বিষয়বস্তুতে চলুন

মাইক্রোসফট ওয়ার্ড শিক্ষা/ভূমিকা

উইকিবই থেকে

ভূমিকা

[সম্পাদনা]

বর্তমান ডিজিটাল যুগে লিখিত যোগাযোগের মূল ভিত্তি হয়ে উঠেছে ডকুমেন্ট। ব্যক্তিগত চিঠি থেকে শুরু করে গবেষণা প্রতিবেদন, অফিসের নথি থেকে প্রকাশনা সকল ক্ষেত্রেই মাইক্রোসফট ওয়ার্ড আজ অপরিহার্য একটি মাধ্যম। এটি শুধু লেখার সফটওয়্যার নয়; এটি একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট ম্যানেজমেন্ট টুল, যা আমাদের চিন্তা, ধারণা ও তথ্যকে সুসংগঠিতভাবে উপস্থাপন করতে সহায়তা করে।

এই বই, মাইক্রোসফট ওয়ার্ড শিক্ষা, প্রস্তুত করা হয়েছে পাঠকদের বাস্তব প্রয়োগভিত্তিক শিক্ষায় সহায়তা করার উদ্দেশ্যে। বইটির প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে এমনভাবে, যাতে নতুন ব্যবহারকারী থেকে শুরু করে অভিজ্ঞ ব্যবহারকারী সবাই নিজের প্রয়োজন অনুযায়ী জ্ঞান আহরণ করতে পারেন। প্রতিটি বিষয় ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে, সঙ্গে রয়েছে প্রয়োগের উদাহরণ ও প্রয়োজনীয় নির্দেশনা।

আমরা বিশ্বাস করি, এই বইটি পাঠকদের শুধু ওয়ার্ড ব্যবহারের কৌশলই শেখাবে না, বরং তাদেরকে পেশাদারভাবে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনায় আত্মবিশ্বাসী করে তুলবে। প্রযুক্তি-নির্ভর ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যেতে এই বইটি হোক আপনার নির্ভরযোগ্য সহযাত্রী। -

মোঃ মোবাশশির হোসেন