প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/পর্যালোচনা: উন্নত বিষয় গ্রুপ
অবয়ব
"প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা- সি++ ব্যাবহার করে মডুলার স্ট্রাকচার্ড প্রোগ্রাম" সংগ্রহ/পাঠ্যপুস্তকের একাধিক অধ্যায়গুলি পর্যালোচনা করুন।
কৌশল আলোচনা
[সম্পাদনা]প্রোগ্রামিং অধ্যয়নের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজস্ব একটি কৌশল অনুসরন করা উচিত। আপনার পঠনপাঠনের পদ্ধতি ও বিষয় আয়ত্তকরনের কৌশল বিভিন্ন প্রশিক্ষকের ক্ষেত্রে আলাধা আলাধা হতে পারে। তবে বেশিরভাগ শিক্ষক পর্যালোচনার জন্য নিচের পদ্ধতিগুলোর উপর ব্যবহার করেন:
- বিষয় সম্পর্কিত সংজ্ঞাসমূহের স্বচ্ছ ধারনা
- স্ব-মূল্যায়নভিত্তিক প্রশ্নাবলীর অনুশীলন, যেমন সত্য/মিথ্যা নির্বাচনকারী প্রশ্ন, বহু বিকল্প নির্বাচনী প্রশ্ন অথবা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের চর্চা
- প্রোগ্রামিং -এর মাধ্যমে সমস্যাভিত্তিক প্রশ্নের সামাধান
"প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা- সি++ ব্যাবহার করে মডুলার স্ট্রাকচার্ড প্রোগ্রাম" -এই পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের অনুশীলন অংশে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে অনুশীলনের পরামর্শ দেওয়া হয়।
- যদি আপনার অধ্যাপক বিষয় সম্পর্কিত সংজ্ঞাসমূহের স্বচ্ছ ধারনা আছে কিনা তা যাচাই করার পরীক্ষা নেন এবং যার জন্য আপনি বিষয় সম্পর্কিত সংজ্ঞাগুলি মুখস্থ রাখার পরিকল্পনা করেন, তাহলে আপনি পাঠ্যবইয়ের অ্যাপেনডিক্স অংশে থাকা
Study Habits that Build the Brainশীর্ষক অংশের"Using the Flash Card Activity"অংশটি ভালোভাবে পর্যালোচনা করুন। সংজ্ঞাগুলো লিখে লিখে অনুশীলন করুন। - বইয়ের অনুশীলনী অংশের যেকোনো অনুশীলন দ্রুত পর্যালোচনা করুন। পাশাপাশি আপনি যেসব মৌখিক বা লিখিত পরীক্ষা দিয়েছেন, সেগুলোর উত্তর পর্যালোচনা করুন এবং আপনি যে প্রশ্নগুলোর উত্তর ভুল করেছেন, সেগুলোর কারণ ভালোভাবে বুঝে নিন।
- যদি আপনার অধ্যাপক ইঙ্গিত দিয়ে থাকেন যে তিনি পরীক্ষায় পাঠ্যবইয়ের অনুশীলনী অংশ থেকে বেশ কয়েকটি সমস্যা পরীক্ষায় অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে নিশ্চিত হোন যে আপনি প্রতিটি প্রশ্নের জন্য ভালো প্রস্তুতি নিয়েছেন। অনুমতি থাকলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সহযোগিতা করুন যাতে উত্তর আরও উন্নত করা যায়। পরীক্ষার আগে প্রতিটি সমস্যা ও তার উত্তর সামান্য সময় নিয়ে পর্যালোচনা করুন।
বিবিধ বিষয়াবলী
[সম্পাদনা]এই মুহূর্তে কিছু নেই।