বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/ফাংশনের জন্য স্যুডোকোড উদাহরণ

উইকিবই থেকে

ফাংশনের জন্য প্রস্তাবিত স্যুডোকোড নিয়মাবলি এবং কিছু উদাহরণ।

ধারনা

[সম্পাদনা]

স্যুডোকোডের সিনট্যাক্স(শব্দবিন্যাস) -এর জন্য কোনো নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড নেই। তবে, এমন কিছু সাধারণভাবে অনুসৃত নিয়ম আছে যা একজন প্রোগ্রামারের লেখা স্যুডোকোড আরেকজন প্রোগ্রামার সহজেই বুঝতে পারে। নিচে ফাংশনের জন্য স্যুডোকোড ব্যবহারের একটি পদ্ধতি বর্ণনা করা হলো, যা প্রোগ্রামারদের জন্য বোধগম্য হবে। এখানে পাঁচটি ধারণা রয়েছে:

  • ফাংশন শুরু করার জন্য একটি সূচনামূলক শব্দ ব্যবহার করুন।
  • ফাংশনে ইনপুট হিসাবে কোনো তথ্য পাঠানো হচ্ছে তা বোঝাতে একটি নির্দিষ্ট বোধগম্য শব্দ ব্যবহার করুন।
  • ফাংশনের কার্যকরী কোডের অংশটি বোঝাতে ইন্ডেন্টেশন(স্পেশ বা ফাঁকা স্থান অথবা ট্যাব) ব্যবহার করুন
  • ফাংশন যখন আউটপুট হিসাবে কোন তথ্য প্রদান করছে তা বোঝাতে একটি বোধগম্য শব্দ ব্যবহার করুন
  • ফাংশনের শেষ নির্দেশ করার জন্য একটি সমাপ্তিমূলক শব্দ ব্যবহার করুন
  • ফাংশন ব্যবহার নির্দেশ করতে একটি আহ্বানসূচক শব্দ ব্যবহার করুন

নিচে স্যুডোকোডের ফাংশনের শব্দচয়ন ব্যবহারের একটি প্রস্তাবিত কাঠামো দেওয়া হলো:

সারনী ১
আইটেম/উদ্দেশ্য সূচনা নির্দেশক শব্দ অন্ত নির্দেশক শব্দ
সূচনা Function N/A
ফাংশনে তথ্য প্রেরন(ইনপুট) Pass In: none
কার্যকারিতা N/A N/A
ফাংশনের তথ্য গ্রহন(আউটপুট) Pass Out: none
ফাংশনের শেষ N/A Endfunction
ফাংশন কল Call: none

উদাহরণ

[সম্পাদনা]

উপরে বর্ণিত ধাপগুলি ব্যবহার করে স্যুডোকোডের মাধ্যমে ফাংশন সংজ্ঞায়িত করার কিছু উদাহরণ এখানে দেওয়া হল।

উদাহরণ ১: স্যুডোকোড: কোনও প্যারামিটার পাসিং ছাড়াই ফাংশন

[সম্পাদনা]
Function clear monitor
    Pass In: nothing
    Direct the operating system to clear the monitor
    Pass Out: nothing
Endfunction

উদাহরণ ২: স্যুডোকোড: প্যারামিটার পাসিং সহ ফাংশন

[সম্পাদনা]
Function delay program so you can see the monitor
    Pass In: integer representing tenths of a second
    Using the operating system delay the program 
    Pass Out: nothing
Endfunction

উদাহরণ ৩: স্যুডোকোড: প্রোগ্রামের প্রধান বা মেন ফাংশন clear monitor function নামক ফাংশনকে কল করছে

[সম্পাদনা]
Function main
    Pass In: nothing
    Doing some lines of code
    Call: clear monitor
    Doing some lines of code
    Pass Out: value zero to the operating system
Endfunction

পরিভাষা

[সম্পাদনা]
বাক্যাংশ(ফ্রেজ ওয়ার্ড)
স্যুডোকোডে এমন বাক্য বা বাক্যাংশ ব্যাবহার করা উচিত যা অন্য ব্যাক্তির কাছে সহজেই বোধগম্য হয়।