মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/ডলিশ
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| ডলিশ | |
|---|---|
| লিঙ্গ | পুরুষ |
| চুল | অজানা (ছোট ও কোকড়ানো) |
| চোখ | অজানা |
| পরিবার | অজানা |
| আনুগত্য | জাদু মন্ত্রণালয় |
সারসংক্ষেপ
[সম্পাদনা]ডলিশ জাদু মন্ত্রণালয়ের একজন অরোর। তাকে উগ্র ও ভয়ঙ্কর চেহারার একজন জাদুকর হিসেবে বর্ণনা করা হয়েছে।
বইয়ে ভূমিকা
[সম্পাদনা]ডাম্বলডোরের সেনাদল যখন ভেঙে দেওয়া হয় এবং প্রফেসর আমব্রিজ হ্যারিকে ডাম্বলডোরের অফিসে নিয়ে আসেন তখনই সর্বপ্রথম ডলিশকে দেখা যায়। ডাম্বলডোরের অফিসে তখন কর্নিলিয়াস ফাজ উপস্থিত ছিলেন যিনি নিজের নিরাপত্তার জন্য দুজন অরোরকে সাথে নিয়ে আসেন। ডলিশ ছিলো সেই দুই অরোরের একজন। ডাম্বলডোরের বিরুদ্বে যখন গ্রেফতারী পরওয়ানা জারী করা হয়, তখন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ডাম্বলডোর ডলিশকে সতর্ক করে বলেন: "ডলিশ যদি তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে আঘাত করতে তিনি বাধ্য হবেন"। পরবর্তীতে দেখা যায়, দ্রত লড়াইয়ে ডাম্বলডোর তাকে সত্যিই অজ্ঞান করে ফেলেন, এবং সেখানেই ঐ দৃশ্যটির সমাপ্তি ঘটে।
হ্যাগরিডকে চাকরি থেকে অপসারণ করার কাজে সহায়তা করার জন্য আমব্রিজ যাদের নিয়ে এসেছিলেন, ডলিশ ছিলেন তাদেরই একজন। তিনি শুনেছিলেন হ্যাগরিডের কাছে অনুনয়-বিনয় করলে হ্যাগরিড শান্ত ও যুক্তিপূর্ণ আচরণ করেন, যদিও পরবর্তিতে হ্যাগরিড তাকে অচেতন করার চেষ্টা করেন।
বইয়ের শেষ প্রান্তে আরও একবার তাকে দেখা যায় যখন তিনি ঠিক সময়মতো মন্ত্রণালয়ে এসে পৌঁছান, যখন লর্ড ভলডেমর্ট এবং বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ পালিয়ে যাচ্ছিল। কর্নিলিয়াস ফাজ তাকে এবং উইলিয়ামসনকে তদন্তের জন্য ডিপার্টমেন্ট অফ মিস্ট্রিজে যাওয়ার নির্দেশ দেন।
হগওয়ার্টস এক্সপ্রেসে ড্রাকো ম্যালফয়ের পেট্রিফিকাস টোটাল্লাস জাদুমন্ত্রের কবল থেকে হ্যারিকে উদ্ধার করার পর, নিমফ্যাডোরা টঙ্কস যখন তাকে হগওয়ার্টসের দিকে নিয়ে যাচ্ছিল, তখন সে হ্যারিকে জানায় যে হগওয়ার্টসের প্রহরায় সে শুধু একা নয় বরং প্রাউডফুট, স্যাভেজ এবং ডলিশও সেখানে উপস্থিত আছেন।
ক্রিসমাসের পর, রুফাস স্ক্রিমজোরের সাথে কী কথা হয়েছিল, তা হ্যারি, ডাম্বলডোরকে জানায়। ডাম্বলডোর কোথায় যাচ্ছেন, কি করছেন সে ব্যাপারে স্ক্রিমজোরের যথেষ্ট কৌতুহল রয়েছে বলে হ্যারি ডাম্বলডোরকে অবহিত করে। জবাবে ডাম্বলডোর বলেন, স্ক্রিমজোর তার পিছু নেওয়ার জন্য ডলিশকেও নিয়োজিত করেছিলেন এবং সেজন্য ডলিশের ওপর তাকে আবারও জাদুমন্ত্র প্রয়োগ করতে হয়েছে, আর সে জন্য সে অনুতপ্ত।
হ্যারি পটারের চলাফেরা ও অবস্থান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য ইয়াক্সলি যে অরোরের ওপর নির্ভর করেছিল, সে হলো ডলিশ। যদিও সেভেরাস স্নেপ ডলিশের দেওয়া সকল তথ্যকে ভূয়া দাবি করেন। তিনি বলেন যে, ভুয়ো সূত্র পথ তৈরি করার অংশ হিসেবে অর্ডার অফ দ্য ফিনিক্স ডলিশের ওপর হয়তো কনফান্ডো বা বিভ্রান্তকরণ জাদু মন্ত্র প্রয়োগ করেছে। তিনি আরও বলেন যে, ডলিশ যে বেশ সহজেই এই বিভ্রান্তকরণ জাদুমন্ত্রের শিকার হয়ে পড়ে, তা তো আগেও বোঝা গেছে।
পরবর্তীতে, ফেরারি ডার্ক ক্রেসওয়েল উল্লেখ করেন যে তাকে যখন আজকাবানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি তার পাহারাদার ডলিশকে কুপোকাত করে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি সাথে আরো জানান যে সে সময় ডলিশকে কিছুটা ধীর গতির বলে মনে হচ্ছিল, যেন তাকে কেউ বিভ্রান্তকরণ জাদুমন্ত্রে বশ করে রেখেছে।
সবশেষে, হগওয়ার্টসে নেভিলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য ডেথ ইটাররা যখন নেভিলের দাদি অগাস্টা লংবটমকে বন্দি করার চেষ্টা করে, তখন তারা দৃশ্যত ডলিশকেই তার পেছনে পাঠায়। অগাস্টা আত্মগোপন করার আগে ডলিশকে এমনভাবে ঘায়েল করে যে তাকে সেন্ট মুঙ্গোস হাসপাতালে ভর্তি হতে হয়।
শক্তিমত্তা
[সম্পাদনা]অরোর হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় তা অর্জনের জন্য ডলিশকে নিশ্চয়ই পরীক্ষায় বেশ ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স বইয়ে, ফাজ যখন ডাম্বলডোরকে গ্রেফতার করার চেষ্টা করেন, ডাম্বলডোর তখন ডলিশকে তার ওপর আক্রমণ না করার জন্য সতর্ক করেন এবং সে সময় নিউট পরীক্ষায় ডলিশের পাওয়া উচ্চ নম্বরের কথা উল্লেখ করেন ফাজ।
দুর্বলতা
[সম্পাদনা]ডলিশ কনফান্ডোস (বিভ্রান্তকরণ) জাদুমন্ত্রের প্রতি অত্যন্ত সংবেদনশীল, এবং এর প্রমাণ পাওয়া যায় সপ্তম বইয়ের প্রায় বেশিরভাগ সময়ই তিনি এই জাদুর প্রভাবে কাটিয়েছেন।
অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক
[সম্পাদনা]বিশ্লেষণ
[সম্পাদনা]ডলিশ এতটাই অদক্ষ অরোর যে, যে কেউ ভাবতে পারে, সে কীভাবে এই চাকরিতে নিয়োগ পেয়েছিল। তার শারীরিক শক্তির পেছনে রয়েছে দৃশ্যত এক ধরণের জাদুমন্ত্রের দুর্বলতাঃ সে বারবার কনফান্ডেড (মন্ত্রপুত) হয়েছে। ডাম্বলডোরের দ্বারা দুই বার সে জাদুমন্ত্রের শিকার হয়েছে এবং একজন বৃদ্ধা নারী কর্তৃক জাদুমন্ত্রের শিকার হয়ে হাসপাতালে যেতে বাধ্য হয়েছে,যদিও সেই নারীটি ছিলেন অত্যন্ত ভয়ানক ও শক্তিশালী। আমলাতন্ত্র যখন কোথাও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন কী ধরনের বিপর্যয় সেখানে ঘটতে পারে, এটা দেখানোর জন্য খুব সম্ভবত গল্পে তাকে নিয়ে আসা হয়েছে; যেমনটা ঘটেছে কর্নিলিয়াস ফাজের প্রশাসনের অধীনে ।
নিউট (এন.ই.ডব্লিও.টি)) পরীক্ষায় উচ্চ নম্বর পাওয়ার কারণে অবশ্যই সে বুদ্ধিমান হওয়ার পাশাপাশি জাদুকরী বিদ্যায়ও দক্ষ ছিল, তবুও সে কনফান্ডোস জাদুমন্ত্রের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল ছিল এবং সপ্তম বইয়ের এক বড় অংশ জুড়েই সে এই জাদুর প্রভাবে ছিল। আর ডলিশ যেখানে খোদ ভলডেমর্ট ও ডাম্বলডোরকেই ভয় পেতেন, সেখানে প্রধান শিক্ষকের কাছে যে সে সহজেই পরাস্ত হবে, তাতে অবাক হওয়ার কিছুই নেই। ডলিশ অত্যন্ত বুদ্ধিমান, দক্ষ ও যোগ্য, কিন্তু তার এমন একটি দুর্বলতা রয়েছে যাকে ব্যবহার করে খুব সহজেই তাকে কাবু করা যায়। এর ওপর, সে কোনো প্রশ্ন না করেই অন্ধের মতো আদেশ মেনে চলে, যা তাকে একজন চমৎকার সৈনিক হিসেবে গড়ে তোলে ঠিকই, কিন্তু কোনো বীর বা নায়ক বানায় না, এমনকি বীরদের পক্ষও সে নেয় না, যদি না সে কোন বীরের অধীনে সে কাজ করে এবং বীরদের থেকে সে আদেশ গ্রহন করে।
প্রশ্নসমূহ
[সম্পাদনা]