বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Rocky Mondal (Writer)

উইকিবই থেকে

শ্রী রকি মণ্ডল

            বাবা

সংসারের সেবার লাগি জীবন করিলে ব্যয়, হাসিমুখে সকল ব্যথা সহিলে নির্দ্বিধায়। কত রক্ত ঝরাইলে সন্তান মানুষ করিবার তরে, বাবা তুমি সবার সেরা বিশ্ব চরাচরে । মাথার ঘাম ফেলিয়া পায়ে করিলে মেহনত, সন্তান তব আহার দানে হইল বলবৎ । পিতৃ সুখ দিতে কভু করনি বঞ্চনা , ক্ষুদার্থ থেকেও হৃদয়ে জাগাওনি বাসনা। শিশুর প্রথম ডাক বাবা সম্বোধন, সকল গ্লানি মুছিয়া করে বুকভরা যতন। সন্তানের ক্ষুদ্র ক্লেশেও বাড়ায় নিজ হাত, স্রষ্টার অদ্বিতীয় রূপে সদা রহে সাথ। যেদিন তুমি থাকবে না বাবা এই ভূবনে, খোকা ডাক শুনিবো না আর এই জীবনে। সন্তান হবে পিতৃহারা মা হারাবেন স্বামী, মনি মুক্তা জহরতের চেয়েও তুমি অনেক দামি । সুপ্ত বেদনা নিয়ে কতকাল রহিব ভবে, সন্তানের জীবনে বাবা অমর হয়ে রবে।


        শুদ্ধ প্রেম

শুদ্ধ প্রেমে হৃদয় সদা রহে প্রসন্ন, স্নেহে অনুরাগে চিত্ত প্রভুতে নিমগ্ন। নয়নে না চেয়েও প্রাণে জাগে অনুরাগ, নিকট নাহি আসিলেও না হয় মনস্তাপ । নির্লিপ্ত পরাণে পঞ্চেন্দ্রিয় উদ্যত নাহি হয়, কামাতুর মনে ইন্দ্রিয়াদি সদা গতিশীল রয় । অলীক প্রেমে মত্ত জীব হয় লোভের বশবর্তী , নিঃস্বার্থ প্রেম জাগিলে পাবে লোভ হয়তে মুক্তি । ভক্তরূপে মীরার প্রেম পুঁজিতে জগৎ মাঝে, কৃষ্ণ সুদামা চর্চিত শাস্ত্রে দৃষ্টান্ত রয়েছে ভবে। হনুমন্তের সহিত শ্রীরামের প্রীতি বর্ণিত রামায়ণে, পশুর অন্তরে জাগিলো প্রেম শ্রী প্রভুর করুণাধনে । শুদ্ধ প্রেমের প্রতাপে বন্দনীয় জগতে সবে, স্বার্থপরতা দূর কর প্রভু রইবো কদিন ভবে। প্রেমের কান্ডারী তুমি মোরে দাও শুদ্ধাভক্তি, তোমাতে নির্ভরে সদা প্রাণে মিলিবে অভয় শক্তি।

           দেশনায়ক 

ভিক্ষা বলে নাহি মিলেছে দেশের স্বাধীনতা, লড়াই করে দূর করেছি ব্রিটিশ পরাধীনতা । দেশ প্রেমিকের আত্মত্যাগে মিলল ভারত বর্ষ, মহান নেতারা জীবন দানে সমাজে উৎকর্ষ। কঠোর হস্তে তুলিল অস্ত্র ঝাঁসির রাজ্যের রানী, শত্রু চোখে চোখ রেখে লড়াই করিল মাতঙ্গিনী । ভগৎ সুকদেব রাজগুরু সে যে অভয় এর সন্তান, ফাঁসির মঞ্চে ইনক্লাব ধ্বনিতে দেশের রাখিল মান। সূর্য, ক্ষুদি করিল সবে আত্মার বলিদান , গান্ধী, সুভাষ সদা গাহিছে জীবনের জয়গান। স্বাধীন ভারতে আছে ছড়িয়ে কত দেশ নায়কের স্মৃতি, সকল সম্প্রদায় এক হইলে জাগিবে সম্প্রীতি । আত্মদানে করি নিমগ্ন জীবন অপরের জন্য , ভারত ভূমিতে জন্ম নিয়ে জীবন যে মোর ধন্য । সংগ্রামময় জীবনে শুধু মিলিবে আঘাত, দেশ নায়কের চরণে জানাই শত প্রণিপাত।