মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/স্যার ক্যাডোগান
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| স্যার কাডোগান | |
|---|---|
| লিঙ্গ | পুরুষ |
| চুল | অজানা |
| চোখ | অজানা |
| পরিবার | অজানা |
| আনুগত্য | হগওয়ার্টস স্কুল |
পর্যালোচনা
[সম্পাদনা]স্যার ক্যাডোগান হগওয়ার্টসের একটি ছবি বা চিত্রকর্মের চরিত্র। যখনই কেউ তার পাশ দিয়ে যায়, তিনি তাদের খোঁচা দেওয়া, বিদ্রূপ করে উত্যাক্ত করতে পছন্দ করে, আবার অনেক সময়ে সাহায্য করে থাকে।
বইগুলোতে ভূমিকা
[সম্পাদনা]সম্ভবত যাকে সামনে পায় তাকেই ডুয়েলের আহ্বান জানানোর অভ্যাসের কারণেই স্যার ক্যাডোগানের ছবিটি দুর্গের উপরের দিকের মোটামুটি এক নির্জন গলিতে টাঙানো ছিল। ক্লাসের প্রথম দিনে হ্যারি, রন এবং হারমায়োনি ডিভিনেশন ক্লাসরুম খুঁজে না পেয়ে তার সাহায্য চায়; তিনি এক ছবি থেকে আরেক ছবিতে ভ্রমণ করে সঠিক পথ দেখিয়ে তাদের সাহায্য করেন।
যখন দ্য ফ্যাট লেডি সিরিয়াস ব্ল্যাককে গ্রিফিন্ডর কমন রুমে ঢুকতে না দেওয়ায় প্রতিশোধ হিসেবে তার ছবিটি ব্ল্যাক নষ্ট করার চেষ্টা করে, তখন স্যার ক্যাডোগান তার জায়গা নেন। কারণ শুধু তিনিই স্বেচ্ছায় দায়িত্ব নিতে সাহস দেখিয়েছিলেন। তিনি সেই জয়াগায় থাকেন যতক্ষণ না সিরিয়াসকে গ্রিফিন্ডর কমন রুমে ঢুকতে দেন, কারণ সিরিয়াসের কাছে পাসওয়ার্ড ছিল (আসলে পুরো সপ্তাহের সব পাসওয়ার্ডই ছিল, যেহেতু স্যার ক্যাডোগান বারবার সেগুলো বদলাতেন, আর সিরিয়াসের কাছে একটি কাগজে সবগুলো লেখা ছিল)। এরপর তাকে আবার দুর্গের উপরের নির্জন অংশে ফিরিয়ে দেওয়া হয়।
বিল উইজলি স্যার ক্যাডোগানের কথা সংক্ষেপে উল্লেখ করে, যখন তিনি ও মলি উইজলি হ্যারি তৃতীয় টাস্কে অংশ নেওয়ার আগে তার সঙ্গে দেখা করতে আসেন। বিল হ্যারির কাছে জানতে চান স্যার ক্যাডোগানের ছবিটি এখনও হগওয়ার্টসে আছে কি না। বিল আরো উল্লেখ করেন যে তিনি পাঁচ বছর ধরে স্কুলে আসেননি, খুব সম্ভব গ্র্যাজুয়েশনের পরে আর আসা হয়নি। এতে বোঝা যায় যে স্যার ক্যাডোগান অন্তত পাঁচ বছর বা তারও অনেক বেশি সময় ধরে দুর্গে ছিলেন।
হগওয়ার্টসের রক্ষকদের উৎসাহ দেওয়া প্রতিকৃতিগুলোর একজন হিসেবে স্যার ক্যাডোগানের কথা উল্লেখ করা হয়। যখন হ্যারি পটার রুম অব রিকোয়ারমেন্টের দিকে যাচ্ছিল, এই ধারণা থেকে যে সেখানে রোয়েনা র্যাভেনক্লর হারিয়ে যাওয়া ডায়াডেম লুকানো আছে, তখন স্যার ক্যাডোগান কিছুক্ষণ তার সঙ্গে সঙ্গে যায় এবং তাকে সাহস দিতে থাকে।
শক্তি
[সম্পাদনা]হগওয়ার্টসের পথঘাট খুব ভালো চিনতেন, এবং তিনি হ্যারিকে তার প্রথম ডিভিনেশন ক্লাসে যাওয়ার পথ দেখিয়ে দেন। তিনি অত্যন্ত সাহসীও ছিলেন, সবসময় কোনো অভিযান বা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকতেন। মনে হয়, সাহায্যের জন্য করা যেকোনো অনুরোধকেই তিনি এক ধরনের “অভিযান” হিসেবে বিবেচনা করতেন।
দুর্বলতা
[সম্পাদনা]স্যার ক্যাডোগান লড়াইয়ে একদমই পটু নন। তিনি অত্যন্ত আনাড়ি, তলোয়ার প্রায়ই হাত থেকে পড়ে যায়, বা ঘাসের মধ্যে আটকে যায়, আর তিনি কখনোই নিজের ঘোড়ার ওপর ঠিকমতো উঠতে পারেন না। তার আরেকটি দুর্বলতা হলো, তার ঘোড়াটি সাধারণ যুদ্ধঘোড়া (চার্জার) না হয়ে একটি টাট্টু ঘোড়া (পোনি)।
আগে যেমন বলা হয়েছে, তিনি খুবই সাহসী, কিন্তু তার এই সাহস অনেক সময় বেপরোয়া পর্যায়ে পৌঁছে যায়; তিনি প্রায় যেকোনো চ্যালেঞ্জই গ্রহণ করেন, এমনকি এমন চ্যালেঞ্জও যা তার প্রতিকৃতিটি ধ্বংস করে দিতে পারে।
অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক
[সম্পাদনা]স্যার ক্যাডোগান বেশ ক্লান্তিকর হতে পারেন, কারণ তিনি বারবার জোর দিয়ে বলেন—“দাঁড়াও এবং লড়াই করো, অ্যাই নোংরা কাপুরুষ!” বিশেষ করে সমস্যা হলো, তিনি যেহেতু একটি প্রতিকৃতির অংশ, তাই বাস্তবে তার কাছে পৌঁছে তাকে লড়াই করা যায় না, আর তিনিও কারও কাছে পৌঁছাতে পারেন না।
এছাড়া তার প্রতিনিয়ত আনাড়িপনার কারণে তার সঙ্গে যার কথা বলতে হয় তাদের কাছে তিনি অনেক সময় হাস্যকর, অনেক সময় বিরক্তিকর একটি চরিত্র হয়ে ওঠেন।
বিশ্লেষণ
[সম্পাদনা]স্যার ক্যাডোগান একটি উপকারী চরিত্র, কারণ তিনি হ্যারি এবং তার বন্ধুদের দুর্গের ভেতরে চলাফেরায় সাহায্য করেন। প্রয়োজনের সময় তিনি বিষয়টিকে খুব বেশি জটিল না করে চটজলদি সমাধানের চেষ্টা করেন, দুর্গের আশেপাশের অনেক অন্যান্য শিল্পকর্মের মতো নয়, যেমন গার্গয়েলগুলো।
প্রশ্নাবলী
[সম্পাদনা]