বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/সুইফট ভেরিয়েবল উদাহরণ

উইকিবই থেকে

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

নিচের প্রোগ্রামিং ভাষা সুইফট -এর ডেটা টাইপ, গাণিতিক অপারেটর এবং ইনপুট উদাহরনের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।

ডেটা টাইপ

[সম্পাদনা]
  // This program demonstrates variables, literal constants, and data types.
 
 var i: Int
 var d: Double
 var s: String
 var b: Bool
 
 i = 1234567890
 d = 1.23456789012345
 s = "string"
 b = true
 
 print("Integer i =", i)
 print("Double d =", d)
 print("String s =", s)
 print("Boolean b =", b)

আউটপুট

[সম্পাদনা]
Integer i = 1234567890
Double d = 1.23456789012345
String s = string 
Boolean b = True

আলোচনা

[সম্পাদনা]

উপরিউক্ত উদাহরনে নিম্নলিখিত সংকেতগুলি ব্যাবহার হয়েছে;

  • // সংকেতের মাধ্যমে একটি মন্তব্য বা কমেন্টের শুরুকে বোঝায়।
  • var i: Int সংকেতের মাধ্যমে নির্দিষ্ট করা হয় যে প্রোগ্রামে ব্যাবহৃত i আসলে একটি ইন্টেজার ভেরিয়েবল
  • var d: Double সংকেত একটি দশমিক সংখ্যা ধারণকারী ভেরিয়েবল d -কে নির্দেশ করে।
  • var s: String একটি স্ট্রিং শ্রেনীভুক্ত ভেরিয়েবল s -কে নির্দেশ করে
  • var b: Bool একটি বুলিয়ান শ্রেনীয় ভেরিয়েবল b-কে নির্দেশ করে।
  • i = , d = , s =, b = -এই ভেরিয়েবলগুলিকে নির্দিষ্ট মান সংরক্ষন করা হয়।
  • print() -এর মাধ্যমে প্রিন্ট ফাংশনকে আহ্বান বা কল করা হয়।

গানিতিক অপারেটর

[সম্পাদনা]
 // This program demonstrates arithmetic operations.
 
 var a: Int
 var b: Int
 
 a = 3
 b = 2
 
 print("a =", a)
 print("b =", b)
 print("a + b =", (a + b))
 print("a - b =", (a - b))
 print("a * b =", a * b)
 print("a / b =", a / b)
 print("a % b =", (a % b))

আউটপুট

[সম্পাদনা]
a = 3
b = 2
a + b = 5
a - b = 1
a * b = 6
a / b = 1
a % b = 5

আলোচনা

[সম্পাদনা]

উপরের উদাহরনে ব্যাবহৃত গাণিতিক অপারেটরগুলির পরিচয় নিম্নরূপ;

  • + -এর মাধ্যমে দুই বা ততোধিক সংখ্যার যোগ নির্দেশ করা হয়।
  • - -এর মাধ্যমে দুটি সংখ্যার বিয়োগ নির্দেশ করা হয়।
  • * -এর মাধ্যমে দুই বা ততোধিক সংখ্যার গুণ নির্দেশ করা হয়।
  • / -এর মাধ্যমে দুটি সংখ্যার ভাগ নির্দেশ করা হয়।
  • % -এর মাধ্যমে দুটি সংখ্যার ভাগশেষ (মডুলাস) নির্দেশ করা হয়।

বিবিধ ফাংশন

[সম্পাদনা]
  // This program converts a Fahrenheit temperature to Celsius.
 
 var fahrenheit: Double
 var celsius: Double
 
 print("Enter Fahrenheit temperature:")
 fahrenheit = Double(readLine()!)!
 
 celsius = (fahrenheit - 32) * 5 / 9
 
 print(String(fahrenheit) + "° Fahrenheit is " + String(celsius) + "° Celsius")

আউটপুট

[সম্পাদনা]
Enter Fahrenheit temperature:
 100
100° Fahrenheit is 37.7777777777778° Celsius

আলোচনা

[সম্পাদনা]

উপরের উদাহরনে ব্যাবহৃত প্রত্যেকটি নতুন কোড উপাদানের পরিচয় নিম্নরূপ:

  • readline()! স্ট্যান্ডার্ড ইনপুট থেকে তথ্য গ্রহন করে।
  • Double()! ইনপুটকে একটি দশমিক সংখ্যার মানে রূপান্তর করে।
  • String() আউটপুটে প্রদর্শনের গানিতিক ডেটাকে স্ট্রিং -এ রূপান্তর করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]