মাগলস গাইড টু হ্যারি পটার/জাদু/ভিলা
| মাগলস গাইড টু হ্যারি পটার - জাদু | |
| ভিলা | |
|---|---|
| ধরণ | জাদুকরী সত্তা |
| বৈশিষ্ট্য | অসীম আকর্ষণীয় নারী |
| প্রথম উপস্থিতি | হ্যারি পটার এন্ড দ্য গবলেট অফ ফায়ার |
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]ভিলা, হল কুইডিচ বিশ্বকাপে বুলগেরিয়ান জাতীয় কুইডিচ দলের মাসকট, তারা অপার্থিবভাবে সুন্দরী এবং অসীম আকাঙ্ক্ষিত নারীর রূপ ধারণ করে।
বিস্তারিত বিবরণ
[সম্পাদনা]ভিলাদের দুইটি রূপের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা আছে বলে বলা হয়। তাদের স্বাভাবিক অবস্থায়, তারা নারীর রূপে আবির্ভূত হয়, যাদের ত্বক "চাঁদের মতো উজ্জ্বল" এবং সাদা-সোনালী চুল " যা বাতাস ছাড়াই তাদের পিছনে ছড়িয়ে পড়ে"। তারা অবিশ্বাস্যরকম সুন্দরী, যদিও অপার্থিব ভাবে, কিন্তু যখন তারা নাচে, তখন সেই আপাত অপার্থিবতা আর কোনো গুরুত্ব রাখে না। কিংবদন্তির সাইরেনদের মতো, ভিলাদের সঙ্গীত ও নৃত্যের মাঝেও পুরুষদের মনকে আচ্ছন্ন করার এবং এই প্রবল আকাঙ্ক্ষিত ভিলাদের দৃষ্টি আকর্ষণের জন্য মোহিতদের দ্বারা উন্মাদ ও আত্ম-ধ্বংসাত্মক কাজ করতে প্ররোচিত করার ক্ষমতা রয়েছে।
তবে, তারা যখন রেগে যায়, তখন তারা পাখির মতো মাথা, ধারালো ও নিষ্ঠুর ঠোঁট এবং আঁশযুক্ত ডানাবিশিষ্ট প্রাণীতে রূপান্তরিত হয় এবং এর পাশাপাশি তারা আগুনের গোলা নিক্ষেপ করার ক্ষমতাও রাখে। "আর একারণেই কেবল বাহ্যিক রূপ দেখে কাউকে বিচার করা উচিত নয়," বলে মিঃ উইজলি মন্তব্য করেন।
হ্যারি পটার এন্ড দ্য গবলেট অফ ফায়ার-এ প্রকাশ পায় যে ফ্লেউর ডেলাকোরের জাদুদণ্ডের জাদুকরী মূল হিসেবে রয়েছে একটি ভিলার চুল। ফ্লেউর বলে যে এটি আসলে তার দাদির কাছ থেকে পাওয়া, যা থেকে আমরা জানতে পারি যে ভিলা এবং মানুষের মধ্যে আন্তঃপ্রজনন সম্ভব, এবং ফ্লেউরের বংশে কিছু ভিলা ছিল বলে রনের আগের যে অনুমান ছিল, তা আসলে সঠিক।
বিশ্লেষণ
[সম্পাদনা]
মাগল পৌরাণিক কাহিনীতেও ভিলাদের উল্লেখ আছে। সেখানে তারা রূপ পরিবর্তনকারী, যদিও তাদের মানব রূপেই তারা সবচেয়ে আকর্ষণীয়। তারা অধিকাংশই নারী, যদিও তাদের মাঝে কিছু পুরুষও আছে, এবং তারা বেশ দুষ্টু প্রকৃতির প্রাণী। তারা পুরুষদের তাদের বাড়ি বা যাত্রাপথ থেকে প্রলুব্ধ করে দূরে নিয়ে যেতে এবং নাচ বা গান করতে ভালোবাসে, যাতে পুরুষরা তাদের সাথে যোগ দিতে বাধ্য হয়। এভাবে মোহিত পুরুষরা শেষ পর্যন্ত পরীদের বলয়ে প্রবেশ করে এবং তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত বা তাদের কোনো বন্ধু টেনে বের না করা পর্যন্ত নাচতে বাধ্য হয়। আমরা লক্ষ্য করেছি যে, এই জাদুকরী প্রলুব্ধ করার প্রভাবকে প্রাচীন গ্রন্থগুলোতে 'গ্ল্যামার' নামক চমৎকার পুরোনো শব্দটি দিয়ে উল্লেখ করা হয়েছে, এবং এই লেখায় যেখানে যেখানে উপযুক্ত মনে হয়েছে, সেখানে আমরা একই শব্দটি ব্যবহার করেছি।
আমরা বেশ কিছু পুরুষকে 'হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার'-এ অনেকটাই মুগ্ধ হতে দেখি, যদিও তাদের মাঝে কেউই আমৃত্যু নাচতে রাজি হয় না। আমরা লক্ষ্য করি যে কুইডিচ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রন ও হ্যারি টপ বক্স থেকে প্রায় লাফিয়েই পড়েছিল, সেই ম্যাচের রেফারি তার দায়িত্ব ছেড়ে দেয়, এবং এর কিছুক্ষণ পরেই রন প্রায় স্বেচ্ছায় ঝাড়ুতে চড়ে চাঁদে উড়ে যেতে রাজি হয়ে গিয়েছিল। এটা একটা মজার বিষয় যে রন হ্যারির চেয়ে বেশি সংবেদনশীল ছিল। সম্ভবত ইম্পেরিয়াস অভিশাপের প্রতি হ্যারির প্রতিরোধ ক্ষমতা কোনোভাবে ভিলা গ্ল্যামারের প্রতি অসংবেদনশীলতার সাথে সম্পর্কিত হতে পারে।
প্রশ্নাবলী
[সম্পাদনা]