বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার

উইকিবই থেকে

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

কম্পিউটার প্রোগ্রামিংয়ে সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার হল এমন একটি নিয়ন্ত্রণ কাঠামো, যা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে বিভিন্ন নির্দেশনা বা কোড ব্লক নির্বাচন করে নির্দিষ্ট কার্য সম্পাদন করে। সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার হল প্রোগ্রামের এমন একটি অংশ, যা একটি বুলিয়ান শর্তের সত্য-মিথ্যা যাচাই (বুলিয়ান মান true বা false যাচাই করা) করে ঠিক করে যে প্রোগ্রাম কোন শর্তটি নির্বাচন করলে ব্যাবহারকারী দ্বারা নির্দেশিত কাজটি সঠিকভাবে সম্পাদিত হবে। অর্থাৎ সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার -এর মাধ্যমে শর্ত-সাপেক্ষে প্রোগ্রাম ব্যাবহারকারী দ্বারা নির্ধারিত ভিন্ন ভিন্ন কাজ সম্পাদিত করতে পারে।[]

আলোচনা

[সম্পাদনা]

সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার -এর মূল বৈশিষ্ট্য হলো—প্রোগ্রামে দুটি বা তার বেশি বিকল্প নির্দেশ (বা কোড ব্লক) -এর মধ্যে যেকোন একটি নির্বাচন করে কার্যকর করা। এই নির্বাচন পদ্ধতিকে কম্পিউটার প্রোগ্রামিং -এর জগতে বলা হয় ট্যু-ওয়ে সিলেকশন বা মাল্টি-ওয়ে সিলেকশন। সাধারণত প্রোগ্রামে উল্লিখিত একটি বুলিয়ান শর্তের ভিত্তিতে নির্ধারণ করা হয়, যে প্রোগ্রামটি কোন পথে অগ্রসর হলে নির্ধারিত কাজটি সম্পন্ন হবে। অর্থাৎ যদি আমরা কম্পিউটার প্রোগ্রামিং -এর উদাহরুন দিয়ে বোঝাই তাহলে ধরে নিন, একটি কম্পিউটার প্রোগ্রাম জোড় ও বিজোড় সংখ্যা নির্ধারন করে। এবার জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার আউটপুট প্রকাশ জন্য দুরকমের কোড ব্লক আছে। এবার ব্যাবহারকারী প্রোগ্রামে ইনপুট হিসাবে একটি সংখ্যা প্রেরন করল। এবার সেই সংখ্যা জোড় না বিজোড় তা নির্ধারন করার পর প্রোগ্রাম সিদ্ধান্ত নেবে যে প্রোগ্রামের আউটপুট প্রদর্শনের জন্য কোন কোড ব্লকটি ব্যবহার করা হবে। এটাই হল সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার -এর কাজ। অর্থাৎ আমরা বলতে পারি যে সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার প্রোগ্রামের প্রবাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে কিছু শর্তাধীন অপারেটর সহ সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচারের উদাহরন দেখানো হল;

ইফ দেন এলস কন্ট্রোল স্ট্রাকচার

[সম্পাদনা]

ইফ দেন এলস কন্ট্রোল স্ট্রাকচার হল একটি ট্যু-ওয়ে সিলেকশন -এর উদাহরন। নিচের কোডটি লক্ষ্য করুন;

If age > 17
    Output "You can vote."
False:
    Output "You can't vote."
End
প্রোগ্রামিং ভাষা সংরক্ষিত শব্দ(ইফ দেন এলস -এর জন্য)
সি++ if, else
সি সার্প if, else
জাভা if, else
জাভাস্ক্রিপ্ট if, else
পাইথন if, elif, else
সুইফট if, else

কেস কন্ট্রোল স্ট্রাকচার

[সম্পাদনা]

কেস কন্ট্রোল স্ট্রাকচার হল মাল্টি-ওয়ে সিলেকশন -এর উদাহরন। এটি এমন একটি নিয়ন্ত্রণ কাঠামো, যা একাধিক বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিতে সাহায্য করে। এখানে একটি নির্দিষ্ট মানকে একাধিক মানের সঙ্গে তুলনা করা হয়, এবং যেটার সঙ্গে প্রথমে মিল পাওয়া যায়, সেই অনুযায়ী কাজটি সম্পন্ন করা হয়।[] নিচের উদাহরনটি লক্ষ্য করুন;

Case of age
    0 to 17   Display "You can't vote."
    18 to 64  Display "You're in your working years."
    65 +      Display "You should be retired."
End
প্রোগ্রামিং ভাষা সংরক্ষিত শব্দ(কেস কন্ট্রোল স্ট্রাকচার -এর জন্য)
সি++ switch, case, break, default
সি সার্প switch, case, break, default
জাভা switch, case, break, default
জাভাস্ক্রিপ্ট switch, case, break, default
পাইথন N/A
সুইফট switch, case, break (optional), default

পাইথন প্রোগ্রামিং ভাষা কেস কন্ট্রোল স্ট্রাকচার সমর্থন করে না এবং কিছু বিকল্প উপায় অনুসরন করে তবে, সেগুলো এই আলোচনার পরিসরের বাইরে।

মূল পরিভাষা

[সম্পাদনা]
ইফ দেন এলস
এটি একটি ট্যু-ওয়ে সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার
কেস
এটি একটি মাল্টি-ওয়ে সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার

তথ্যসূত্র

[সম্পাদনা]