বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/ইভান রোজিয়ার

উইকিবই থেকে
মাগলস গাইড টু হ্যারি পটারচরিত্র
ইভান রোজিয়ার
লিঙ্গ পুরুষ
চুল অজানা
চোখ অজানা
পরিবার অজানা
আনুগত্য লর্ড ভলডেমর্ট

সারসংক্ষেপ

[সম্পাদনা]

ইভান রোজিয়ার ছিলেন লর্ড ভলডেমর্টের সংগঠনের অন্তর্ভুক্ত ডেথ ইটারদের একজন। ধারণা করা হয় যে তার বাবা (যাকে কেবল রোজিয়ার বলে উল্লেখ করা হয়েছে) তিনিও ডেথ ইটারদের একজন সদস্য ছিলেন।

বইয়ে ভূমিকা

[সম্পাদনা]
প্রাথমিক সতর্কতা: নিচে এমন কিছু বিস্তারিত বর্ণনা রয়েছে যা আপনার বর্তমান স্তরে আপনি পড়তে না-ও চাইতে পারেন।

হগওয়ার্টসের বাইরে পাহাড়ের গুহায় আত্মগোপন করে থাকা সিরিয়াস ব্ল্যাকের সাথে যখন হ্যারি, রন এবং হারমায়োনি দেখা করতে যান তখন সিরিয়াস উল্লেখ করেছিলেন যে রোজিয়ার নামের একজন জাদুকর সেভেরাস স্নেইপের বন্ধুদের একজন ছিলেন। ভলডেমর্টের পতনের আগের বছর অররদের হাতে তিনি নিহত হন।

হ্যারি যখন অ্যালবাস ডাম্বলডোরের স্মৃতির পাত্রে লক্ষ্য করেন তখন তার দেখা তিনটি দৃশ্যের একটিতে ছিল যে ইগর কারকারফ নিজের শাস্তি কমানোর আশায় ডেথ ইটারদের নাম প্রকাশ করছেন। কারকারফ প্রথম যে নামটি প্রকাশ করেছিলেন তা হলো ইভান রোজিয়ার। তবে নামটি আগে থেকেই জাদু মন্ত্রণালয়ের জানা ছিল দেখে তিনি অত্যন্ত হতাশ হন।

ডাম্বলডোরের স্মৃতিতে যখন দেখা যায় যে লর্ড ভলডেমর্ট (বা তৎকালীন পরিচিত নাম টম রিডল) কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষা বিষয়ের শিক্ষক পদের আবেদনের জন্য হগওয়ার্টসে ফিরে এসেছেন তখন ডাম্বলডোর তাকে হগসমিডে অপেক্ষমাণ "বন্ধুদের" সম্পর্কে জিজ্ঞাসা করেন। মালসিবার, নট এবং অ্যান্টোনিন ডলোহভের পাশাপাশি রোজিয়ার নামের একজন জাদুকরও ছিলেন নাম ধরে উল্লেখ করা বন্ধুদের একজন (যাকে আমরা ইভান রোজিয়ারের বাবা বলে ধারণা করি)।

শক্তিমত্তা

[সম্পাদনা]

ইভান রোজিয়ারের শক্তিমত্তা সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। তবে দ্বন্দ্বযুদ্ধ এবং জাদুকরী লড়াইয়ের দক্ষতায় তার ভালো পারদর্শিতা ছিল বলে মনে হয়।

এটি ধরে নেওয়া যায় যে ইভান রোজিয়ার কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষা এবং কালো জাদুতে অত্যন্ত পারদর্শী ও শক্তিশালী একজন জাদুকর ছিলেন। কারণ তিনি জাদুকর বিশ্বের অন্যতম শক্তিশালী অরর অ্যালাস্টর মুডির সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পেরেছিলেন এবং নিহত হওয়ার আগে মুডির একটি চোখ উপড়ে নিতে সক্ষম হয়েছিলেন।

দুর্বলতা

[সম্পাদনা]

অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক

[সম্পাদনা]

লেখিকার তৈরি করা ব্ল্যাক পরিবারের বংশতালিকা অনুযায়ী রোজিয়ার সিনিয়র ছিলেন ড্রুয়েলা ব্ল্যাকের ভাই। সেই সূত্রে ইভান রোজিয়ার ছিলেন ব্ল্যাক পরিবারের তিন বোন: বেল্লাট্রিক্স, নার্সিসা এবং অ্যান্ড্রোমিডা টঙ্কসের মামাতো ভাই।

বিশ্লেষণ

[সম্পাদনা]

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

বৃহত্তর পটভূমি

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।