বিষয়বস্তুতে চলুন

ভাষাবিজ্ঞান

উইকিবই থেকে

ভাষাবিজ্ঞান একটি বিস্তৃত ও গভীর বিষয়, যা ভাষার গঠন, ব্যবহারের নিয়মাবলি এবং সেটির সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করে। এই প্রকল্পের উদ্দেশ্য হল বাংলা ভাষায় ভাষাবিজ্ঞান-সংক্রান্ত একটি পাঠ্যপুস্তক প্রণয়ন, যেটি শিক্ষার্থী ও আগ্রহী পাঠক উভয়কেই ভাষাবিজ্ঞান চর্চার মৌলিক ধারণা থেকে শুরু করে আধুনিক গবেষণার অগ্রগতি পর্যন্ত ধারাবাহিক ও প্রণালীবদ্ধ জ্ঞান বিতরণ করবে।

ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন ভাষার শ্রেণীবিভাগ এবং প্রথাগত ব্যাকরণ ও আধুনিক ভাষাবিজ্ঞানের তুলনামূলক আলোচনা ইত্যাদি ভাষার তত্ত্বগত ও ব্যবহারিক দিক উভয়কেই গুরুত্ব দিয়েছে এই পাঠ্যপুস্তকটি। এটিতে ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্বের ন্যায় মূল ভাষাতত্ত্বের নিয়মাবলি সরল ও পরিষ্কারভাবে উপস্থাপিত হয়েছে।

ভাষার গঠনগত বিশ্লেষণে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার লক্ষ্যে বাংলা বাক্যের অন্বয়তত্ত্ব ও সঞ্জননীতত্ত্বকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি সমাজভাষাবিজ্ঞান, উপভাষা তত্ত্ব ও ভাষা পরিকল্পনার ন্যায় সাম্প্রতিক ও প্রাসঙ্গিক বিষয়গুলিকেও তুলে ধরা হয়েছে, যেগুলি ভাষার সামাজিক প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

সেই সঙ্গে এই বইটিতে বাংলা ভাষার সংস্কার ও পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করা হয়েছে, যা একাধারে বাংলা ভাষার উন্নয়নে বর্তমান অগ্রগতির পরিচয় দেবে এবং ভবিষ্যৎ উন্নয়নকে ত্বরান্বিত করতে গবেষকদের পথ প্রদর্শন করবে। সর্বোপরি, এই পাঠ্যপুস্তকটির মাধ্যমে শিক্ষার্থী ও ভাষাপ্রেমিকদের এজন্য একটি সার্বিক ও যথাযথ নির্দেশিকা প্রদানের প্রচেষ্টা করা হয়েছে।

  • সূচিপত্র
  1. ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাস
    1. প্রাচীন যুগে ভাষাবিজ্ঞান চর্চা
      1. প্রাচীন গ্রিসে ভাষাবিজ্ঞান চর্চা
      2. প্রাচীন রোমে ভাষাবিজ্ঞান চর্চা
      3. প্রাচীন ভারতে ভাষাবিজ্ঞান চর্চা
    2. মধ্যযুগ ও প্রাক্‌-আধুনিক যুগে ভাষাবিজ্ঞান চর্চা
    3. আধুনিক যুগে ভাষাবিজ্ঞান চর্চা
      1. উনিশ শতকে ভাষাবিজ্ঞান চর্চা
      2. বিশ শতকে ভাষাবিজ্ঞান চর্চা
        1. মার্কিন যুক্তরাষ্ট্রে গঠনমূলক ভাষাবিজ্ঞান চর্চা
          1. নোয়াম চমস্কি
      3. ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাস: টীকা
  2. ভাষার শ্রেণীবিভাগ
    1. ভাষার বংশগত শ্রেণীবিভাগ
    2. ভাষার রূপতত্ত্বগত শ্রেণীবিভাগ
  3. প্রথাগত ব্যাকরণ ও আধুনিক ভাষাবিজ্ঞান
    1. পাশ্চাত্য ব্যাকরণ
    2. ভারতীয় ব্যাকরণ
    3. বাংলা প্রথাগত ব্যাকরণ
      1. বাংলা প্রথাগত ব্যাকরণে সংস্কৃত প্রভাব
      2. বাংলা প্রথাগত ব্যাকরণে ইংরেজি প্রভাব
    4. প্রথাগত ব্যাকরণ থেকে তুলনামূলক, ঐতিহাসিক ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত
    5. গঠনমূলক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
    6. সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ
    7. বাংলা ব্যাকরণের ইতিহাস
      1. অষ্টাদশ শতকে বাংলা ব্যাকরণ-চর্চা
  4. ধ্বনিবিজ্ঞান
    1. ধ্বনিবিজ্ঞান: সাধারণ পরিচয়
  5. ধ্বনিতত্ত্ব
  6. রূপতত্ত্ব
  7. অন্বয় ও অন্বয়তত্ত্ব সম্পর্কে সাধারণ ধারণা
  8. প্রথানুযায়ী অন্বয়তত্ত্ব অনুসারে বাংলা বাক্যের অন্বয়গত নানা দিক
  9. প্রথানুযায়ী অন্বয়তত্ত্ব অনুসারে বাংলা বাক্যের গঠন ও প্রকার
  10. সঞ্জননীতত্ত্ব
  11. সঞ্জননী অন্বয়তত্ত্ব অনুসারে বাংলা বাক্যের অন্বয়
  12. সমাজভাষাবিজ্ঞান: প্রাথমিক ধারণা
    1. ভাষার সমাজতত্ত্ব ও সমাজভাষাবিজ্ঞানের সম্পর্ক
  13. বর্ণনামূলক সমাজভাষাবিজ্ঞান
    1. ভাষারীতির বদলের ক্ষেত্রে বক্তা, শ্রোতা ও উপলক্ষের ভূমিকা
    2. উচ্চতম ভাষা ব্যবহারের ক্ষেত্রে দ্বিবচনের (Diglossia) নানা দিক
    3. সমাজভাষার পরিচয় জানার ক্ষেত্রে সামাজিক স্তরভেদের গুরুত্ব ও শ্রেণী উপভাষার প্রকারভেদ
  14. উপভাষা তত্ত্ব
  15. ভাষা পরিকল্পনা
  16. বাংলা ভাষার সংস্কার ও পরিকল্পনা