বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/জাদু/নিফলার

মাগলস গাইড টু হ্যারি পটার - জাদু
নিফলার
ধরণ প্রাণী
বৈশিষ্ট্য ছোট আকারের, লোমযুক্ত, স্বর্ণসন্ধানী
প্রথম উপস্থিতি হ্যারি পটার এবং গবলেট অফ ফায়ার

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

নিফলার হলো বিড়ালের আকারের ন্যায় একটি ছোট প্রাণী, যার একটি লম্বাকৃতির সূচালো মুখ রয়েছে। এই প্রাণীগুলো সোনা এবং চকচকে বস্তুর প্রতি খুবই আকৃষ্ট হয়।

বিস্তারিত বিবরণ

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

স্বর্ণ এবং চকচকে জিনিসের খোঁজে নিফলার'রা মারাত্নক ধ্বংসাত্মক হতে পারে, যে কারণে এদের কখনোই পোষা প্রাণী হিসেবে রাখা কষ্টকর হয়ে পড়ে। যখন আশেপাশে কোনো চকচকে জিনিস থাকে না, তখন এরা বেশ নরম ও বন্ধুত্বপূর্ণ হয়। এরা খুবই দক্ষতার সাথে মাটি খুঁড়তে সক্ষম এবং সোনা ও ধাতুর খোঁজে খুব দ্রুত মাটি খুঁড়ে সেগুলো তাদের মালিকদের কাছে ফিরিয়ে আনে।


বিশ্লেষণ

[সম্পাদনা]

এই সিরিজে নিফলারের ভূমিকা বেশ গৌণ। 'হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার' এ হ্যাগ্রিড 'জাদুকরী প্রাণীদের যত্ন' ক্লাসের শিক্ষক হিসেবে নিফলার কী করতে পারে তা শেখানোর পাশাপাশি ক্লাসের ছাত্রছাত্রীদের একদল নিফলারের যত্ন নিতে বলেন, এটি একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয় যাতে রন জানতে পারে যে কুইডিচ বিশ্বকাপে অমনিওকুলারের মূল্য হিসেবে সে হ্যারিকে যে সোনা দিয়েছিল, তা আসলে অদৃশ্য হয়ে যাওয়া লেপ্রেচনের সোনা ছিল এবং হ্যারি তার চলে যাওয়াটা খেয়াল করেনি। লেখক নিশ্চিত করেছেন যে, হ্যারির আপেক্ষিক সম্পদ এবং রনের পরিবারের চলমান দারিদ্র্যের মধ্যে বৈপরীত্য দেখানোর জন্যই এটি ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স’ - এ দুইবার প্রফেসর আমব্রিজের অফিসে নিফলার প্রবেশ করানো হয়েছিল, উভয়বারই প্রাণীটির চকচকে জিনিসের প্রতি অবিরাম অনুসন্ধানের কারণে তার অফিসটি ধ্বংস হয়ে যায়, এবং উভয়বারই আমব্রিজ হ্যাগ্রিডকে দোষারোপ করেছিলেন, কারণ হ্যাগ্রিড তখনো ‘জাদুকরী প্রাণীদের যত্ন’ বিষয়ের শিক্ষক ছিলেন এবং দৃশ্যত আমব্রিজকে অপছন্দ করার যথেষ্ট কারণও তার ছিল। প্রকৃতপক্ষে, লি জর্ডান আমব্রিজের অফিসের খোলা জানালা দিয়ে নিফলারগুলোকে ভাসিয়ে ভেতরে এনেছিল। তা সত্ত্বেও আমব্রিজ হ্যাগ্রিডকে বরখাস্ত করার কারণ হিসেবে এই বিশ্বাসটিকে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন।

'নিফলার' নামটি সম্ভবত ফরাসি ক্রিয়াপদ 'রেনিফলার' থেকে এসেছে, যার অর্থ গন্ধ নেওয়া।

প্রশ্ন

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।