ে যান।

প্রথম ১০০ দিন

[সম্পাদনা]

মন্দার সময়কালীন প্রেসিডেন্ট এফডিআর-এর প্রথম ১০০ দিনের কাজের নকল করতে চেয়ে, ওবামা তার প্রথম ১০০ দিন অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ব্যয় করতে উদ্যোগ নেন। এর প্রধান নীতি ছিল ২০০৯ সালের আমেরিকান রিকভারি অ্যান্ড রিইনভেস্টমেন্ট আইন। এটি সাধারণত "স্টিমুলাস প্যাকেজ" নামে পরিচিত। এই আইনের আওতায় অবকাঠামোগত উন্নয়ন, কিছু কর কর্তন, শিক্ষায় অর্থায়ন, এবং মেডিকেড সম্প্রসারণ অন্তর্ভুক্ত ছিল। ২০০৯ সালের মাঝামাঝি সময়ে বেসরকারি খাতে চাকরির সুযোগ বাড়তে শুরু করে এবং শেয়ার বাজারে উত্থান দেখা দেয়। তবে কিছু ক্ষেত্রের প্রবৃদ্ধি খুবই সীমিত ছিল।

ওবামার প্রথম ১০০ দিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল অত্যাচারের ব্যবহার বন্ধ করা।[]

অভ্যন্তরীণ নীতি

[সম্পাদনা]

২০১৪ সালে ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্র ডিজিটাল সার্ভিস এবং ১৮এফ প্রতিষ্ঠা করে। এটি আমেরিকান সরকারের ডিজিটাল উদ্যোগে সহায়তা করে।[]

ওবামাকেয়ার

[সম্পাদনা]
২০১০ সালে প্রেসিডেন্ট ওবামা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট-এ স্বাক্ষর করছেন।

পটভূমি

[সম্পাদনা]

ওবামা ও কংগ্রেসে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতা ২০০৯ সালের বেশিরভাগ সময় কাটান এমন একাধিক পরিকল্পনা নিয়ে বিতর্ক করে। এগুলোর লক্ষ্য ছিল সব আমেরিকান নাগরিককে স্বাস্থ্য বীমার আওতায় আনা এবং স্বাস্থ্যসেবার ব্যয়বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। এর ফলাফল ছিল 'ওবামাকেয়ার'। এটি ২০১০ সালের শুরুতে আইন হিসেবে স্বাক্ষরিত হয়ে ওবামা প্রশাসনের সময়কালজুড়ে ধাপে ধাপে কার্যকর করা হয়।

ব্যক্তিগত বাধ্যবাধকতা

[সম্পাদনা]

ওবামাকেয়ারের মূল স্তম্ভ ছিল ব্যক্তিগত বাধ্যবাধকতা। এরমাধ্যমে প্রায় সকল আমেরিকান নাগরিককে স্বাস্থ্য বীমা কিনতে বাধ্য করা হয় যদি না তারা তাদের নিয়োগকর্তার মাধ্যমে এটি পায় বা মেডিকেইডের জন্য যোগ্য হয়। এই আইনে বিমা কোম্পানিগুলো কীভাবে কভারেজ অস্বীকার করতে পারে, তা সীমিত করা হয়, বিশেষ করে আগে থেকে বিদ্যমান রোগের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়। এটি স্বাস্থ্যসেবা ভর্তুকির জন্য বিভিন্ন ব্যবস্থা প্রণয়ন করে এবং স্বাস্থ্য বীমা কেনার জন্য একটি এক্সচেঞ্জ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে।

সঙ্কট মোকাবেলা

[সম্পাদনা]

পরিবেশগত বিপর্যয়

[সম্পাদনা]

২০১০ সালের ২০ এপ্রিল, *ডীপওয়াটার হরাইজন* নামক একটি তেল-খনন রিগ বিস্ফোরণে ধ্বংস হয় এবং মেক্সিকো উপসাগরে প্রায় ৪ মিলিয়ন ব্যারেল তেল ছড়িয়ে পড়ে। এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক তেল দূষণের ঘটনা ছিল।[][]

২০১২ সালে *হারিকেন স্যান্ডি* আমেরিকার পূর্ব উপকূলে আছড়ে পড়ে এবং শহুরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।[]

এই সময়ে অনেক আমেরিকান পানির প্রাপ্যতা বা মান সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া একটি দীর্ঘস্থায়ী খরার মুখোমুখি হয়।[১০] ২০১৪ সালে লেক ইরি-তে একটি বিশাল শৈবাল বৃদ্ধির ফলে ওহাইওর টলেডো শহরের আশেপাশে প্রায় ৪ লাখ মানুষের জন্য পানযোগ্য পানি অনুপযুক্ত হয়ে পড়ে।[১১][১২] ২০১৬ সালের শুরুতে জানা যায় যে ফ্লিন্ট, মিশিগানের পানি সিসা দ্বারা দূষিত। এটি জাতীয়ভাবে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।[১৩] ফ্লিন্টের বিশুদ্ধ পানির অভাব *পরিবেশগত অবিচারের* প্রতীক হয়ে ওঠে।[১৪]

রোগ ও মাদক

[সম্পাদনা]

২০০৯ সালের সোয়াইন ফ্লু মহামারিতে বিশ্বব্যাপী প্রায় ২,০৩,০০০ মানুষ মারা যায়,[১৫] যার মধ্যে ১২,৪৬৯ জন ছিলেন আমেরিকান।[১৬] এটি ছিল ওবামা প্রশাসনের সময় সবচেয়ে বড় প্রভাব ফেলা রোগ। এরপর আরও কয়েকটি রোগ ছড়ানোর হুমকি সৃষ্টি করলেও সেগুলো নিয়ন্ত্রণে রাখা হয়। ২০১৪ সালের ইবোলা মহামারী আমেরিকায় ছড়ানোর পথে ছিল, কিন্তু তা আটকানো হয়। ২০১৫–২০১৬ সালের জিকা ভাইরাস মহামারী দক্ষিণ যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোর কিছু এলাকায় আঘাত হানে, তবে ২০১৭ সালের শুরুতে তা নিয়ন্ত্রণে আসে।

এছাড়াও আরও কিছু স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা বেড়েই চলেছে। ওপিওয়েড মহামারী ওবামা প্রশাসনের সময় আরও তীব্র হয়। টিকা-বিরোধী আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্রে কিছু আগে নির্মূল হওয়া রোগ পুনরায় ফিরে আসে।

গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ঘটনা

[সম্পাদনা]

এই সময়ের উল্লেখযোগ্য গুলি ও গৃহমধ্যস্থ ঘটনা হল: ২০০৯ সালের ফোর্ট হুডে গুলিবর্ষণ, ২০১২ সালের কলোরাডোর অরোরায় গুলি, ২০১২ সালের স্যান্ডি হুক স্কুলে গুলিবর্ষণ, ২০১৩ সালের বস্টন ম্যারাথন বোমা হামলা, ২০১৪ সালের ফোর্ট হুড গুলিবর্ষণ, ২০১৪ সালের বান্ডি সংঘর্ষ, ২০১৫ সালের সান বার্নার্ডিনো হামলা, এবং ২০১৬ সালের অরল্যান্ডো নাইটক্লাব গুলিবর্ষণ

এই সময়ের আরও কিছু বিতর্কিত ঘটনা ছিল: ২০১১ সালের ওহাইওর জেইন্সভিল প্রাণী পালানো ঘটনা, ২০১১ সালের মহাপ্রলয়ের ভবিষ্যদ্বাণী, ২০১১ সালের যুক্তরাষ্ট্র সরকারের ঋণমান অবনতি, এবং ২০১২ সালের পেট্রেয়াস কেলেঙ্কারী

টি পার্টি আন্দোলন

[সম্পাদনা]
২০০৯ সালের সেপ্টেম্বরে একটি টি পার্টি বিক্ষোভ।

টি পার্টি আন্দোলন সাধারণত ছোট সরকার, কম কর, এবং সরকারের নিয়ন্ত্রণ কমানোর পক্ষে ছিল, বিশেষ করে আগ্নেয়াস্ত্র ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এই আন্দোলন রক্ষণশীল ব্যবসায়ীদের কাছ থেকে অর্থায়ন পেয়েছিল, বিশেষ করে কোক ভাইদের কাছ থেকে। টি পার্টি আন্দোলনের বিশ্বাস ছিল যে অনেক প্রচলিত রিপাবলিকান নেতা যথেষ্ট রক্ষণশীল নন, এবং তারা প্রাথমিক নির্বাচনে একাধিক রিপাবলিকান নেতাকে পরাজিত করেছিল। টি পার্টির উদ্দীপনা এবং ওবামাকেয়ারের প্রতি অসন্তোষের ফলে ২০১০ সালে রিপাবলিকানরা হাউস অব রিপ্রেজেন্টেটিভস পুনরুদ্ধার করে।

বারথারবাদ

[সম্পাদনা]

ওবামার প্রচারণা এবং প্রশাসনের সময়, কিছু ভিত্তিহীন অভিযোগ ছিল যে বারাক ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। তার লাইভ বার্থ সার্টিফিকেটে জন্মস্থান হাওয়াই বলে উল্লেখ রয়েছে[১৭]। কিন্তু বহু আমেরিকান (যেমন তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পও), তা বিশ্বাস করেননি। আরও কিছু আমেরিকান বিশ্বাস করতেন একটি ভিত্তিহীন দাবি যে ওবামা একজন মুসলিম। এই "বারথার" ও "ট্রুথার" গোষ্ঠীর অনেকেই টি পার্টি আন্দোলনের অংশ ছিলেন।

ওবামার সামরিক নীতি

[সম্পাদনা]

ইরাক ও আফগানিস্তান যুদ্ধ

[সম্পাদনা]

ওবামা দায়িত্ব গ্রহণ করেন যখন ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ চলছিল। যদিও তিনি উল্লেখযোগ্যভাবে সেনা সংখ্যা কমিয়েছিলেন, দেশগুলোর অস্থিরতার কারণে তিনি পুরোপুরি প্রত্যাহার করেননি। ওবামার সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা অব্যাহত রাখে।

সেপ্টেম্বর ১১-এর সন্ত্রাসী হামলার দশ বছর পর, পাকিস্তানি কর্মকর্তারা প্রেসিডেন্ট ওবামাকে একটি সূত্র দেন যে ওসামা বিন লাদেন তাদের দেশের একটি ঘনবসতিপূর্ণ শহরে লুকিয়ে রয়েছে। ১ মে প্রেসিডেন্ট ওবামা একটি গোপন অভিযান চালানোর অনুমোদন দেন এবং ওসামা বিন লাদেনকে হত্যা করতে সফল হন।

ইউএস সাইবার কমান্ড

[সম্পাদনা]

২০০৯ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র সাইবার কমান্ড গঠিত হয় সাইবার প্রতিরক্ষা কার্যক্রম একত্রিত করার উদ্দেশ্যে।[১৮]


এলজিবিটি অধিকার

[সম্পাদনা]

ওবামা প্রশাসনের সময়, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে স্থানীয়ভাবে সমলিঙ্গ বিবাহ বৈধ করা হয়। এটি ব্যালটের মাধ্যমে অথবা রাজ্য সরকারের মাধ্যমে ঘটেছিল।[১৯] বিশেষভাবে, ওবামা প্রশাসনের ঠিক আগে, ২০০৮ সালে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট রাজ্যে সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধকরণ বাতিল করে দেয়,[২০] কিন্তু সেই একই বছরের নির্বাচনে প্রস্তাবনা ৮ দ্বারা তা পুনরায় নিষিদ্ধ করা হয়।[২১] ২০০৯ সালে কংগ্রেস ম্যাথু শেফার্ড এবং জেমস বায়ার্ড জুনিয়র হেইট ক্রাইম প্রতিরোধ আইন পাশ করে। এটি ঘৃণামূলক অপরাধের সংজ্ঞা সম্প্রসারিত করে এতে যৌন প্রবণতা এবং লিঙ্গ পরিচয় সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়।[২২][২৩] ওবামা ২০১১ সালে সামরিক বাহিনীতে প্রচলিত "ডোন্ট আস্ক, ডোন্ট টেল" নীতিটি বাতিল করেন।[২৪] ২০১২ সালের নির্বাচনের আগে, ওবামা সমগ্র দেশে সমলিঙ্গ বিবাহের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানো প্রথম রাষ্ট্রপতি হন।[২৫][২৬]

এই সময়ে সাধারণ জনগণের মধ্যে এলজিবিটি অধিকার নিয়ে গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং ২০১২ সালের পর জরিপে সমলিঙ্গ বিবাহের পক্ষে সমর্থন এর বিপক্ষে অবস্থানের চেয়ে বেশি দেখা যায়।[২৭] বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান সমলিঙ্গ মন্ত্রীদের অভিষেক অনুমোদন দিতে শুরু করে, যেমন ইভানজেলিক্যাল লুথেরান চার্চ ২০০৯ সালে[২৮] এবং প্রেসবিটারিয়ান চার্চ ২০১১ সালে।[২৯]

২০১৫ সালে, সুপ্রিম কোর্ট সমগ্র দেশে সমলিঙ্গ বিবাহ বৈধ ঘোষণা করে।[৩০]

শিক্ষা

[সম্পাদনা]

ওবামা প্রশাসনের সময় চার্টার স্কুলে উপস্থিতি বৃদ্ধি পায়, এবং তিনি রাজ্যগুলোর মধ্যে পরীক্ষার ফলাফল তুলনীয় করার জন্য কমন কোর মানদণ্ড চালু করার উদ্যোগ নেন, যদিও উভয় বিষয়ই বিতর্কের ঊর্ধ্বে ছিল না।[৩১]

অর্থনৈতিক সংস্কার

[সম্পাদনা]

২০১০ সালে ডড-ফ্র্যাঙ্ক ওয়াল স্ট্রিট সংস্কার ও ভোক্তা সুরক্ষা আইন মহামন্দার পর আর্থিক খাতের বিধিবিধান পুনর্গঠিত করে।[৩২] এই প্রশাসনের অধীনেই ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো প্রতিষ্ঠিত হয়।[৩৩]


২০১২ নির্বাচন

[সম্পাদনা]
ওবামা পুনর্নির্বাচিত হতে মিট রমনিকে পরাজিত করেন

প্রাইমারি নির্বাচন

[সম্পাদনা]

বারাক ওবামা ডেমোক্র্যাট দলের মনোনয়ন পুনরায় লাভ করেন।[৩৪] রিপাবলিকান প্রাইমারিতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন: মিশেল বাকম্যান, নিউট গিংরিচ, জন হান্টসম্যান, রন পল, রিক পেরি, মিট রমনি এবং রিক স্যানটোরাম। সারা পেইলিন এবং ক্রিস ক্রিস্টির মতো অন্যান্য বিশিষ্ট রিপাবলিকানরা নির্বাচন করেননি, আর হারম্যান কেইন ও গ্যারি জনসন প্রাথমিক ভোটের আগেই তাদের প্রচারণা বন্ধ করে দেন।

মিট রমনি

[সম্পাদনা]

প্রাইমারি পর্বে বেশিরভাগ সময় রমনিই প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, যদিও তিনি প্রথম তিনটি রাজ্যে স্যানটোরাম এবং গিংরিচের সঙ্গে বিজয় ভাগ করে নেন। প্রাথমিক পর্বে দুর্বল ফলাফলের কারণে বাকম্যান, হান্টসম্যান এবং পেরি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। রমনির প্রতি অধিকাংশ রিপাবলিকান নেতৃত্বের সমর্থন ছিল, অপরদিকে স্যানটোরাম কেবল আইওয়াতে কেন্দ্রীভূত প্রচারণা শুরু করে পরবর্তীতে ধর্মীয় রক্ষণশীলদের লক্ষ্য করে জাতীয় পর্যায়ে প্রসারিত হন। পলের সমর্থন মূলত উদারপন্থী এবং তরুণ রিপাবলিকানদের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর গিংরিচের সমর্থন গভীর দক্ষিণাঞ্চলে কেন্দ্রীভূত ছিল। মার্চের শেষ নাগাদ রমনির ডেলিগেট সংখ্যায় বড় লিড তৈরি হয়; স্যানটোরাম কয়েকটি রাজ্যে জয় লাভ করলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করেন। গিংরিচ মার্চের পর কেবল ডেলাওয়্যারেই সক্রিয় প্রচারণা চালান এবং সেখানে রমনির কাছে পরাজিত হওয়ার পর তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এপ্রিলের শেষ নাগাদ রমনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিশ্চিত করেন।

ফলাফল

[সম্পাদনা]

ওবামা ও রমনির মধ্যে সাধারণ নির্বাচনটি অত্যন্ত কাছাকাছি হওয়ার কথা ছিল।[৩৫] শেষ পর্যন্ত ওবামা ২০০৮ সালে জয়ী সব রাজ্যেই বিজয়ী হন, ব্যতিক্রম ছিল উত্তর ক্যারোলাইনা এবং ইন্ডিয়ানা, এবং তিনি রমনিকে পরাজিত করেন।

ঋণের সীমা নিয়ে বিতর্ক ও সরকার বন্ধ হয়ে যাওয়া

[সম্পাদনা]

টি পার্টি আন্দোলনের প্রভাব এবং ঋণসীমা সংকট শেষ পর্যন্ত জন বেনারের স্পিকার পদে পতন ঘটায়, এবং তাঁর স্থলাভিষিক্ত হন আরেক রিপাবলিকান, পল রায়ান।

একটি পরিবর্তিত দেশ

[সম্পাদনা]

মাদক বিরোধী যুদ্ধের পরিবর্তন

[সম্পাদনা]

ওবামা প্রশাসনের সময় বিচার বিভাগ মারিজুয়ানা নিয়ে তুলনামূলক নরম মনোভাব নিয়েছিল, স্থানীয় পর্যায়ে নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে রাজ্যগুলিকে স্বাধীনতা দিয়েছিল, যদিও ফেডারেল স্তরে তা অবৈধ রাখা হয়েছিল।[৩৬] ২০১৪ সালে কলোরাডো প্রথম রাজ্য হয়ে মারিজুয়ানা বিনোদনমূলক ব্যবহারের জন্য বৈধতা দেয়।[৩৭]

জনসংখ্যাগত পরিবর্তন

[সম্পাদনা]

যখন যুক্তরাষ্ট্র ২১ শতকে প্রবেশ করল, তখন এটি জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবর্তনের সম্মুখীন হচ্ছিল। এর মধ্যে দুইটি ছিল আমেরিকার "ব্রাউনিং" এবং "গ্রেইং": বেবি বুম প্রজন্মের বয়স বাড়ার সঙ্গে আমেরিকানদের গড় বয়স বৃদ্ধি পেয়েছিল, অন্যদিকে ১৯৮০-এর দশক বা তার পরবর্তী সময়ে জন্ম নেওয়া অর্ধেক মানুষের বর্ণ সাদা নয়, অনেকেই মেক্সিকো এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশ থেকে অভিবাসীদের সন্তান। আমেরিকার জনগোষ্ঠীর বৃদ্ধ বয়স স্বাস্থ্যসেবা খাতের অর্থনীতিতে বৃদ্ধির অন্যতম কারণ। উৎপাদন ও খনন শিল্পে কর্মরত মানুষের সংখ্যা কমে গিয়েছিল, যখন সেবা খাত ও অস্থায়ী "গিগ অর্থনীতি" তে কাজ করতেন বেশি মানুষ।

প্রযুক্তি

[সম্পাদনা]

এই সময়ে প্রযুক্তি ক্রমাগত উন্নতি করেছিল। ২০১০-এর দশকের মাঝামাঝি স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল, তেমনই সামাজিক নেটওয়ার্কে সদস্যপদ এবং ইন্টারনেটে মিডিয়া ভোগের প্রবণতাও বৃদ্ধি পেয়েছিল।[৩৮] গুগল গ্লাস বা মাইক্রোসফট হোলোলেন্সের মতো স্মার্ট গ্লাসের নতুন ধরনের ডিভাইসগুলো ব্যবসায়িকভাবে সফল হয়নি, তবে জনসাধারণের কল্পনাশক্তি ছুঁয়েছিল।

এই সময় স্পেস এক্সপ্লোরেশন রোবটিক অনুসন্ধানের দিকে ঝুঁকে পড়ে। ২০১১ সালে স্পেস শাটল প্রোগ্রাম অবসর নেয়। নাসার মঙ্গল অনুসন্ধানী উপগ্রহ ২০১১ সালে মঙ্গলে জলের প্রমাণ পায়। এটি ২০১৫ সালে কারিওসিটি রোভার নিশ্চিত করে। নিউ হরাইজনস_প্রোব। এটি বুশ প্রশাসনের সময় ২০০৬ সালে লঞ্চ হয়েছিল, ২০১৫ সালে প্লুটোর উপর ফ্লাইবাই করে মানবজাতিকে প্লুটোর প্রথম উচ্চ-মানের ছবি দেয়।

জাতিগত বৈষম্যহীন সমাজ... নাকি নয়?

[সম্পাদনা]

অনেকেই আশাবাদী ছিলেন যে ওবামার নির্বাচনের ফলে এমন একটি সমাজ গড়ে উঠবে যেখানে জাতিগত বৈষম্য থাকবে না। এটি দেশের ইতিহাসের অংশ ছিল।[৩৯] তবে, ওবামা প্রশাসনের সময় আমেরিকানদের মধ্যে জাতিগত উত্তেজনা অব্যাহত থাকে।[৩৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Capatosto, Victoria। "A Brief History of Civil Rights in the United States"library.law.howard.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Barack Obama: Life Before the Presidency Miller Center"millercenter.org (ইংরেজি ভাষায়)। ৪ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০ 
  3. Butterfield, Fox (৬ ফেব্রুয়ারি ১৯৯০)। "First Black Elected to Head Harvard's Law Review"The New York Times। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০ 
  4. "Obama Returns to the Law School University of Chicago Law School"www.law.uchicago.edu। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০ 
  5. Shane, Scott; Mazzetti, Mark; Cooper, Helene (২২ জানুয়ারি ২০০৯)। "Obama Reverses Key Bush Security Policies"The New York Times। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০ 
  6. Scola, Nancy। "White House launches 'U.S. Digital Service,' with HealthCare.gov fixer at the helm"Washington Post। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  7. https://www.epa.gov/enforcement/deepwater-horizon-bp-gulf-mexico-oil-spill
  8. https://www.noaa.gov/education/resource-collections/ocean-coasts/oil-spills
  9. https://www.nasa.gov/mission_pages/hurricanes/archives/2012/h2012_Sandy.html
  10. "California Droughts Compared USGS California Water Science Center"ca.water.usgs.gov। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০ 
  11. Capelouto, Susanna; Morgenstein, Mark। "Water scare affects 400,000-plus in Toledo, Ohio"CNN। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০ 
  12. Wines, Michael (৪ আগস্ট ২০১৪)। "Behind Toledo's Water Crisis, a Long-Troubled Lake Erie"The New York Times। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০ 
  13. "Lead-Laced Water In Flint: A Step-By-Step Look At The Makings Of A Crisis"NPR.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০ 
  14. "Five years later: Flint water crisis most egregious example of environmental injustice, U-M researcher says"University of Michigan News। ২৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০ 
  15. https://www.npr.org/sections/health-shots/2013/11/26/247379604/2009-flu-pandemic-was-10-times-more-deadly-than-previously-thought
  16. https://web.archive.org/web/20200318191813/https://www.cdc.gov/flu/pandemic-resources/2009-h1n1-pandemic.html
  17. Hawaii Certificate of Live Birth, Barack Obama
  18. https://www.npr.org/templates/story/story.php?storyId=105962021
  19. https://guides.ll.georgetown.edu/c.php?g=592919&p=4182201
  20. https://www.nytimes.com/2008/05/16/us/16marriage.html
  21. https://www.washingtonpost.com/news/the-fix/wp/2013/03/26/how-proposition-8-passed-in-california-and-why-it-wouldnt-today/
  22. https://www.apa.org/news/press/releases/2009/10/hate-crimes
  23. https://www.mtsu.edu/first-amendment/article/1517/matthew-shepard-and-james-byrd-jr-hate-crimes-prevention-act
  24. https://www.nytimes.com/2011/07/23/us/23military.html
  25. https://time.com/3816952/obama-gay-lesbian-transgender-lgbt-rights/
  26. https://abcnews.go.com/Politics/transcript-robin-roberts-abc-news-interview-president-obama/story?id=16316043
  27. https://news.gallup.com/poll/1651/gay-lesbian-rights.aspx
  28. https://www.nytimes.com/2010/07/26/us/26lutheran.html
  29. https://www.nytimes.com/2011/05/11/us/11presbyterian.html
  30. https://www.npr.org/sections/thetwo-way/2015/06/26/417731614/obama-supreme-court-ruling-on-gay-marriage-a-victory-for-america
  31. https://www.washingtonpost.com/news/answer-sheet/wp/2016/10/21/obamas-real-education-legacy-common-core-testing-charter-schools/
  32. https://www.npr.org/2013/05/08/181999098/nearly-three-years-after-dodd-frank-reforms-happen-slowly
  33. https://www.pbs.org/newshour/economy/making-sense/what-is-the-consumer-financial-protection-bureau-anyway
  34. https://www.nytimes.com/2012/09/07/us/politics/obama-in-democratic-convention-speech-asks-for-more-time.html
  35. https://election.princeton.edu/2012/11/06/presidential-prediction-2012-final/
  36. https://www.washingtonpost.com/news/wonk/wp/2016/11/30/obama-says-marijuana-should-be-treated-like-cigarettes-or-alcohol/
  37. https://www.npr.org/2014/01/01/258889992/starting-today-you-can-legally-sell-marijuana-in-colorado
  38. https://www.statista.com/statistics/201183/forecast-of-smartphone-penetration-in-the-us/
  39. ৩৯.০ ৩৯.১ https://www.washingtonpost.com/graphics/national/obama-legacy/racism-during-presidency.html

2008 Vote · 2016 Vote