বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/কিংসলে শ্যাকলবোল্ট

উইকিবই থেকে
মাগলস গাইড টু হ্যারি পটারচরিত্র
কিংসলে শ্যাকলবোল্ট
লিঙ্গ পুরুষ
চুল নেই
চোখ অজানা
পরিবার অজানা
আনুগত্য অর্ডার অব দ্য ফিনিক্স; অ্যালবাস ডাম্বলডোর

সারাংশ

[সম্পাদনা]

কিংসলে শ্যাকলবোল্ট জাদু মন্ত্রণালয়ে কর্মরত একজন অত্যন্ত যোগ্যতাসম্পন্ন অরোর; সে অর্ডার অব দ্য ফিনিক্সেরও একজন সদস্য।

বইগুলিতে ভূমিকা

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

আমরা কিংসলে শ্যাকলবোল্টকে প্রথম দেখি যখন হ্যারির সাথে তার পরিচয় হয় অর্ডার অব দ্য ফিনিক্সের অ্যাডভান্সড গার্ড দলের সদস্য হিসেবে, এই দল হ্যারিকে চার নম্বর, প্রিভেট ড্রাইভের বাড়ি থেকে অর্ডারের অর্ডারের সদর দপ্তরে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছিল। এটাও উল্লেখ করা হয়েছে যে সে সিরিয়াস ব্ল্যাককে খুঁজে বের করার জন্য মন্ত্রণালয়ের অভিযানের দায়িত্বে আছে, যার ফলে সে পলাতক ব্যক্তিটিকে নিয়ে বিভ্রান্তিকর গুজবগুলোকেও ইচ্ছামতো গুরুত্ব দিতে পারে।

আর্থার উইজলি হ্যারির শুনানির আগে তাকে মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার পথে অরোরদের বিভাগ পার হচ্ছিল। কিংসলে তাকে থামায় এবং কোনো উড়ন্ত যানের খবর পাওয়া গেছে কি না সেই তথ্য দাবি করে, এটি আর্থারের দায়িত্বের মধ্যেই পড়ার কথা, কারণ ধারণা করা হচ্ছে যে সিরিয়াস ব্ল্যাক হয়তো এখনো তার উড়ন্ত মোটরসাইকেলটি ব্যবহার করছে। আর্থার নিচু স্বরে তাকে রাতের খাবারের জন্য হেডকোয়ার্টার্সে আমন্ত্রণ জানায় এবং কিংসলে বলে যে সে আর্থারের হাতে যে পত্রিকাটি তুলে দিয়েছে, সেটির একটি প্রবন্ধে সিরিয়াস আগ্রহী হতে পারে। (পরে আমরা জানতে পারি যে হ্যারি অনুমান করে ম্যাগাজিনটি হলো দ্য কুইবলার, যেখানে ছাপা হয়েছে সিরিয়াস আসলে স্টাবি বোর্ডম্যান নামের এক জনপ্রিয় তারকা গায়ক — এই খবরটি)।

একটি শিক্ষা আদেশ লঙ্ঘনের জন্য হ্যারিকে বহিষ্কার করার চেষ্টার সময়, কর্নেলিয়াস ফাজের সাথে যে দুজন অরো অধ্যাপক ডাম্বলডোরের অফিসে গিয়েছিল, তাদের মধ্যে কিংসলে একজন। কিংসলে গোপনে ডলোরেস আমব্রিজের প্রধান সাক্ষীর স্মৃতি পরিবর্তন করে দেয়, যাতে হ্যারির বিরুদ্ধে প্রমাণ পাওয়া না যায়। আমব্রিজ যখন সেই একই সাক্ষী, মারিয়েটা এজকম্বকে ধরে শারীরিকভাবে ঝাঁকাতে শুরু করে, তখন কিংসলে তাকে সতর্ক ক'রে দেয়। এবং যখন ডাম্বলডোরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়, তখন সে কিছুই করে না, বরং ফাজ, আমব্রিজ এবং তার সহকর্মী অরোর ডলিশের সাথে নিজেও আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে যায়।

যে সদস্যরা হ্যারি এবং তার বন্ধুদের সাহায্য করার জন্য ডিপার্টমেন্ট অফ মিস্ট্রিজে আসে সে সেই অর্ডার সদস্যদের মধ্যে একজন। এখানে আমরা তাকে অগাস্টাস রুকউডসহ দুজন ডেথ ইটারের সাথে একাই লড়তে দেখি। পরে সিরিয়াসকে হত্যা করার পর বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জের সাথে তাকে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে দেখা যায়, তবে এর কিছুক্ষণ পরেই সে পরাজিত ও আহত হয়।

উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রীকে কালো জাদুর ব্যবহার থেকে রক্ষা করার জন্য কিংসলে শ্যাকলবোল্ট মাগল প্রধানমন্ত্রীর সহকারী হয়েছে।

গ্রীষ্মের শুরুতে কিংসলে এবং আর্থার উইজলি ভার্নন ডার্সলির সাথে দেখা করতে আসে এবং তাকে জানায় যে হ্যারির জাদুকরী সুরক্ষা তার সতেরোতম জন্মদিনে শেষ হয়ে যাবে, এবং তখন ডার্সলি পরিবার ঝুঁকির মধ্যে পড়বে। তারা ভার্নন, পেটুনিয়া, এবং ডাডলিকে লুকিয়ে রাখা এবং রক্ষা করার জন্য অর্ডার অব দ্য ফিনিক্সের কিছু সদস্যের সাহায্য নেওয়ার প্রস্তাব দেয়। ভার্নন পরে এই ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করে; মনে হয় সে কিংসলেকে টিভিতে মাগল প্রধানমন্ত্রীর সচিব হিসেবে দেখেছে, এবং ক্ষমতার এতো কাছাকাছি তার অবস্থান দেখে সে কিছুটা আশ্বস্ত বোধ করেছে, কিন্তু সে জানতে চায় যে কিংসলেকে কেন ভার্ননের নিজের পরিবারের সুরক্ষায় নিযুক্ত করা হয়নি।

উল্লেখ করা হয়েছে যে, হ্যারি যখন প্রিভেট ড্রাইভ থেকে বারোর দিকে রওনা হবে, তখন হামলাকারীদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য কিংসলে শ্যাকলবোল্ট এবং হারমায়োনি, হ্যারির ছদ্মবেশে, একটি থেস্ট্রালে চড়ে আসবে। ট্র্যাভার্স সহ পাঁচজন ডেথ ইটারের তাড়া খেয়ে, হ্যারি ও হ্যাগ্রিড এবং লুপিন ও জর্জ উইজলির পর তারাই সেখানে পৌঁছানো তৃতীয় জুটি। আর্থার এবং ফ্রেড উইজলি এসে হাজির হওয়ার পর, কিংসলে প্রধানমন্ত্রীর কাছে ফিরে যাওয়ার জন্য চলে যায়।

বিলফ্লেউরের বিয়ের অতিথিদের সতর্ক করার জন্য একটি প্যাট্রোনাসের মাধ্যমে খবর পাঠানো হয় যে মন্ত্রণালয় ডেথ ইটারদের হাতে চলে গেছে। প্যাট্রোনাসটি সম্ভবত কিংসলে পাঠিয়েছিল, কারণ এটি তার কণ্ঠেই কথা বলে।

ক্রিসমাসের ঠিক পরেই উল্লেখ করা হয় যে, কিংসলে লর্ড ভলডেমর্টের নাম ব্যবহার করেছিল এবং ফলস্বরূপ ডেথ ইটাররা তাকে ঘিরে ফেলেছিল। সে যুদ্ধ ক'রে সেখান থেকে বেরিয়ে আসে এবং এখন পলাতক। সে সম্ভবত অর্ডারের বাকি সদস্যদেরও এই নিষিদ্ধ বিষয়টি সম্পর্কে সতর্ক করেছিল, কারণ ফিরে আসার পর রন হ্যারিকে এই বিপদের কথা বলেছিল।

মার্চ মাসে, রন কোনোভাবে পাইরেট বেতার অনুষ্ঠান "পটারওয়াচ" শুনতে পায়। "রিভার" চরিত্রে কন্ঠ দেওয়া লি জর্ডান "রয়্যাল" চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তার কণ্ঠস্বর শুনেই তাকে কিংসলে হিসেবে সহজেই চেনা যায়। সে জাদুকর সরকারের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য দেয়। "রয়্যাল" মাগলদের মধ্যে ব্যাপক হতাহতের কথা বলে এবং সেইসব জাদুকরদের প্রশংসা করে যারা মাগলদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য কাজ করেছে, প্রায়শই মাগলদের অজান্তে।

হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ উপন্যাসের সমাপ্তি এবং তার উপসংহার উনিশ বছর পর, এই দুটির মধ্যবর্তী সময়ে, কিংসলে জাদু মন্ত্রী হয় এবং এমন অনেক পরিবর্তন আনে যা জাদুকরদের জগতকে "আরও উজ্জ্বল" করে তোলে।

শক্তি

[সম্পাদনা]

যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার এক অদ্ভুত ক্ষমতা তার আছে, এবং যেমনটা আগে উল্লেখ করা হয়েছে, সে একজন অত্যন্ত যোগ্যতাসম্পন্ন অরোর।

দুর্বলতা

[সম্পাদনা]

অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক

[সম্পাদনা]

বিশ্লেষণ

[সম্পাদনা]

ভলডেমর্টের প্রথম ক্ষমতা দখলের সময় যারা তার বিরুদ্ধে লড়াই করেছিল; সেই অর্ডার অফ দ্য ফিনিক্সের মূল দলে কিংসলে ছিল কিনা, এটা জানা নেই। এই বই অনুসারে, সেই ক্ষমতা দখল প্রায় পনেরো বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে নতুন নিযুক্ত সদস্যদের সম্পর্কে একটি কথোপকথনে তার নাম উল্লেখ করা হয়, তবে সেই প্রসঙ্গে তার নিজের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। আরেকটি লক্ষণীয় বিষয় হলো, মুডি হ্যারিকে অর্ডারের মূল যে ছবিটি দেখিয়েছিল, তাতে কিংসলে ছিল না। কিংসলে তখন একজন সদস্য ছিল কি ছিল না, আমরা এটাকে সেই সম্ভাবনা বাতিল করার কারণ হিসেবে ধরে নিতে পারি না যে, কারণ আমরা জানি যে ফ্যাবিয়ান প্রিওয়েট এবং মুনডাঙ্গাস ফ্লেচার দুজনেই সেই সময়ে সদস্য ছিল, কিন্তু তারাও সেই ছবিতে ছিল না। আরেকটি লক্ষণীয় বিষয় হলো, কিংসলে স্পষ্টতই জেমসকে চিনত এবং লুপিনের সাথেও তার কিছুটা পরিচিতি ছিল বলে মনে হয়। অর্ডারের প্রথম সংস্করণে থাকার জন্য কিংসলের বয়স অবশ্যই যথেষ্ট, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তার ওপর ভিত্তি করে আমরা চূড়ান্তভাবে বলতে পারি না যে সে তখন সদস্য ছিল কি না।

প্রশ্ন

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।