মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/ক্রুকশ্যাঙ্কস
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| ক্রুকশ্যাঙ্কস | |
|---|---|
| লিঙ্গ | পুরুষ |
| চুল | আদারঙা |
| চোখ | হলুদ |
| পরিবার | অজানা |
| আনুগত্য | হারমায়োনি গ্রেঞ্জার, সিরিয়াস ব্ল্যাক |
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]ক্রুকশ্যাঙ্কস হলো হারমায়োনি গ্রেঞ্জারের পোষা বিড়াল। বিড়াল হিসেবে সে বেশ বড়, কমলা ("আদা") রঙের এবং তার গায়ে বাদামী ডোরাকাটা দাগ আছে। তার একটি "কুৎসিত", প্রায় চ্যাপ্টা মুখ এবং একটি বোতল-ব্রাশের মতো লেজ রয়েছে। যদিও হ্যারি পটার সিরিজে তার গুরুত্ব সীমিত, পাঠকরা তার চালচলন নিয়ে সংশয়ের আভাস পেয়েছেন। সে অর্ধেক নিজল এবং অর্ধেক বিড়াল।
বইয়ে এর ভূমিকা
[সম্পাদনা]ক্রুকশ্যাঙ্কস ডায়াগন অ্যালির জাদুকরী পশুপাখি সংগ্রহশালার স্তূপ করা খাঁচার উপর থেকে রনের মাথায় লাফিয়ে পড়ে গল্পে প্রবেশ করে। সে স্ক্যাবার্সকে ধরার জন্য প্রায় সফল একটি চেষ্টা করে। রনের আপত্তি সত্ত্বেও হারমায়োনি একটি পেঁচা কেনার পরিবর্তে ক্রুকশ্যাঙ্কসকে কিনে নেয়। রন আপত্তি জানায় যে "ওই বিড়ালটা" আশেপাশে থাকলে স্ক্যাবার্স কখনোই বিশ্রাম পাবে না। হারমায়োনি তাকে হগওয়ার্টসে নিয়ে যায়। হগওয়ার্টসে যাওয়ার পথে এবং স্কুলে বছর জুড়ে বেশ কয়েকবার ক্রুকশ্যাঙ্কস স্ক্যাবার্সকে ধরার চেষ্টা করে এবং এই প্রক্রিয়ায় প্রায়ই সে রনের ক্ষতি করে ফেলে। অন্তত একবার ক্রুকশ্যাঙ্কসকে রনের সামনে ইচ্ছাকৃতভাবে একটি মাকড়সা খেতে দেখা যায়, যা রন সরাসরি বিরক্তির কারণ হিসেবে দেখে। অবশেষে, আমাদের এটা বিশ্বাস করানো হয় যে ক্রুকশ্যাঙ্কস ছেলেদের ছাত্রাবাসে স্ক্যাবার্সকে মারাত্মকভাবে আক্রমণ করে।
পরে হ্যারি ক্রুকশ্যাঙ্কসকে সেই বড় কালো কুকুরটির সাথে দেখতে পায়, যেটি স্পষ্টতই হ্যারিকে অনুসরণ করছিল। এতে হ্যারি আশ্বস্ত হয়, কারণ সে ভেবেছিল কুকুরটি একটি গ্রিম। ক্রুকশ্যাঙ্কস যদি তাকে দেখতে পায়, তবে কুকুরটি নিশ্চয়ই বাস্তব, কোনো প্রেতাত্মা নয়।
রন, হ্যারি এবং হারমায়োনি হ্যাগ্রিডের কুঁড়েঘর থেকে বেরিয়ে দুর্গের দিকে ফিরে যাওয়ার সময়, ক্রুকশ্যাঙ্কস আবার স্ক্যাবার্সকে আক্রমণ করে, যাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। রহস্যময় কালো কুকুরটি যখন রন এবং স্ক্যাবার্সকে হুম্পিং উইলো গাছের নিচের একটি সুড়ঙ্গে টেনে নিয়ে যায়, তখন ক্রুকশ্যাঙ্কস দেখিয়ে দেয় কীভাবে উইলো গাছটিকে স্থির করতে হয়, যাতে হ্যারি এবং হারমায়োনি তাকে অনুসরণ করতে পারে।
শ্রীকিং শ্যাকে প্রকাশ পায় যে, ক্রুকশ্যাঙ্কস সিরিয়াস ব্ল্যাকের সাথে বন্ধুত্ব করেছিল, যে একজন অ্যানিমেগাস জাদুকর এবং কুকুরের রূপে থাকাকালীন ক্রুকশ্যাঙ্কসের সাথে যোগাযোগ করেছিলো। ক্রুকশ্যাঙ্কসই নেভিল লংবটমের কাছ থেকে পাসওয়ার্ডের তালিকাটি চুরি করেছিল, যার ফলে রনের তথাকথিত আক্রান্ত হওয়ার রাতে সিরিয়াস গ্রিফিন্ডর কমন রুমে প্রবেশ করতে পেরেছিল, যদিও আসল লক্ষ্য ছিল স্ক্যাবার্স। শ্যাকে পরবর্তী ধস্তাধস্তির সময় বেশ কয়েকবার ক্রুকশ্যাঙ্কস হ্যারির থেকে সিরিয়াসকে রক্ষা করে: হ্যারি যখন তার জাদুদণ্ডটি পুনরুদ্ধার করার চেষ্টা করে তখন তাকে আক্রমণ করে, এবং সিরিয়াসের বুকের উপর ঠিক সেই জায়গায় বসে পড়ে যেখানে হ্যারির সিরিয়াসের উপর একটি প্রাণঘাতী মন্ত্র নিক্ষেপ করার প্রয়োজন ছিল।
যখন তারা কুঁড়েঘর থেকে বেরিয়ে আসে এবং লুপিন নেকড়ে-মানবে রূপান্তরিত হয়, তখন পিটার পেটিগ্রিউ রনের জাদুদণ্ডটি ছিনিয়ে নেয় এবং পালিয়ে যাওয়ার আগে সেটি দিয়ে রন ও ক্রুকশ্যাঙ্কসকে হতবিহ্বল করে দেয়।
অবশেষে, যখন সিরিয়াস রনকে একটি নতুন পেঁচা দেয়, রন সেটি গ্রহণ করার আগে অনুমোদনের জন্য ক্রুকশ্যাঙ্কসের নাকের নিচে ধরে। জিনি পেঁচাটির নাম রাখে পিগউইজিয়ন।
ক্রুকশ্যাঙ্কস হারমায়োনির সাথে দ্যা ব্যারোতে আছে। রাতের খাবারের আগে আমরা তাকে বাগানে বেটে বাগান-ভূতদের তাড়া করতে দেখি। যখন পরিবারটি লন্ডন এবং হগওয়ার্টস এক্সপ্রেসের উদ্দেশ্য রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ফ্রেড উইজলি কিছু আতশবাজি ফেললে ক্রুকশ্যাঙ্কস ভয় পেয়ে যায় এবং একজন মাগল ট্যাক্সি-ড্রাইভারকে আক্রমণ করে। সে হ্যারি, রন এবং হারমায়োনির সাথে একই ট্যাক্সিতে চড়ে এবং তিনজনকেই বেশ বাজেভাবে আঁচড় দেয়।
এক্সপ্রেসে এবং পুরো বই জুড়ে ক্রুকশ্যাঙ্কসকে মাঝে মাঝে দেখা যায়; সে চেয়ারে গুটিসুটি মেরে বসে থাকে, হ্যারি বা হারমায়োনির কোলে লাফিয়ে ওঠে এবং সাধারণত একটি বিড়ালের মতোই আচরণ করে। ক্রুকশ্যাঙ্কস হ্যারি বা হারমায়োনি এবং মাঝে মাঝে জিনির কাছ থেকেও প্রায় যেকোনো পরিমাণ স্নেহ সানন্দে গ্রহণ করে বলে মনে হয়, কিন্তু রনকে সে পুরোপুরি বিশ্বাস করে বলে মনে হয় না।
১২ নম্বর, গ্রিমল্ড প্লেসে আমরা ক্রুকশ্যাঙ্কসকে রান্নাঘরে বাটারবিয়ারের কর্ক নিয়ে খেলতে এবং সাধারণভাবে একটি বিড়ালের মতোই আচরণ করতে দেখি। পুরো বই জুড়ে ক্রুকশ্যাঙ্কসকে মাঝে মাঝে দেখা যায়; কখনও চেয়ারে গুটিসুটি মেরে শুয়ে থাকে, কখনও হ্যারি বা হারমায়োনির কোলে লাফিয়ে ওঠে এবং সাধারণত একটি বিড়ালের যেমন আচরণ করা উচিত তেমনই করে।
পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, দ্যা ব্যারো ছাড়ার সময় ক্রুকশ্যাঙ্কস হারমায়োনির সাথে হগওয়ার্টস এক্সপ্রেসে যায়। আবারও ক্রুকশ্যাঙ্কসকে একটি বিড়ালের মতোই আচরণ করতে দেখা যায় এবং এই গল্পে তার ভূমিকাটি খুবই নগণ্য বলে মনে হয়।
দ্যা ব্যারোতে বিয়ের আয়োজনের মাঝে যখন হারমায়োনি, রন এবং হ্যারি একসাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পায়, তখন আমরা ক্রুকশ্যাঙ্কসকে হারমায়োনির পায়ের কাছে দেখতে পাই। এখানে ক্রুকশ্যাঙ্কস ঠিক একটি বিড়ালের মতোই আচরণ করছিল; হারমায়োনি যখন বই গোছাচ্ছিল তখন সে কেবল তার পায়ের কাছে গুটিসুটি মেরে শুয়ে ছিল। যখন মিসেস উইজলি তাদের ঘরে হুট করে ঢুকে পড়েন তখন ক্রুকশ্যাঙ্কস ভয়ে শিউরে উঠে বিছানার নিচে লুকিয়ে পড়ে।
যখন হ্যারি, রন এবং হারমায়োনিকে হুম্পিং উইলো গাছের গোড়ার সুড়ঙ্গটিতে প্রবেশ করতে হয় তখন রন মনে মনে কামনা করে যে তাদের সাথে যেন ক্রুকশ্যাঙ্কস থাকে যে গাছটিকে স্থির করে দেওয়ার গিঁটটি ঠেলে দেবে। প্রথম বইতে রনের বলা একটি কথার সাথে তীব্রভাবে মিল রেখে হারমায়োনি বলে ওঠে, "তুমি কি জাদুকর, নাকি অন্যকিছু?" নিজেকে সামলে নিয়ে রন তার এপর্যন্ত শেখা মন্ত্রের(উইঙ্গারডিয়াম লেভিওসা) প্রথম বারের মতো ব্যবহার করে উইলো গাছটিকে স্থির করে দেওয়া গিঁটটির উপর একটি লাঠি ঠেলে দেয়।
শক্তিমত্তা সমূহ
[সম্পাদনা]'হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান'-এর ঘটনাপ্রবাহ থেকে দেখা যায় যে ক্রুকশ্যাঙ্কস সাধারণ বিড়ালের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। আমরা প্রথমে এটা খেয়াল করি না, কারণ হেডউইগ, ট্রেভর, স্ক্যাবার্স এবং পিগউইজিয়ন (পরবর্তীতে) সহ সকল জাদুকরের পোষা প্রাণীকেই তাদের মাগল সমকক্ষদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান বলে মনে হয়। স্ক্যাবার্সের আসল পরিচয় প্রকাশ পেলে তার বুদ্ধিমত্তার কারণ ব্যাখ্যা করা হয়, কিন্তু ক্রুকশ্যাঙ্কসের বুদ্ধিমত্তাকে শুধুমাত্র নিজল-এর সাথে তার সংকরায়ণের ফল হিসেবেই অনুমান করা হয়।
অর্ধ-বিড়াল হওয়ায় ক্রুকশ্যাঙ্কস সবসময়ই সশস্ত্র থাকে এবং প্রয়োজন মনে করলে সে তার নখ ও দাঁত ব্যবহার করতে স্পষ্টতই কোনো ভয় পায় না।
দূর্বলতাসমূহ
[সম্পাদনা]বিড়াল হওয়ার কারণে ক্রুকশ্যাঙ্কসের যোগাযোগ করার ক্ষমতা স্বাভাবিকভাবেই সীমিত।
অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক
[সম্পাদনা]ক্রুকশ্যাঙ্কস হলো হারমায়োনির বিড়াল; তারা একে অপরকে বেশ পছন্দ করে। হারমায়োনি যখন প্রথম ক্রুকশ্যাঙ্কসকে কিনেছিল, তখন জাদুকরী পশুপাখি সংগ্রহশালার জাদুকরীটি তাকে বলেছিল যে সে সেখানে বেশ কিছুদিন ধরেই ছিল; এর থেকে এটাই বোঝা যাচ্ছিল যে খুব কম সংখ্যক অন্য জাদুকরী বা জাদুকর তার প্রতি আগ্রহী ছিল, অথবা হয়তো সে-ই তাদের প্রতি আগ্রহী ছিল না। লেখিকা চরিত্রটির উৎপত্তির বর্ণনা দিতে গিয়ে বলেন যে, এটি একটি মাগল বিড়ালের উপর ভিত্তি করে তৈরি, যেটি একটি নির্দিষ্ট চত্বরে রোদ পোহানো মানুষদের চারপাশে অবজ্ঞার দৃষ্টিতে ঘুরে বেড়াত এবং আদর করতে দিত না। যদিও তিনি বলেন যে তিনি ক্রুকশ্যাঙ্কস চরিত্রটির জন্য কেবল তার বাহ্যিক রূপের বর্ণনাটিই ধার করেছেন, সম্ভবত সেই চারিত্রিক বৈশিষ্ট্যটিও তার মধ্যে ঢুকে পড়েছিল, অন্তত শুরুর দিকে।
ক্রুকশ্যাঙ্কস অনবরত স্ক্যাবার্সকে আক্রমণ করার চেষ্টা করে, যে হলো রনের পোষা ইঁদুর। প্রথমে মনে হয় সে এটা করছে কারণ সে স্ক্যাবার্সকে বিশ্বাস করে না (সে হয়তো বুঝতে পারে যে স্ক্যাবার্সকে দেখে আসলে যা মনে হচ্ছে তা সে নয়)। পরে মনে হয় সে সিরিয়াস ব্ল্যাকের নির্দেশে স্ক্যাবার্সকে ধরে আনার চেষ্টা করছে, যিনি স্ক্যাবার্সকে পিটার পেটিগ্রিউ হিসেবে চিনে ফেলেছেন এবং তাকে হগওয়ার্টসের সুরক্ষা থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন। রন অবশ্য ক্রুকশ্যাঙ্কসের হাত থেকে স্ক্যাবার্সকে রক্ষা করার চেষ্টা করে এবং প্রায়শই লড়াইয়ে জড়িয়ে পড়ে; সেই হিসেবে, অন্তত হ্যারি পটার অ্যান্ড দি প্রিজনার অব আজকাবান-এ, তারা দুজন প্রায়শই একে অপরের সাথে লড়াই করে, এবং এই প্রায় উন্মত্ত বিদ্বেষ এতটাই খারাপ স্মৃতি রেখে গেছে যে, রন ক্রুকশ্যাঙ্কস এবং তার ক্ষমতাকে সম্মান করলেও, তারা একে অপরের সাথে কখনোই পুরোপুরি স্বচ্ছন্দ বোধ করে না।
অন্যান্যদের সাথে ক্রুকশ্যাঙ্কস তুলনামূলকভাবে নিরপেক্ষ থাকে, আদর গ্রহণ করে এবং খেলতে ইচ্ছুক থাকে। হ্যারি এবং জিনি উইজলি উভয়ের সাথেই সে বেশ চিরাচরিত বিড়ালসুলভ আচরণ করে; যেমন: একটু ঘুমিয়ে নেওয়ার জন্য কোলে উঠে বসা এবং বাটারবিয়ারের ছিপি নিয়ে খেলা করা।
বিশ্লেষণ
[সম্পাদনা]হ্যারি পটার অ্যান্ড দি প্রিজনার অব আজকাবান-এ প্রদর্শিত ক্রুকশ্যাঙ্কসের আপাত চরম বুদ্ধিমত্তা এবং তার চ্যাপ্টা মুখের কারণে একাধিক পাঠক বিশ্বাস করতে শুরু করেছেন যে সে একজন অ্যানিমেগাসও হতে পারে, এমনকি সম্ভবত রেগুলাস ব্ল্যাকও হতে পারেন। এই সিরিজে এমন নজির রয়েছে যেখানে একজন অনিবন্ধিত অ্যানিমেগাস, যাকে মৃত বলে মনে করা হয়েছিল, সে বেশ কয়েক বছর ধরে তার পশু রূপ ধারণ করে ছিলো।
তবে, লেখিকা এটি অস্বীকার করেছেন; বস্তুত, তিনি তার উৎস নিয়ে আলোচনা করার সময় বলেছেন যে, ক্রুকশ্যাঙ্কস হলো অর্ধেক নিজল।
প্রশ্নসমূহ
[সম্পাদনা]