বিষয়বস্তুতে চলুন

বাংলা ব্যাকরণ/সাধুরীতি এবং চলিতরীতি

উইকিবই থেকে

সাধুরীতি এবং চলিতরীতি বাংলা ভাষার লেখ্য রীতির দুটি প্রধান ধারা।

সাধুরীতি

[সম্পাদনা]

সাধুরীতি হচ্ছে বাংলা ভাষার প্রাচীন ও সংস্কৃতঘেঁষা রূপ। এতে দীর্ঘ শব্দ, সংস্কৃত তৎসম শব্দ ও জটিল বাক্যগঠন বেশি দেখা যায়।

  • ১৯শ শতাব্দীর শুরুতে বাংলা সাহিত্যে এই রীতি বহুল ব্যবহৃত হয়েছিল।
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখের প্রারম্ভিক রচনায় সাধুরীতি দেখা যায়।
  • উদাহরণ: আমি আসিয়াছি, সে করিয়াছিল

চলিতরীতি

[সম্পাদনা]

চলিতরীতি হলো আধুনিক ও সহজ বাংলা রীতি। এটি কথ্যভাষার কাছাকাছি এবং পাঠকের জন্য বোধগম্য।

  • প্রমথ চৌধুরী (সাবুজপত্র) প্রথম সাহিত্যে চলিতরীতির ব্যবহার করেন।
  • রবীন্দ্রনাথ ঠাকুরও চলিতরীতিকে জনপ্রিয় করে তোলেন।
  • উদাহরণ: আমি এসেছি, সে করেছিল

তুলনা

[সম্পাদনা]
  • সাধুরীতি → গুরুগম্ভীর, দীর্ঘ, সংস্কৃতঘেঁষা।
  • চলিতরীতি → সহজ, কথ্যভাষার নিকটবর্তী, আধুনিক।

আরও দেখুন

[সম্পাদনা]