মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/মিরিয়াম স্ট্রাউট
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| মিরিয়াম স্ট্রাউট | |
|---|---|
| লিঙ্গ | নারী |
| চুল | অজানা |
| চোখ | অজানা |
| পরিবার | অজানা |
| আনুগত্য | সেন্ট মাঙ্গোস |
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]মিরিয়াম স্ট্রাউট হলেন মাতৃসুলভ চেহারার একজন জাদুকরী চিকিৎসক। তিনি সেন্ট মাঙ্গোস হাসপাতালে জাদুমন্ত্রজনিত ক্ষতির সম্মুখীন হওয়া দীর্ঘমেয়াদী রোগীদের ওয়ার্ডে (জেমস থিকি ওয়ার্ড) কর্মরত।
বইয়ে ভূমিকা
[সম্পাদনা]হ্যারি, রন, হারমায়োনি ও জিনি সেন্ট মাঙ্গোসে ঘটনাক্রমে গিল্ডরয় লকহার্টের মুখোমুখি হলে মিরিয়াম স্ট্রাউটের সাথে আমাদের প্রথম দেখা হয়। লকহার্ট তার বসবাসের জন্য নির্ধারিত তালাবদ্ধ ওয়ার্ড থেকে সাময়িকভাবে পালিয়ে এসেছিল। এই অংশে তার নাম উল্লেখ করা না হলেও মিরিয়াম স্ট্রাউটই মূলত গিল্ডরয়কে খুঁজে বের করে তাকে তার ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যান। চার বন্ধু লকার্টের সাথেই দেখা করতে এসেছে এমন অনুমান করে সে উৎফুল্ল হয়ে ওঠে। তারা চারজন লকার্টের সাথে কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। এই পরিদর্শনের সময় তারা মিরিয়ামকে উপহার বিতরণ করতে দেখে। অন্যান্য জিনিসের পাশাপাশি ব্রডরিক বোড টবে লাগানো একটি গাছ উপহার পান। এই পরিদর্শনের মাধ্যমেই হারমায়োনি, রন ও জিনি নেভিল লংবটমের বাবা-মায়ের দুর্দশা সম্পর্কে জানতে পারে। তারাও একই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে ডেইলি প্রফেট পত্রিকার একটি সংক্ষিপ্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় টবে লাগানো একটি গাছ ব্রডরিক বোডকে হত্যা করেছে। ব্রডরিককে নিজে থেকে গাছটির যত্ন নিতে উৎসাহিত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে গাছটি আসলে ছিল ডেভিলস স্নেয়ার। ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মিরিয়াম স্ট্রাউট ব্যাখ্যা করতে পারেননি কীভাবে এটি হাসপাতালের নিরাপত্তা বলয় এড়িয়ে ভেতরে প্রবেশ করেছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সবেতন ছুটিতে পাঠানো হয়েছিল।
শক্তি
[সম্পাদনা]দুর্বলতা
[সম্পাদনা]অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক
[সম্পাদনা]বিশ্লেষণ
[সম্পাদনা]আমরা দেখতে পাই জাদুজগতে বেশিরভাগ চিকিৎসার কাজ উদ্ভিদ ও উদ্ভিদের নির্যাসের সাহায্যে করা হয়। উদাহরণস্বরূপ ষষ্ঠ ও সপ্তম বইয়ে ডিট্যানির নিরাময় ক্ষমতার ওপর নির্ভরতা, পাশাপাশি বিউবোটিউবার ও ম্যানড্রেকের শিকড়ের ব্যবহারবিধি সম্পর্কিত বিবরণ। এই যুক্তিতে এটি ধরে নেওয়া নিরাপদ হবে যে মিরিয়াম স্ট্রাউটের একজন প্রশিক্ষিত চিকিৎসক হিসেবে ওই টবের গাছটিকে ডেভিলস স্নেয়ার হিসেবে চিনতে পারার কথা ছিল। কেন তিনি গাছটি চিনতে পারেননি তা কখনো পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
বৃহত্তর প্রেক্ষাপট
[সম্পাদনা]আমরা পরে জানতে পারি বোড বেশ কয়েক মাস আগে জাদুমন্ত্রজনিত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। লুসিয়াস ম্যালফয়ের প্রয়োগ করা ইম্পেরিয়াস অভিশাপের আবেশে থাকাকালীন তার আদেশ পালন করার সময় তিনি জাদুমন্ত্রের প্রভাবে মানসিকভাবে আহত হয়েছিলেন। আমরা যখন তাকে দেখতে পাই ততদিনে তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছিল। যার ফলে ডেথ ইটাররা সম্ভবত চিন্তিত হতে শুরু করেছিল। তারা ভেবেছিল যে বোড হয়তো তার মানসিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেয়ে ডিপার্টমেন্ট অব মিস্ট্রিজের ভবিষ্যদ্বাণী কক্ষে তিনি কী করছিলেন এবং কেন করছিলেন তা বলে দিতে পারেন। তাই এই সময়ের মধ্যে বোডের জীবনপ্রদীপ নিভিয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল। এটি সম্ভব যে মিরিয়াম স্ট্রাউটকে ইম্পেরিয়াস অভিশাপের আবেশে রাখা হয়েছিল। অথবা হয়তো তার উপর স্রেফ কনফান্ডো জাদু প্রয়োগ করা হয়েছিল যাতে গাছটি তার লক্ষ্যের কাছে পৌঁছায় এবং সেখানেই থাকে। ডেথ ইটারদের এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার মতো ভুল করার কথা নয়।