মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/রুফাস স্ক্রিমজোর
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| রুফাস স্ক্রিমজোর | |
|---|---|
| লিঙ্গ | পুরুষ |
| চুল | তামাটে, ধূসর ছাপযুক্ত |
| চোখ | হলুদ |
| পরিবার | অজানা |
| আনুগত্য | জাদু মন্ত্রণালয় |
সারাংশ
[সম্পাদনা]রুফাস স্ক্রিমজোর হলো হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স এবং হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ উপন্যাসের শুরুর দিকের জাদুমন্ত্রী। হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসের শেষে জাদু মন্ত্রণালয়ে ঘটে যাওয়া বিপর্যয়কর ঘটনার পর সে কর্নেলিয়াস ফাজের স্থলাভিষিক্ত হয়। স্ক্রিমজোর একজন প্রাক্তন অরোর।
বইগুলিতে ভূমিকা
[সম্পাদনা]হ্যারির শুনানির ঠিক আগে, হ্যারি পটার এবং আর্থার উইজলি যখন জাদু মন্ত্রণালয়ের অরোরদের অফিসের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন প্রসঙ্গক্রমে রুফাস স্ক্রিমজোরের নাম উল্লেখ করা হয়।
বইটির প্রথম অধ্যায়ে, কর্নেলিয়াস ফাজ মাগল প্রধানমন্ত্রীকে রুফাস স্ক্রিমজোরের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্সের শেষের দিকে এবং তার পরের গ্রীষ্মের বিপর্যয়কর ঘটনাগুলোর পর তাকে জাদুমন্ত্রী হিসেবে শপথ নেওয়ানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে আজকাবান থেকে বহু বন্দীর পলায়ন, দুজন জাদুকরের মৃত্যু, ইংল্যান্ডের কিছু অংশে দৃশ্যত দৈত্যাকার প্রাণীদের আক্রমণ এবং একটি সেতুর পতন যাতে বহু মাগল হতাহত হয়।
আমরা জানতে পারি যে স্ক্রিমজোর এবং অ্যালবাস ডাম্বলডোরের মধ্যে এক ধরনের সংঘাত হয়েছিল, কিন্তু সেই সংঘাতটি ঠিক কি নিয়ে ছিল তা আমরা সঙ্গে সঙ্গে জানতে পারি না।
বড়দিনের ঠিক আগে, হ্যারি যখন লুনা লাভগুডকে অধ্যাপক স্লাগহর্নের পার্টিতে নিয়ে যাচ্ছিল, তখন হ্যারি উল্লেখ করে যে সেখানে একজন ভ্যাম্পায়ার থাকবে; লুনা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে যে সে স্ক্রিমজোর হবে কি না। খুব সম্ভব, স্ক্রিমজোর কিভাবে একজন ভ্যাম্পায়ার, তা নিয়ে তার বাবা একটি গল্প লিখেছিল, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশে তাকে সেটি স্থগিত রাখতে হয়েছিল।
ক্রিসমাসের সময়টা হ্যারি দ্য বারোতে কাটাচ্ছিল। স্ক্রিমজোর পার্সি উইজলিকে অজুহাত হিসেবে ব্যবহার ক'রে সেখানে দেখা করতে আসে। হ্যারিকে নিয়ে স্ক্রিমজোর বাগানে হাঁটতে যায়, এবং সেই সময়ে ডাম্বলডোর কি করছে সে সম্পর্কে হ্যারির কাছ থেকে খবর আদায়ের চেষ্টা করে। সে আরও বলে যে, হ্যারি যদি প্রকাশ্যে তাদের পক্ষ নেয়, তবে মন্ত্রণালয় কৃতজ্ঞ থাকবে। মন্ত্রণালয়ের ভণ্ডামিতে বিরক্ত হয়ে হ্যারি জিজ্ঞাসা করে, তারা স্ট্যান শানপাইককে এখনও মুক্ত করেছে কিনা। স্ক্রিমজোর ইতস্তত করে বলে যে, তারা যে কিছু একটা করছে এমনটা অন্তত বাইরে থেকে দেখানো দরকার। হ্যারি আর কোনো সাহায্য করতে অস্বীকার করে এবং বলে যে নতুন মন্ত্রণালয়ও নিজস্ব কায়দায় আগের মন্ত্রণালয়ের মতোই সমান খারাপ।
ক্রিসমাসের ছুটির ঠিক পরেই প্রফেসর ডাম্বলডোরের সাথে আলোচনার সময়, ডাম্বলডোর হ্যারিকে বলে যে, ছুটির সময় স্ক্রিমজোর হ্যারির সাথে যে বিষয়ে কথা বলেছিল, আগের সেই বিবাদটি আসলে তা নিয়েই হয়েছিল। হ্যারিকে মন্ত্রণালয়ের প্রধান মুখ হিসেবে ব্যবহার করার পরিকল্পনাটি প্রথমে ফাজ প্রস্তাব করেছিল, এবং ফাজ পদত্যাগ করার পরেও সেই পরিকল্পনাটি বাতিল হয়ে যায়নি। ডাম্বলডোর হ্যারিকে একজন নামমাত্র প্রধান হিসেবে ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকার করছিল।
বইয়ের শেষে, স্ক্রিমজোর আবার হ্যারির সাথে কথা বলে, ডাম্বলডোর কি করছিল তা জানতে চায় এবং আবারও মন্ত্রণালয়ের সাথে হ্যারির প্রকাশ্য সহযোগিতা আদায় করার চেষ্টা করে। হ্যারি আবারও তা প্রত্যাখ্যান ক'রে বলে যে, ক্রিসমাসের পর থেকে মন্ত্রণালয়ে সে এমন কোনো পরিবর্তন দেখেনি যা তার মন পরিবর্তন করতে পারে।
হ্যারির জন্মদিনে দ্য বারোতে উপস্থিত হওয়ার মাধ্যমে স্ক্রিমজোর প্রথমবার আমাদের গল্পে পুনরায় প্রবেশ করে। আর্থার উইজলির প্যাট্রোনাসের মাধ্যমে তার আগমনের ঘোষণা করা হয়, যার ফলে রেমাস লুপিন এবং নিম্ফাডোরা টঙ্কস তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়, কারণ স্পষ্টতই বর্তমানে মন্ত্রণালয়ের কাছে নেকড়ে মানবেরা অপ্রিয়। স্ক্রিমজোর এসে হ্যারি, রন এবং হারমায়োনিকে দেখতে চায় এবং তাদের জানায় যে তারা অ্যালবাস ডাম্বলডোরের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু জিনিস পেয়েছে এবং সে সেগুলো হস্তান্তর করতে এসেছে। হারমায়োনি উল্লেখ করে যে যেহেতু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিসপত্র আটকে রাখার জন্য মন্ত্রণালয়কে মাত্র একত্রিশ দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং তারা সেই একত্রিশ দিনই ব্যবহার করে ফেলেছে, স্ক্রিমজোর কেবল এই কারণেই হস্তান্তর করতে এসেছে। স্ক্রিমজিওর তার কথার বিরোধিতা করে না।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নির্দিষ্ট জিনিসগুলো হলো: হারমায়োনির জন্য, টেলস অফ বিডল দ্য বার্ড বইয়ের একটি মূল কপি; স্ক্রিমজোর জিজ্ঞাসা করে যে এই পছন্দের কোনো তাৎপর্য আছে কিনা, এবং হারমায়োনি বলে যে সে কোনো তাৎপর্য সম্পর্কে অবগত নয়। রনের জন্য, ডাম্বলডোরের ডিলুমিনেটর ছিল। হ্যারির জন্য দুটি উইল রয়েছে। প্রথমটি হলো গোল্ডেন স্নিচ, যেটি গ্রিফিনডরের হয়ে হ্যারির খেলা প্রথম কুইডিচ ম্যাচে ব্যবহৃত হয়েছিল। হারমায়োনি বলে যে স্ক্রিমজোর চায় হ্যারি স্নিচটি নিক, কারণ এর ফ্লেশ মেমোরি বা দেহস্মৃতি রয়েছে: এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে, কোনো বিতর্কিত ম্যাচের বিজয়ী নির্ধারণে সাহায্য করার জন্য, প্রথম যে হাত এটিকে স্পর্শ করবে এটি তাকে মনে রাখবে এবং এখন হ্যারির স্পর্শে প্রতিক্রিয়া দেখাতে পারে। আবারও, স্ক্রিমজোর এটি অস্বীকার করে না, কিন্তু স্পষ্টতই আশা করে যে হ্যারি খালি হাতে স্নিচটি নেবে। হ্যারি তাই করে, এবং কিছুই ঘটে না।
হ্যারির জন্য ডাম্বলডোরের দ্বিতীয় উইলটি হলো গ্রিফিন্ডরের তলোয়ার। স্ক্রিমজোর বলে যে এটি স্কুলের সম্পত্তি, এবং এটি দেওয়ার অধিকার ডাম্বলডোরের নেই।
পরের দিন, ডেথ ইটাররা জাদু মন্ত্রণালয় দখল করে নেয় এবং কিংসলে শ্যাকলবোল্টের বার্তা অনুসারে, স্ক্রিমজোর নিহত হয়। পরে আমরা রেমাস লুপিনের কাছ থেকে জানতে পারি, যে নিহত হওয়ার আগে হ্যারির অবস্থান জানার জন্য স্ক্রিমজোরকে নির্যাতন করা হয়েছিল। তবে, সে হ্যারির কোনো খবর ফাঁস করে দেয়নি। এই খবরটি লুপিন আর্থার উইজলির কাছ থেকে শুনেছিল।
স্ক্রিমজোরের হত্যাকাণ্ডের সরকারি ভাষ্য হলো, সে পদত্যাগ করেছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছে পায়াস থিকনেস। গল্পের শুরুতে আমরা জানতে পারি যে থিকনেস ইম্পেরিয়াস অভিশাপের অধীনে রয়েছে।
শক্তি
[সম্পাদনা]দুর্বলতা
[সম্পাদনা]অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক
[সম্পাদনা]বিশ্লেষণ
[সম্পাদনা]লর্ড ভলডেমর্টের ফিরে আসার খবর জনসমক্ষে আসার পর যে মন্ত্রী হিসেবে কর্নেলিয়াস ফাজের দিন যে ফুরিয়ে আসবে, তা ছিল অনিবার্য। যখন ভলডেমর্টকে মন্ত্রণালয়ে দেখা গেল, তখন এটা সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গেল যে ডাম্বলডোর তার ফিরে আসা নিয়ে এক বছর ধরে সত্যি কথাই বলে আসছিল, এবং ফাজ এমন সব কারণে তাকে হেয় করার চেষ্টা করছিল যা হঠাৎ করেই খুব তুচ্ছ বলে মনে হতে লাগল। এই তথ্য প্রকাশের পর ফাজের মেয়াদ দুই সপ্তাহেরও কম ছিল, এতে অবাক হওয়ার কিছু নেই; একইভাবে, জাদুকরদের দুনিয়াটা যেহেতু আচমকা বিপদের মুখে পড়েছিল, তাই ফাজের উত্তরসূরি হিসেবে অরোরদের দপ্তরের থেকেই যে কাউকে বেছে নেওয়া হবে এটাই ছিল সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত, এর মধ্যে আশ্চর্যজনক কিছু নেই।
স্ক্রিমজোরকে দেখে মনে হয় সে বার্টিমিয়াস ক্রাউচ সিনিয়রের মতোই একই ধাঁচের মানুষ, যার কাজ হলো শুধু কাজটা সম্পন্ন করা, এবং প্রয়োজনে অন্যের ক্ষতি করতেও সে প্রস্তুত। যদিও আমরা এখনও জানি না যে ক্রাউচের মতো স্ক্রিমজোরও অরোরদের প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছে কি না, তবে সে স্ট্যান শানপাইককে বিনা বিচারে আটকে রেখেছে। সিরিয়াস ব্ল্যাক আমাদের অনেক আগেই বলেছিল যে তার সাথেও একই ঘটনা ঘটেছিল; ক্রাউচ তাকে বিনা বিচারে আজকাবানে পাঠিয়েছিল।
প্রশ্নাবলী
[সম্পাদনা]