বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/বুলিয়ান ডেটা টাইপ

উইকিবই থেকে

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

একটি বুলিয়ান ডেটা টাইপের দুটি সম্ভাব্য মান থাকে (সাধারণত true এবং false দ্বারা চিহ্নিত), যা যুক্তি এবং বুলিয়ান বীজগণের দুইটি সত্য মান উপস্থাপন করতে ব্যবহৃত হয়। এটি জর্জ বুলের নামানুসারে নামকরণ করা হয়েছে, যিনি ১৯শ শতকের মাঝামাঝিতে যুক্তির একটি বীজগাণিতিক পদ্ধতি প্রথম সংজ্ঞায়িত করেন। বুলিয়ান ডেটা টাইপ প্রধানত শর্তাধীন স্টেটমেন্টের সাথে যুক্ত, যা প্রোগ্রামারের নির্ধারিত বুলিয়ান শর্ত true না false হিসেবে মূল্যায়িত হয় তার উপর ভিত্তি করে নিয়ন্ত্রণ প্রবাহ পরিবর্তন করে ভিন্ন ভিন্ন কার্যক্রম সম্পাদনের সুযোগ দেয়।Wikipedia: Boolean data type

আলোচনা

[সম্পাদনা]

বুলিয়ান ডেটা টাইপকে লজিক্যাল ডেটা টাইপও বলা হয় এবং এটি true এবং false ধারণাগুলোর প্রতিনিধিত্ব করে। “Boolean” নামটি গণিতবিদ জর্জ বুলের নামানুসারে এসেছে; যিনি ১৮৫৪ সালে An Investigation of the Laws of Thought প্রকাশ করেন। বুলিয়ান বীজগণিত হলো গণিতের এমন একটি শাখা যা ০ এবং ১ সংখ্যার মাধ্যমে সত্য এবং মিথ্যার যুক্তিগত উপস্থাপন নিয়ে কাজ করে। প্রোগ্রামিংয়ে বুলিয়ান ডেটা টাইপের গুরুত্ব হলো, এটি এমন প্রোগ্রামিং স্ট্রাকচার নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় (যেমন if then else, while loops ইত্যাদি) যা আমাদের অ্যালগরিদমে “পছন্দ” বা সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ দেয়।

হার্ডওয়্যারে প্রয়োগের ক্ষেত্রে, ০ এবং ১ হলো সুইচ, যেখানে ০ মানে খোলা (open) এবং ১ মানে বন্ধ (close)। বুলিয়ান ডেটা টাইপের বৈশিষ্ট্য সব প্রোগ্রামিং ভাষায় একই রকম এবং এর আচরণও অভিন্ন। তবে, যদিও সব ভাষায় false কে ০ হিসেবে চিহ্নিত করা হয়, কিছু ভাষায় true কে ১-এর পরিবর্তে -১ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এর কারণ বুলিয়ান মানকে একটি পূর্ণসংখ্যা (integer) হিসেবে সংরক্ষণ করা এবং one’s complement পদ্ধতি ব্যবহার করে সব বিটকে negate করা, শুধু ডানদিকের বিট নয়। প্রক্রিয়াকরণ সহজ করতে, বেশিরভাগ প্রোগ্রামিং ভাষা যেকোনো non-zero মানকে true হিসেবে গ্রহণ করে।

ভাষা নির্ধারিত শব্দ True False
C++ bool true false
C# bool or Boolean true false
Java bool true false
JavaScript Boolean() true false
Python bool() True False
Swift Bool true false

মূল শব্দসমূহ

[সম্পাদনা]
বুলিয়ান
একটি ডেটা টাইপ যা true অথবা false ধারণাগুলোর প্রতিনিধিত্ব করে।
ওয়ানস’ কমপ্লিমেন্ট
একটি সংখ্যার বাইনারি উপস্থাপনায় সব বিট উল্টে (০ এর জায়গায় ১ এবং ১ এর জায়গায় ০) যে মান পাওয়া যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]

টেমপ্লেট:Subpage navbar