বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/ফাইল এক্সটেনশন দেখানো/লুকানো

উইকিবই থেকে

ফাইল এক্সটেনশন কম্পিউটার ফাইলের নামের সাথে যুক্ত এক প্রত্যয়, যেমন .txt, .docx.cpp। এই সকল এক্সটেনশনের মাধ্যমে ফাইলের বৈশিষ্ট্য নির্দেশ করা হয় বা তার কাঙ্ক্ষিত ব্যবহারকে ইঙ্গিত করা হয়।[]

এই অধ্যায়ে আমরা ফাইল এক্সটেনশন দেখানো ও লুকানোর সাধারণ নির্দেশাবলী আলোচনা করব এবং উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম -এর জন্য নির্দিষ্ট নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ ওয়েব পৃষ্ঠার লিংক সম্পর্কে জানব।

সাধারনত যেকোন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফাইলের বৈশিষ্ট্য নির্দেশকারী ফাইল এক্সটেনশন -গুলি লুকানো থাকে বা গুপ্ত অবস্থায় থাকে। তবে কিছু সাধারন সেটিং -এর পরিবর্তন করলে সব ধরনের ফাইলের এক্সটেনশন দৃশ্যমান হয়। ফাইল এক্সটেনশন কিভাবে দৃশ্যমান করা যায় সে সম্পর্কে জানা কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হতে পারে, বিশেষ করে যারা কম্পিউটার কোর্স করছে, কারণ কোর্সের নির্দেশনাগুলো প্রায়ই এক্সটেনশনের কথার উল্লেখ থাকে।

সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফাইল এক্সটেনশন দৃশ্যমান করার জন্য ফোল্ডার অপশন (Folder Options) নামক একটি বিকল্প আছে। সেই ফোল্ডার অপশনের অন্তর্গত ভিউ (View) নামক একটি বিকল্প আছে যেটি আসলে একটি চেকবক্স[] উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন-এ এই চেকবক্সের অবস্থান ও আকার একই রকম। সেই চেকবক্সের চেকমার্কটি[] লক্ষ্য করুন। যদি দেখতে পান চেকবক্সে চেকমার্ক আছে তাহলে বুঝতে হবে যে পরিচিত ফাইল টাইপগুলোর এক্সটেনশন লুকানো আছে। যদি চেকবক্সে চেকমার্ক না থাকে, তবে সব ধরনের ফাইলের এক্সটেনশনগুলি প্রদর্শিত হবে। এবার এই চেকবক্সে ইচ্ছামতো ক্লিক করে ফাইল এক্সটেনশন দৃশ্যমান করা যায় বা গোপন করা যায়।

বিভিন্ন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফোল্ডার অপশন কিভাবে খুজে পাবেন সে সংক্রান্ত নির্দেশনা এবং অতিরিক্ত সহায়তার জন্য ইন্টারনেট লিংক নিচে দেওয়া হয়েছে।

উইন্ডোজ এক্সপি

[সম্পাদনা]

উইন্ডোজ এক্সপ্লোরার খোলার সাথে সাথে, Tools নামক ট্যাবটি নির্বাচন করুন এবং তারপরে Folder Options বিকল্পটি নির্বাচন করুন। বিশদ বিবরনের জন্য উইন্ডোজ-এক্সটেনশন-প্রদর্শন-এইচটিএমএল অথবা উইন্ডোজ-এক্সপি-এক্সটেনশন-প্রদর্শন এই দুটি লিংক দেখতে পারেন।

উইন্ডোজ ভিস্তা

[সম্পাদনা]

প্রথমে Start বাটনে ক্লিক করুন, তারপর Control Panel নির্বাচন করুন তারপর Appearance and Personalization নির্বাচন করুন এবং Folder Options নির্বাচন করুন। বিশদ জানতে উইন্ডোজ-ভিস্তা-ফাইল-নেম-এক্সটেনশন-প্রদর্শন-গোপন -এই লিংক দেখুন।

উইন্ডোজ সেভেন

[সম্পাদনা]

প্রথমে Start বাটনে ক্লিক করুন, তারপর Control Panel নির্বাচন করুন এবং Folder Options নির্বাচন করুন। বিশদ জানতে উইন্ডোজ-সেভেন-ফাইল-এক্সটেনশন-প্রদর্শন-গোপন -এই লিংক দেখুন।

তথ্যসূত্র

[সম্পাদনা]