বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/ফোকস

মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র
ফোকস
লিঙ্গ পুরুষ
চুল লাল ও সোনালি রঙের পালক (জ্বলে ওঠার দিনে ব্যতিক্রম)
চোখ কালো
পরিবার অজানা
আনুগত্য অ্যালবাস ডাম্বলডোর

সারাংশ

[সম্পাদনা]

ফোকস হলো অ্যালবাস ডাম্বলডোরের পোষা একটি ফিনিক্স পাখি।

বইগুলিতে ভূমিকা

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

এখানে ফোকস সরাসরি উপস্থিত না থাকলেও, পরে এটা স্পষ্ট হয়ে ওঠে যে সে মিস্টার অলিভান্ডারকে যে দুটি পালক দিয়েছিল, তার মধ্যে একটি হলো হ্যারি পটারের জাদুদণ্ডের মূল অংশ এবং অন্যটি লর্ড ভলডেমর্টের জাদুদণ্ডের মূল অংশ।

ফোকসের সাথে আমাদের প্রথম পরিচয় হয় যখন হ্যারিকে অ্যালবাস ডাম্বলডোরের অফিসে ডাকা হয়; ফোকসকে তখন খুব অসুস্থ দেখাচ্ছিল, সে তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এরপর তার শরীর আগুনে জ্বলে ওঠে, যা দেখে হ্যারি আতঙ্কিত হয়ে পড়ে। ফিনিক্সের সাথে এটাই ছিল হ্যারির প্রথম পরিচয়; সে বুঝতে পারেনি যে ফোকস শীঘ্রই তার নিজের ছাই থেকে পুনর্জন্ম নেবে।

ফিরে আসা টম রিডলের সাথে চূড়ান্ত লড়াইয়ে, ডাম্বলডোরের প্রতি হ্যারির বিশ্বস্ততার ঘোষণার জবাবে ফোকস আবির্ভূত হয়। ফোকস তার সাথে সর্টিং হ্যাটকে নিয়ে আসে এবং ব্যাসিলিস্কের চোখ ঠুকরে বের করে দেয় যাতে সেগুলো হ্যারির কোন ক্ষতি করতে না পারে। যখন হ্যারির শরীরে ব্যাসিলিস্কের বিষাক্ত কামড় লাগে, ফোকস তার ওপর অশ্রু ঝরিয়ে হ্যারিকে সুস্থ করে তোলে। এবং অবশেষে, সে হ্যারি, রন, জিনি, এবং অধ্যাপক লকহার্টকে চেম্বার অব সিক্রেটস থেকে তুলে নিয়ে নিরাপদে ফিরিয়ে দেয়।

এই বইয়ে ফোকসের উল্লেখ নেই; আমরা ধরে নিতে পারি যে সে প্রফেসর ডাম্বলডোরের অফিসে তার নির্দিষ্ট জায়গায় বসে আছে, তবে সারা বছর জুড়ে হ্যারির ডাম্বলডোরের অফিসে যাওয়ার কোনো বিশেষ কারণ ছিল না।

এই বইটিতে ফোকসকে সরাসরি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় না। যখন ডাম্বলডোরের অফিসে হ্যারি দুবার যায়, সেইসময় ফোকসকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা গিয়েছিল। ভলডেমর্টের ডেথ ইটারদের সাথে হ্যারির একটি সংঘর্ষের পরে, হ্যারি যখন ডাম্বলডোরের অফিসে দ্বিতীয়বার যায়, তখন ফোকস নিজের চোখের জল দিয়ে হ্যারির আহত পা সারিয়ে তোলে।

এই সাক্ষাতের আগে, হ্যারি এবং ভলডেমর্ট তাদের জাদুদণ্ড ব্যবহার করে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হওয়ার চেষ্টা করে। দুটি মন্ত্র — হ্যারির এক্সপেলিয়ারমাস এবং ভলডেমর্টের আভাদা কেদাভ্রা — মাঝপথে একে অপরকে বাধা দেয় এবং একটি অস্বাভাবিক প্রভাব দেখা দেয়, যেটি হলো প্রাইওরি ইনক্যানটাটেম। হ্যারি এবং ভলডেমর্ট আলোর সুতোর জাল দিয়ে বেষ্টিত হয়ে যায়, এবং এর সাথে একটি ফিনিক্স পাখির গান শোনা যেতে থাকে — হ্যারি এই গানটিকে সেই একই সুর বলে চিনতে পারে যা সে চেম্বার অব সিক্রেটসে শুনেছিল। এটা যে সরাসরি ফোকসের গান তা স্পষ্টভাবে বলা নেই, তবে এটি যে ফিনিক্সের গান তা পরিষ্কার বোঝা যাচ্ছিল

হ্যারির দ্বিতীয়বার ডাম্বলডোরের অফিসে যাওয়ার সময় ডাম্বলডোর প্রায়োরি ইনক্যানটাটেম প্রভাবটি ব্যাখ্যা করে; হ্যারি এবং ভলডেমর্টের জাদুদণ্ডের মূল অংশ হলো ফিনিক্স পাখির পালক, ফোকস দুটি পালকই অলিভান্ডারকে দিয়েছিল।

হ্যারি ও অন্যদের ১২ নম্বর গ্রিমল্ড প্লেসের বাড়িতে পাঠানোর সময়, ডাম্বলডোর ফোকসকে জাগিয়ে তোলে যাতে কেউ কাছে এলে সে সতর্ক করতে পারে। ফোকস মলি উইজলির কাছে আর্থার উইজলির আহত হওয়ার বার্তা পৌঁছে দেয়, অধ্যাপক আমব্রিজের আগমনের বিষয়ে সতর্ক করে, এবং তারপর মলির পক্ষ থেকে সিরিয়াস ব্ল্যাক ও উইজলি সন্তানদের কাছে আর্থারের নিরাপদ থাকার বার্তা পৌঁছে দেয়।

কর্নেলিয়াস ফাজ এবং দুই অরোর কিংসলে শ্যাকলবোল্ট ও ডলিশ যখন ডাম্বলডোরকে গ্রেপ্তার করার চেষ্টা করে, তখন ফোকস তাকে হগওয়ার্টস থেকে নিয়ে যায়।

মন্ত্রণালয়ের চূড়ান্ত যুদ্ধে, ফোকস ডাম্বলডোরকে ভলডেমর্টের হত্যার অভিশাপ থেকে বাঁচায়, সে অভিশাপ মন্ত্রটি গিলে ফেলে। এতে স্বাভাবিকভাবেই সে মারা যায়, কিন্তু সঙ্গে সঙ্গেই সে একটি পক্ষী শাবক হিসেবে পুনর্জীবিত হয়। ডাম্বলডোর যখন নিজের অফিসে ফিরে আসে, তখন প্রথম যে কাজটি সে করে তা হলো, ফোকসকে পরম মমতায় তার বসার জায়গার নিচে ছাইয়ের বিছানায় রেখে দেওয়া।

এই বছর ফোকসকে প্রায় দেখাই যায় না। যদিও হ্যারিকে ডাম্বলডোরের অফিসে অনেকবার যাতে হয়েছে, কাহিনীতে ফোকসের উল্লেখ কেবল প্রসঙ্গক্রমে করা হয়েছে।

ডাম্বলডোরের মৃত্যুর কিছুদিন পরেই, ফোকস তার গান গাইতে গাইতে হগওয়ার্টসের চারপাশে উড়তে থাকে। প্রধান চরিত্ররা তার গানকে স্পষ্টতই একটি বিলাপ বলে চিহ্নিত করে, গানটি রহস্যময় ও সুন্দর, কিন্তু একই সাথে তার মধ্যে ক্ষতি এবং হতাশার সুর ছিল। সন্ধ্যার দিকে, ফোকস সম্ভবত উড়ে চলে যায়, কারণ ফিনিক্সের বিলাপ আর সোনা যায়নি।

হাফ-ব্লাড প্রিন্স উপন্যাসের শেষে তার অবস্থান জানা যায় না।

একটি হরক্রাক্সকে কিভাবে ধ্বংস করা যায়, সেই আলোচনার প্রসঙ্গে ফোকসের কথা কেবল প্রসঙ্গক্রমে উল্লেখ করা হয়েছে। স্পষ্টতই, একটি হরক্রাক্স সাধারণ জাদুকরী উপায়ে নিজেকে সারিয়ে নিতে পারে; যে কয়েকটি জিনিস এটিকে ধ্বংস করতে পারে, তার মধ্যে একটি হলো ব্যাসিলিস্কের বিষ, কারণ এটিকে সারিয়ে তোলার একমাত্র উপায় হলো ফিনিক্সের অশ্রু, এবং ফিনিক্স কোনোভাবেই সাধারণ জাদু নয়।

শক্তিসমূহ

[সম্পাদনা]

ফোকসের অশ্রুতে নিরাময় ক্ষমতা আছে।

সে অত্যন্ত ভারী বোঝা বহন করতে পারে।

সে মরতে পারে না - যদি সে মারাত্মক আঘাত পায়, তবে সে কেবল অগ্নিশিখায় ভস্মীভূত হয়ে যাবে এবং ছাই থেকে পুনর্জন্ম লাভ করবে।

অ্যাপারিশন / ডিজঅ্যাপারিশন জাদুকরী মন্ত্র থাকা সত্ত্বেও সে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারে। এটি অত্যন্ত বিরল ক্ষেত্রে ব্যবহার করা হয়; আমরা কেবল হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসে এটি দেখতে পাই, যখন হ্যারির সাপের স্বপ্ন দেখার পর ডাম্বলডোর ফোকসকে দিয়ে বেশ কিছু জরুরি কাজ করিয়ে নেয় এবং যখন ডাম্বলডোর গ্রেফতারি এড়িয়ে পালিয়ে যায়।

দুর্বলতা

[সম্পাদনা]

অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক

[সম্পাদনা]

"ওরা অসাধারণ অনুগত পোষ্য হয়।" ফোকস হলো ডাম্বলডোরের পোষ্য, যে তার নির্দেশ মেনে চলে এবং নানাভাবে তাকে সাহায্য করে। মনে হয়, যতদিন ডাম্বলডোর জীবিত আছে, ফোকসও হ্যারির প্রতি এই আনুগত্য দেখাবে, কারণ হ্যারিও ডাম্বলডোরের প্রতি অনুগত।

বিশ্লেষণ

[সম্পাদনা]

মাগল পৌরাণিক কাহিনীতে, জাদুকরী ও জাদুকরদের পোষা প্রাণী থাকে, ঠিক যেমন মাগলদের পোষা প্রাণী থাকে। সম্ভবত এই বিশ্বাসটি প্রচলিত যে, আমরা যেমন আমাদের পোষা প্রাণীদের মধ্যে মানুষের মতো বৈশিষ্ট্য আরোপ করি, তেমনি জাদুকরদেরও তা করতে হয়; কিন্তু জাদুকরী শক্তির সুবিধা নিয়ে, জাদুকররা তাদের সঙ্গী প্রাণীদের চরিত্রকে আরও উন্নত করতে পারে, যাতে তারা তাদের মালিকদের জন্য আরও সহায়ক হয়ে ওঠে। আমরা আগেই দেখেছি যে হগওয়ার্টসে পোষা প্রাণী আনার অনুমতি আছে, তবে তা একটির বেশি নয়; আমরা দেখতে পাই যে প্রধান তিনটি চরিত্রের প্রত্যেকেরই পোষা প্রাণী আছে (হ্যারির আছে হেডউইগ, রন প্রথমে স্ক্যাবার্সকে নেয়, পরে পিগউইজিয়নকে পোষে, এবং হারমায়োনির আছে ক্রুকশ্যাঙ্কস, আর নেভিলের আছে ট্রেভর)। আমরা আরও দেখেছি যে পার্সির আছে হার্মিস, এবং ড্রাকোর একটি পোষা ভুতুম পেঁচা থাকতে পারে। সুতরাং, এতে অবাক হওয়ার কিছু নেই যে ডাম্বলডোরেরও একটি পোষা প্রাণী থাকবে, এবং গল্পে ও জাদুকরের জগতে তার বয়স ও মর্যাদা বিবেচনা করে আমরা অনুমান করতে পারি যে সেটি বেশ বিরল প্রজাতির হবে। ফিনিক্স পাখির চেয়ে ভালো আর কি হতে পারে?

সম্ভবত এটি লক্ষণীয় যে, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস উপন্যাসে ফিনিক্সদের যে বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তা মাগল পুরাণের অংশ নয়। তবে আমরা লক্ষ্য করি যে, এখানে ফোকসের ওপর আরোপিত প্রতিটি বৈশিষ্ট্যই গল্পটিতে ব্যবহৃত হয়েছে। হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স উপন্যাসের শেষের দ্বন্দ্বযুদ্ধে ফোকসের উপস্থিত থাকার পরিকল্পনা ছিল কি না, অথবা তাকে শেষ মুহূর্তে যোগ করা হয়েছিল কি না, তা অনিশ্চিত; কিন্তু লেখকের কৃতিত্ব এই যে, তাকে সেই যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ বলে মনে হয়।

বলা হয়ে থাকে যে, ফোকস জাদুদণ্ড তৈরি করার মূল উপাদান হিসেবে তার মাত্র দুটি পালক দিয়েছে। এই জাদুদণ্ড দুটি যথাক্রমে হ্যারি এবং ভলডেমর্টের মালিকানাধীন। এই "যমজ জাদুদণ্ডের" বিষয়টি হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার উপন্যাসে কবরস্থানের দ্বন্দ্বযুদ্ধে হ্যারিকে ভলডেমর্টের বিরুদ্ধে বেঁচে থাকতে সাহায্য করবে এবং শেষ বইটিতে ভলডেমর্টের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার একটি বড় কারণ হিসেবে প্রমাণিত হবে।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

  1. ফিনিক্স অমর। সে যার প্রতি অনুগত ছিল (ডাম্বলডোর), সে ষষ্ঠ বইয়ের শেষে মারা যায়। ফোকস এখন কোথায়?

বৃহত্তর প্রেক্ষাপট

[সম্পাদনা]

ফিনিক্স পাখির জীবনের যে পুনর্জন্মের চক্র, তা স্বয়ং ডাম্বলডোরের তরুণ বয়সে সে যে পুনর্জীবনের সম্মুখীন হয়েছিল তার প্রতীক হতে পারে — তার যৌবনের আদর্শবাদী পরিকল্পনাগুলো নস্যাৎ হয়ে যাওয়ার পর সে যেসমস্ত উদ্ভূত পরিস্থিতির মুখোমুখি হতে বাধ্য হয়ে নতুন করে জেগে উঠেছিল। শেষ বইটিতে আমরা জানতে পারব যে, ডাম্বলডোর এবং গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড জাদুকর জগতের শাসন কাঠামোকে উৎখাত ক'রে এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠার কথা ভেবেছিল, যেখানে জাদুকর ও মাগলরা একে অপরকে সম্পূর্ণ জেনেবুঝে একসাথে অবস্থান করতে পারবে এবং জাদুকররা "বৃহত্তর মঙ্গলের জন্য" সবকিছু শাসন করবে। যখন গ্রিন্ডেলওয়াল্ড এই ধারণাটিকে বিকৃত ক'রে ইউরোপে মাগল সভ্যতাকে দমন ও ধ্বংস করার অজুহাত হিসেবে ব্যবহার করল, তখন ডাম্বলডোর শেষ পর্যন্ত তার একসময়ের সেরা বন্ধুর সাথে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়। নিঃসন্দেহে এটিই তার নেতৃত্ব এড়িয়ে চলার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল, অথবা আগের কোনো সংকল্পকে আরও দৃঢ় করেছিল, যার মধ্যে একবার তাকে প্রস্তাব করা জাদু মন্ত্রকের মন্ত্রীর পদটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তও শামিল ছিল।

একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।