বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/রোডলফাস লেস্ট্র্যাঞ্জ

মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র
রোডলফাস লেস্ট্র্যাঞ্জ
লিঙ্গ পুরুষ
চুল কালো
চোখ কালো
পরিবার বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ, রাবাস্টান লেস্ট্র্যাঞ্জ
আনুগত্য লর্ড ভলডেমর্ট

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

রোডলফাস লেস্ট্র্যাঞ্জ হলেন বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জের স্বামী ও রাবাস্টান লেস্ট্র্যাঞ্জের ভাই।

বইয়ে ভূমিকা

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

তার হবু স্ত্রী ও সেভেরাস স্নেপের সাথে ভবিষ্যত ডেথ ইটারদের একটি দলের সদস্য হিসেবে রোডলফাসের কথা প্রথম উল্লেখ করা হয়।

হ্যারি যখন অ্যালবাস ডাম্বলডোরের পেনসিভের ভেতরে উঁকি মারছিল তখন সে লেস্ট্র্যাঞ্জ ও অন্যান্য ডেথ ইটারদের বিচারের মুখোমুখি হতে দেখার সময় রোডলফাসকে প্রথম দেখতে পায়।

লর্ড ভলডেমর্টের অন্তর্ধানের পরপরই রোডলফাস ও অন্য তিনজন তরুণ ডেথ ইটার (তার স্ত্রী বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ, তার ভাই রাবাস্টান লেস্ট্র্যাঞ্জ এবং বার্টি ক্রাউচ জুনিয়র) অরোর ফ্র্যাঙ্ক ও অ্যালিস লংবটমকে আক্রমণ করে। তারা ক্রুশিয়াটাস অভিশাপ ব্যবহার করে তাদের ওপর তীব্র নির্যাতন চালায়। যার ফলে তারা দুজনেই তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এই চার ডেথ ইটারকেই আজকাবান কারাগারে সাজা দেওয়া হয়।

ভলডেমর্টের পুনর্জন্মের পর তিনি অন্য ডেথ ইটারদের জানান যে আজকাবান থেকে মুক্ত করার পর লেস্ট্র্যাঞ্জদের সম্মান অন্যদের চেয়ে বেশি হবে।

বড়দিনের কাছাকাছি সময়ে আজকাবান থেকে পালিয়ে যাওয়া ১০ জন ডেথ ইটারের মধ্যে রোডলফাসও একজন ছিলেন। যদিও বইয়ের সেই অংশে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে পরবর্তীতে তার উপস্থিতি ইঙ্গিত করে যে তিনি সেই পলায়নকারীদের একজন ছিলেন।

পরবর্তীতে ডেথ ইটাররা যখন মন্ত্রণালয়ে অনুপ্রবেশ করে তখন লুসিয়াস ম্যালফয় রোডলফাসকে বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জের সাথে গিয়ে হ্যারি এবং ভবিষ্যদ্বাণীটি খুঁজে বের করতে বলেন। এই ঘটনার পূর্বে হ্যারি ও তার বন্ধুরা তাদের কবল থেকে পালিয়ে গিয়েছিল। যদিও তার তেমন উল্লেখযোগ্য কোনো কৃতিত্ব নেই, তবে ধারণা করা হয় যে সে এই পশ্চাদ্ধাবনে অংশ নিয়েছিল। পাশাপাশি সম্ভবত অর্ডার অব দ্য ফিনিক্সের বিরুদ্ধে যুদ্ধও করেছিল। ধরে নেওয়া যায় যে যুদ্ধের পর সে পুনরায় বন্দি হয় এবং তাকে আজকাবানে ফেরত পাঠানো হয়।

প্রফেসর ডাম্বলডোর ও হ্যারি দুবার হোরেস স্লাগহর্নের স্মৃতির একটি বিশেষ রাত পরিদর্শন করেন। এই রাতে স্লাগহর্ন টম রিডল ও তার সহযোগীদের সাথে দেখা করছিলেন। উভয় স্মৃতিতেই স্লাগহর্ন লক্ষ্য করেন তখন রাত এগারোটা বেজে গেছে। অতএব জড়ো হওয়া শিক্ষার্থীদের ঘুমাতে যাওয়ার সময় হয়েছে। তিনি একজন অ্যাভেরি এবং একজন লেস্ট্র্যাঞ্জকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে একটি প্রবন্ধ জমা দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে এবং দেরি করে জমা দিলে তাদের শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য যে কেবল নামের মিলের কারণে আমরা এখানে এই লেস্ট্র্যাঞ্জের কথা উল্লেখ করেছি। তবে রোডলফাস ও রাবাস্টান দুজনেই ভলডেমর্টের হগওয়ার্টসে থাকার এক প্রজন্ম পরে জন্মগ্রহণ করেছিলেন। তাই সেখানে উল্লেখিত লেস্ট্র্যাঞ্জ সম্ভবত তাদের বাবা ছিলেন।

ডেথলি হ্যালোজ বইয়ে রোডলফাসের কথা মাত্র একবার উল্লেখ করা হয়েছে যখন নিমফ্যাডোরা টঙ্কস (তার বৈবাহিক সম্পর্কের ভাগ্নি) বলে যে উইজলিদের খালা মুরিয়েলের বাড়ির পোর্টকিতে যাওয়ার জন্য তার এবং রনের উড়াল দেওয়ার সময় তারা রোডলফাসকে আহত করেছিল।

হ্যারি পরে রন ও হারমায়োনির কাছে উল্লেখ করে যে ভলডেমর্টের প্রথম সন্ত্রাসের রাজত্বের সময় বেলাট্রিক্স এবং রোডলফাস উভয়েই ভলডেমর্টের সবচেয়ে ঘনিষ্ঠ অনুসারীদের মধ্যে ছিলেন।

শক্তি

[সম্পাদনা]

এটিকে যদি কোনো শক্তিমত্তা বা গুণ হিসেবে বিবেচনা করা যায়, তবে তা হলো রোডলফাস ডার্ক আর্টস বা কালো জাদু সম্পর্কে অবগত এবং সে এগুলো ব্যবহারে বেশ আগ্রহী, যা অ্যালিস এবং ফ্র্যাঙ্ক লংবটমকে নির্যাতন করার সময় তার ভূমিকা থেকে স্পষ্ট হয়।

অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক

[সম্পাদনা]

উপরে যেমন উল্লেখ করা হয়েছে, তিনি বেলাট্রিক্সের (বিবাহপূর্ব নাম ব্ল্যাক) স্বামী। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার বইয়ে উল্লেখ করা হয়েছে যে ভলডেমর্টের প্রথমবার ক্ষমতায় আসার সময় ডেথ ইটারদের মধ্যে তার অবস্থান বেশ ওপরের সারিতে ছিল।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

বৃহত্তর প্রেক্ষাপট

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।