মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/অগাস্টা লংবটম
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| অগাস্টা লংবটম | |
|---|---|
| লিঙ্গ | নারী |
| চুল | জানা নেই |
| চোখ | জানা নেই |
| পরিবার | পুত্র মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/ফ্র্যাঙ্ক লংবটম, পুত্রবধূ অ্যালিস লংবটম, পৌত্র নেভিল লংবটম |
| আনুগত্য | অ্যালবাস ডাম্বলডোর |
সংক্ষিপ্তসার
[সম্পাদনা]অগাস্টা লংবটম, যাকে নেভিল সবসময় "গ্র্যান" বলে ডাকে, সে-ই তার প্রধান অভিভাবক।
বইগুলিতে ভূমিকা
[সম্পাদনা]আমরা কিংস ক্রসের প্ল্যাটফর্মটিতে অগাস্টাকে দেখি, সে নেভিলকে তিরস্কার করছে তার ব্যাঙ ট্রেভরকে হারিয়ে ফেলার জন্য।
পরে অগাস্টা নেভিলকে একটি রিমেমব্রল, পাঠায়, যা ড্রাকো ম্যালফয় তার কাছ থেকে চুরি করার চেষ্টা করে।
স্কুলের প্রথম দিন সকালে, প্রাতরাশের সময় নেভিল মন্তব্য করে যে সে ডাকের পেঁচাগুলির জন্য অপেক্ষা করছে, কারণ তার ঠাকুমা (অগাস্টা) তার ভুলে যাওয়া কিছু জিনিস ডাকযোগে পাঠিয়ে দেবে বলে ঠিক করেছে।
প্রকাশ পায় যে নেভিল সবচেয়ে বেশি ভয় পায় সেভেরাস স্নেপকে, তাই যখন সে একটি বগার্টের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেয়, তখন সে মনে করেছিল যে বগার্টটি স্নেপের রূপে আবির্ভূত হবে। বগার্টটিকে মজাদার করে তোলার জন্য, অধ্যাপক লুপিন পরামর্শ দেয় যে নেভিল যেন তাকে তার ঠাকুরমার মতো পোশাক পরা অবস্থায় কল্পনা করে, মাথায় একটি শকুনের স্টাফ করা পুতুলসহ টুপি, হাতে একটি বড় লাল হ্যাণ্ডব্যাগ এবং পরনে একটি লম্বা সবুজ পোশাক।
সিরিয়াস ব্ল্যাকের হাতে দ্য ফ্যাট লেডির প্রতিকৃতিটি ধ্বংস হয়ে যাওয়ার পর, গ্রিফিন্ডর টাওয়ারের অভিভাবক হিসেবে তার স্থলাভিষিক্ত হয় স্যার ক্যাডোগান। নিরাপত্তার স্বার্থে, স্যার ক্যাডোগান প্রতি কয়েক ঘণ্টা পর পর নতুন পাসওয়ার্ড সেট করে। নেভিলের পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হওয়ায়, সে সেগুলো একটি কাগজে লিখে রাখে, যা পরে সে হারিয়ে ফেলে। এরপর হারমায়োনির পোষা বিড়ালের সাহায্যে সিরিয়াস ব্ল্যাক কাগজটি উদ্ধার করে। এই তালিকাটি ব্যবহার করেই সিরিয়াস গ্রিফিন্ডর টাওয়ারে প্রবেশ করে। যদিও শেষ পর্যন্ত কোনো বড় ক্ষতি হয়নি, তবে নেভিল বছরের বাকি সময়ের জন্য অপদস্থ হয়ে থাকে এবং শাস্তির অংশ হিসেবে অগাস্টা তাকে একটি হাউলার(চিৎকার করে পড়া চিঠি) পাঠায়, যা সে দুদিন পর প্রাতরাশের সময় পায়।
হ্যারি জানতে পারে যে, নেভিলকে অগাস্টার লালন-পালন করার কারণ হলো, নেভিলের বাবা-মা, ফ্র্যাঙ্ক এবং অ্যালিস লংবটমের ওপর অত্যাচার হয়েছিল। তারা বেলাট্রিক্স, রোডলফাস, ও রাবাস্তান লেস্ট্রেঞ্জ, এবং বার্টি ক্রাউচ জুনিয়রের নির্যাতনের শিকার হয়ে পাগল হয়ে গিয়েছিল। অধ্যাপক ডাম্বলডোর তাকে বলে যে, এটা নেভিলের ব্যক্তিগত বিষয়, এবং তাকে অনুরোধ করেন যেন সে এটা অন্য কাউকে না বলে।
স্কুলে ফেরার পর প্রথম রাতে, যখন হ্যারি এবং সিমাস ফিনিগান ছেলেদের ছাত্রাবাসে ডেইলি প্রফেট নিয়ে তর্ক করছিল, তখন নেভিল খোলাখুলিভাবে ঘোষণা করে যে সে এবং তার ঠাকুরমা অগাস্টা, লর্ড ভলডেমর্টের ফিরে আসা নিয়ে হ্যারি ও ডাম্বলডোরের দাবিগুলো বিশ্বাস করে।
সেন্ট মুঙ্গো'স হাসপাতালে, যেখানে হ্যারি, রন, হারমায়োনি, এবং জিনি উইজলি দেখা করতে গিয়েছিল আর্থার উইজলির সাথে, সেখানে তারা ভুল ক'রে গিল্ডেরয় লকহার্টের কাছে চলে যায়। দেখা যায়, নেভিলের বাবা-মা একই ওয়ার্ডে আছে এবং নেভিল ও অগাস্টা তাদের সাথে দেখা করতে এসেছে। অগাস্টা হ্যারিকে সাথে সাথেই চিনে ফেলে, বলে যে নেভিল হারমায়োনির সম্পর্কে ভালো কথা বলেছে এবং উইজলি পরিবারকে সে সাধারণভাবে পছন্দই করে। যখন নেভিলের মা সযত্নে নেভিলকে একটি চুইংগামের মোড়ক দেয়, তখন অগাস্টা সেটিকে তুচ্ছতাচ্ছিল্য করে; যদিও নেভিল স্পষ্টতই সেটি নিজের কাছে রাখার পরিকল্পনা করছিল।
নেভিল চার্মসে বেশ ভালো ফল করে এবং এই কোর্সে নিউট-স্তরের পড়াশোনার জন্য যোগ্য হয়, কিন্তু সে বলে যে তার ঠাকুরমা চার্মসকে একটি সহজ বিষয় বলে মনে করে। অধ্যাপক ম্যাকগোনাগাল বলে যে অগাস্টা তার চার্মস আউল পরীক্ষায় ফেল করেছিল, এবং ইঙ্গিত দেয় যে একারণেই সে এই পাঠ্যক্রমটির নিন্দা করছিল। এই কথা জানতে পেরে নেভিল বেশ খুশি হয়।
হ্যারি, রন এবং হারমায়োনি যখন হগওয়ার্টসে ফিরে আসে, তখন তাদের সাথে নেভিলের দেখা হয়। স্কুলের নতুন ব্যবস্থার হাতে নেভিলকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কারণ সে কালো জাদুর ক্রমবর্ধমান ব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছিল এবং ডাম্বলডোরের সেনাবাহিনীকে পুনরায় গঠন করেছিল। প্রাপ্তবয়স্কদের সন্তানদের অপহরণ ক'রে বড়দের নাগাল পাওয়া যায়, এটা জানার পর ডেথ ইটাররা এর বিপরীত কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নেয়; তারা প্রাপ্তবয়স্কদের (অগাস্টা) অপহরণ করে শিশুদের (এই ক্ষেত্রে নেভিল) নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এক্ষেত্রে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়, কারণ অগাস্টা ডলিশকে সেন্ট মাঙ্গোসে পাঠিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে, চলে যাওয়ার আগে, নেভিলের নেওয়া পদক্ষেপে সে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছিল।
অ্যাবারফোর্থ যখন যুদ্ধে যোগ দেওয়ার জন্য হগ'স হেড ইন ছেড়ে যায়, তখন অগাস্টাই ছিল সেই সুড়ঙ্গ দিয়ে বের হওয়া শেষ ব্যক্তি। সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়ার পর, সে নেভিলের সাথে যোগ দিতে চলে যায়।
শক্তি
[সম্পাদনা]অগাস্টার চারিত্রিক দৃঢ়তা অত্যন্ত প্রবল। সে কঠোর এবং নেভিলের কাছে তার প্রত্যাশা অনেক বেশি, যদিও নেভিল প্রায়শই তার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। তবে, নেভিলের সপ্তম শিক্ষাবর্ষে ডাম্বলডোরের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ এবং হগওয়ার্টসে ডেথ ইটারদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে তাদের প্রতিরোধের জন্য সে অত্যন্ত গর্বিত।
দুর্বলতা
[সম্পাদনা]অধ্যাপক ম্যাকগোনাগাল নেভিলকে বলে যে অগাস্টা তার চার্মস ও.ডব্লিউ.এল. পরীক্ষায় ফেল করেছিল; নেভিল তার মধ্যে এটাই একমাত্র দুর্বলতা দেখেছে বলে মনে হয়।
অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক
[সম্পাদনা]অগাস্টা খুবই অন্তর্মুখী একজন মানুষ এবং অন্য লোকেদের সম্পর্কে তার অনুভূতি কেমন, তা বোঝা কঠিন। আমরা দেখি যে সে তার ছেলে এবং পুত্রবধূর প্রতি যত্নশীল, কারণ সে সময় বের ক'রে হাসপাতালে তাদের দেখতে যায়। সে তাদের ব্যাপারে নেভিলের চেয়ে নিশ্চিতভাবেই কম আবেগপ্রবণ, কারণ নেভিল তার মায়ের দেওয়া চুইংগামের মোড়কটি সংরক্ষণ করার পরিকল্পনা করে, যেখানে অগাস্টা বিষয়টিকে তেমন পাত্তা দেয় না। তবে, হগওয়ার্টসে নেভিলের শেষ বছরে তার আচরণের জন্য সে গর্ব প্রকাশ করে, এবং তার সেই গর্ব প্রকাশের প্রায়-মালিকানাসুলভ ভঙ্গি আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে সে নেভিল এবং তার উন্নতির ব্যাপারে যথেষ্টই যত্নশীল।
মিনার্ভা ম্যাকগোনাগলের সাথে অগাস্টার কোনো এক ধরনের সম্পর্ক আছে বলে মনে হয়। চরিত্রগুলোর আনুমানিক বয়স এবং ম্যাকগোনাগল যে অগাস্টার আউল পরীক্ষার স্কোর সম্পর্কে অবগত, এই বিষয়গুলো বিচার করলে এটা সম্ভব যে তারা দুজন একসাথে হগওয়ার্টসে পড়াশোনা করেছে। ভক্তদের মধ্যে এটি একটি সাধারণ ধারণা যে হগওয়ার্টসে থাকাকালীন এই দুই জাদুকরী বন্ধু ছিল।
বিশ্লেষণ
[সম্পাদনা]অগাস্টা একজন গৌণ চরিত্র, এবং তাকে বিশদভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই; তবে, সে কে এবং তার সমস্ত জটিলতা সহ নেভিলের প্রতি তার অনুভূতি, নেভিলের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেভিল অবশ্যই একজন প্রধান চরিত্র, কারণ প্রথম বই থেকে শুরু করে ত্রয়ীর সাথে তার আলাপচারিতার মাধ্যমে সে একটি বেশ বড় ভূমিকা পালন করে। অগাস্টাকে বোঝা, তা যতই সীমিত হোক না কেন, নেভিলকে বুঝতে অবশ্যই সহায়ক, বিশেষ করে তার প্রাথমিক নিরাপত্তাহীনতা এবং হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স থেকে শুরু হওয়া তার দ্রুত বিকাশকে বুঝতে। যদিও আমরা হ্যারির এই অনুমানের সাথে একমত হতে পারি যে আজকাবান|আজকাবান থেকে গণপলায়নের ঘটনাটিই হয়তো আত্মরক্ষামূলক জাদুর প্রতি তার আকস্মিক আগ্রহের জন্ম দিয়েছিল, কিন্তু সেই বইতে মন্ত্রণালয়ের যুদ্ধে তার আশানুরূপ ফল না হওয়ার পরেও তার ক্রমাগত উন্নতির কারণ সম্ভবত সেই যুদ্ধে তার কার্যকলাপের প্রতি অগাস্টার অনুমোদন। সেই ঘটনার পর নেভিলকে অগাস্টার কোনো মন্তব্য আমরা শুনতে পাই না, কিন্তু শেষ বইতে সে হ্যারির কাছে নেভিলের জন্য তার গর্ব প্রকাশ করে; এর ফলে পাঠকের মনে হতে পারে যে, হ্যারির তত্ত্বাবধানে নেভিল আত্মরক্ষামূলক জাদুকরী ক্ষমতা দেখাতে শুরু করায় অগাস্টা তার প্রতি নিজের সমালোচনামূলক মনোভাব নরম করেছিল।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
- অগাস্টা কেন নিজের টুপিতে একটি স্টাফ করা শকুন পরতে পছন্দ করে?
- নেভিলের মা সম্বন্ধে এবং ফ্র্যাঙ্কের স্ত্রী নির্বাচন নিয়ে অগাস্টা কেমন অনুভব করে বলে তোমার মনে হয়?