বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/জাদু/ভেরিটাসেরাম

উইকিবই থেকে
মাগলস গাইড টু হ্যারি পটার - জাদু
ভেরিটাসেরাম
ধরণ যন্ত্র
বৈশিষ্ট্য উন্নত পোশন
প্রথম উপস্থিতি হ্যারি পটার এন্ড দ্য গবলেট অব ফায়ার

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

ভেরিটাসেরাম হল একটি বর্ণহীন, গন্ধহীন পোশন যা পানকারীকে সত্য বলতে বাধ্য করে।

বিশ্লেষণ

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

যেহেতু জাদুকরদের কাছে একটি সত্য বের করার অভ্রান্ত পোশন রয়েছে, তাই কিছু পাঠক প্রশ্ন তুলেছেন যে, কোনো সন্দেহভাজন ব্যক্তি নির্দোষ কি না তা নির্ধারণ করতে উইজেনগ্যামোট কেন এটি ব্যবহার করা হয় না। এবং এটাও বলা হয় যে, তরুণ টম রিডল সম্পর্কে প্রফেসর হোরাস স্লাগহর্ন যা জানতেন, তা প্রকাশ করতে বাধ্য করার জন্য হ্যারি পটার এন্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স বইটিতে এটি ব্যবহার করা যেত। তবে, এত শক্তিশালী কোনো কিছুর জন্য প্রতি-ঔষধ এবং প্রতি-মন্ত্র তৈরি হওয়াটাই স্বাভাবিক, ঠিক যেমন স্মৃতি পুনরায় দেখার একটি যন্ত্র (পেনসিভ) আবিষ্কারের পর স্মৃতি সম্পাদনার একটি উপায়ও আবির্ভূত হয়েছে। লেখক এজন্য বলেছেন যে, স্লাগহর্ন এত শক্তিশালী এবং সতর্ক একজন জাদুকর হওয়ায়, ভেরিটাসেরাম এবং অন্যান্য ক্ষতিকর (তার জন্য) ঔষধের প্রভাব প্রতিহত করার জন্য গোপনে তিনি নিজের কাছে প্রতি-ঔষধ রেখে থাকবেন; এবং দ্বিতীয়ত, সন্দেহভাজনদের উপর ভেরিটাসেরামের ক্রিয়াকে প্রতিরোধ বা পরিবর্তন করে এমন মন্ত্রের অস্তিত্ব উইজেনগ্যামোটে ভেরিটাসেরাম দ্বারা প্ররোচিত যেকোনো প্রমাণকে অবৈধ করে তুলবে।

এটা সত্য যে, বইগুলোতে ভেরিটাসেরামের কথা বেশ কয়েকবার উল্লেখ করা হলেও, এটি কেবল একবারই সফলভাবে প্রয়োগ করা হয়েছে। আর তা করা হয়েছিল একজন অপ্রস্তুত, হতবিহ্বল এবং কার্যত সন্দেহহীন একজনের উপর, হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার' বইটির ৩৫তম অধ্যায়ে, যখন প্রফেসর ডাম্বলডোর এটি বার্টি ক্রাউচ জুনিয়রের উপর ব্যবহার করেছিলেন।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

বৃহত্তর প্রেক্ষাপট

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।