বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/অ্যালিস লংবটম

উইকিবই থেকে
মাগলস গাইড টু হ্যারি পটারচরিত্র
অ্যালিস লংবটম
লিঙ্গ মহিলা
চুল অজানা
চোখ অজানা
পরিবার স্বামী ফ্র্যাঙ্ক লংবটম, পুত্র নেভিল লংবটম, শাশুড়ি অগাস্টা লংবটম
আনুগত্য অ্যালবাস ডাম্বলডোর, অর্ডার অফ দ্য ফিনিক্স

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

অ্যালিস লংবটম হলেন নেভিলের মা। তিনি অর্ডার অফ দ্য ফিনিক্সের অংশ ছিলেন এবং হ্যারির বাবা-মা, জেমসলিলি পটারের সাথে কাজ করতেন।

বইসমূহে তার ভূমিকা

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

হ্যারি প্রফেসর ডাম্বলডোরের পেন্সিভে উইজেঙ্গামোটের (জাদুকরদের দুনিয়ার সুপ্রিম কোর্ট) একটি বিচারসভার দৃশ্য দেখতে পায়। বিচারটি ছিল চারজন ডেথ ইটারের—বার্টি ক্রাউচ জুনিয়র, বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জ, রডলফাস লেস্ট্রেঞ্জ (বেলাট্রিক্সের স্বামী) এবং রাবাস্টান লেস্ট্রেঞ্জ (রডলফাসের ভাই), যারা লর্ড ভলডেমর্টের কী হয়েছিল তা জানার চেষ্টায় ফ্র্যাঙ্ক লংবটমের উপর ক্রুসিয়াটাস কার্স ব্যবহার করেছিল। ভোল্ডেমর্টকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তারা এই প্রক্রিয়াটি চালিয়েছিল। যখন তা ব্যর্থ হয়, তখন তারা ফ্র্যাঙ্কের স্ত্রী অ্যালিস লংবটমের উপর একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করে, সম্ভবত তাকে তার প্রিয়জনকে আঘাত পেতে দেখতে বাধ্য করে যাতে তারা তার কাছ থেকে কিছু আদায় করতে পারে। ফলস্বরূপ, ফ্র্যাঙ্ক এবং অ্যালিস উভয়েই তাদের বেশিরভাগ মানসিক ক্ষমতা হারিয়ে ফেলে এবং তারা দুজনেই পুরোপুরি উন্মাদ হয়ে যান। ডাম্বলডোর হ্যারিকে বলেন যে তারা দুজন এখন সেন্ট মাঙ্গোসে(হাসপাতাল) থাকছেন এবং হ্যারিকে এই বিষয়ে অন্য কাউকে না বলার জন্য অনুরোধ করেন।

রন এবং হারমায়োনির প্রিফেক্ট হওয়ার উদযাপন ভোজসভায়, অ্যালাস্টর মুডি হ্যারিকে পুরনো অর্ডার অফ দ্য ফিনিক্সের একটি ছবি দেখায়। সেই ছবিতে আমরা অ্যালিস এবং ফ্র্যাঙ্ক লংবটমকে হাসতে ও হাত নাড়তে দেখি।

একদিন পোশন ক্লাসের আগে, ড্রাকো ম্যালফয় হ্যারিকে বিদ্রূপ করে সেন্ট মাঙ্গোসে মানসিক অসুস্থতায় ভোগা মানুষদের জোর করে থাকতে বাধ্য করার ব্যাপারে কিছু একটা উল্লেখ করে। ধৈর্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় নেভিল তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু হ্যারি ও রন তাকে বাঁধা দেয়। রন ও হারমায়োনি ব্যাপারটা কী তা নিয়ে অবাক হয়, কিন্তু হ্যারি সব জানলেও ডাম্বলডোরকে দেওয়া প্রতিশ্রুতির কারণে সে কোনো উত্তর দিতে পারে না।

ক্রিসমাসের ঠিক আগে, হ্যারি, রন, জিনি এবং হারমায়োনি যখন সেন্ট মাঙ্গোসে মিস্টার উইজলির সাথে দেখা করতে যায়, তখন তাদের সাথে গিল্ডরয় লকহার্টের দেখা হয়ে যায় এবং তারা তার ওয়ার্ডে দেখা করতে যায়। সেখানে তাদের সাথে নেভিল এবং তার দাদির দেখা হয়, যারা নেভিলের বাবা-মায়ের সাথে দেখা করতে এসেছিলেন। অ্যালিস এবং ফ্র্যাঙ্ক লকহার্টের ওয়ার্ডে একসাথে ছিল। যাওয়ার সময় অ্যালিস নেভিলের কাছে গিয়ে তাকে ড্রুবল'স বাবলগামের একটি খালি মোড়ক দেয়। তার দাদি তাকে এটা ফেলে দিতে বলেন কারণ অ্যালিস তাকে এরকম অনেক দিয়েছে, কিন্তু হ্যারির মনে হয় সে নেভিলকে গোপনে মোড়কটি তার পকেটে ঢুকিয়ে নিতে দেখেছে। মুডি তাকে যে ছবিটা দেখিয়েছিল, হ্যারি এখনও সেটার সাথে মিল খুঁজে পায়।

মন্ত্রণালয়ের যুদ্ধে যখন ডেথ ইটাররা নেভিলকে ধরে ফেলে, বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ বলে যে সে নেভিলকে ঠিক সেভাবেই নির্যাতন করবে যেভাবে সে তার বাবা-মাকে করেছিল। অর্ডার অফ দ্য ফিনিক্সের সদস্যরা এসে পৌঁছালেই কেবল তাকে থামানো সম্ভব হয়।

শক্তিমত্তা সমূহ

[সম্পাদনা]

অ্যালিস লংবটম মানসিকভাবে একজন দৃঢ়চেতা নারী ছিলেন: স্বামীর ওপর নির্যাতন প্রত্যক্ষ করা এবং নিজে নির্যাতিত হওয়া সত্ত্বেও, তিনি ডেথ ইটারদের কোনো তথ্য দেননি।

দূর্বলতাসমূহ

[সম্পাদনা]

অন্যান্য চরিত্রদের সাথে সম্পর্ক

[সম্পাদনা]

যেমনটা উল্লেখ করা হয়েছে, অ্যালিস লংবটম হলেন নেভিল লংবটমের মা এবং মানসিকভাবে অসুস্থ ফ্র্যাঙ্ক লংবটমের স্ত্রী। মনে হয় তিনি এখনও তাঁর ছেলেকে ভালোবাসেন এবং সাধ্যমতো তাঁকে সাহায্য করেন, এমনকি তা যদি শুধু ড্রুবল'স বেস্ট ব্লোয়িং গামের মোড়কও হয়। তাঁর মানসিক প্রতিবন্ধকতার কারণে, অন্যান্য চরিত্রদের সাথে তাঁর প্রকৃত সম্পর্ক কেমন ছিল, সে সম্পর্কে আমরা কোনো স্পষ্ট ধারণা করতে পারি না।

বিশ্লেষণ

[সম্পাদনা]

প্রশ্নসমূহ

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

  1. তোমার কী মনে হয়, অ্যালিস কেন নেভিলকে বাবল গামের মোড়ক দেয়? এতে কি প্রতীয়মান হয়?

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।