বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/নেস্টেড ইফ দেন এলস

উইকিবই থেকে

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

কম্পিউটার প্রোগ্রামে কখনো কখনো শর্তাধীন অপারেটর if-else-এর কাঠামোর ভেতরে আরও একটি if-else কাঠামো থাকতে পারে। এইরকম কাঠামো কম্পিউটার প্রোগ্রামে ব্যাবহার মাধ্যমে একাধিক শর্ত সমৃদ্ধ কোন নির্দেশনা সহজেই কোডের আকারে লেখা যায়। এভাবে গঠিত if-else কাঠামোকে নেস্টেড বা স্তরবদ্ধ গঠন কাঠামো বলা হয়। if-else-এর ক্ষেত্রে এই বিশেষ স্তরবদ্ধ কাঠামোকে বলা হয় নেস্টেড ইফ দেন এলস যার ব্যাবহারের ফলে প্রোগ্রামে শর্তাধীন অপারেটরের ব্যাবহার আরও সহজ করে তোলে।

আলোচনা

[সম্পাদনা]

আমরা প্রথমে কম্পিউটার প্রোগ্রামে ব্যাবহৃত নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার বা স্তরযুক্ত গঠন কাঠামো -এর ধারণা পরিচয় করিয়ে দেব। কম্পিউটার প্রোগ্রামে, একটি শর্তাধীন অপারেটরের ভিতরে আরেকটি শর্তাধীন অপারেটরের অবস্থান থাকতে পারে। যেমন, নিচের কোডটি লক্ষ্য করুন:

if expression
    true action
else 
    false action


উপরে কম্পিউটার প্রোগ্রামে ব্যাবহৃত নেস্টেড শর্তাধীন অপারেটরের প্রাথমিক গঠন কাঠামো দেখানো হয়েছে। এই গঠন কাঠামো অনুযায়ী একটি নেস্টেড ইফ দেন এলস -এর উদাহরন হবে,

if age is less than 18
    you can't vote
    if age is less than 16
        you can't drive
    else
        you can drive
else 
    you can vote
    if age is less than 21
        you can't drink 
    else
        you can drink


উপরের প্রোগ্রামে একটি শর্তাধীন অপারেটর if-else ব্যাবহার হয়েছে। if-else অপারেটরের if এবং else -এই দুই অংশের ভেতরেই আলাদা আলাদা ভাবে একটি if-else কাঠামোর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এইভাবেই একটি if-else অপারেটরের দুটি বিভাগ (if এবং else) -এর ভেতরে অপর if-else গঠন কাঠামোর উপস্থিতিকেই নেস্টেড কাঠামো হিসাবে অভিহিত করা হয়।

এছাড়াও while লুপের ভিতরেও if-then-else -এর ব্যাবহার সম্ভব। অর্থাৎ, নেস্টিং -এর ধারণার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরণের শর্তাধীন অপারেটর একযোগে যুক্ত করে বিভিন্ন কোডিং নির্দেশনা পালনে ব্যাবহার করতে পারি।

একাধিক বিকল্প নির্বাচন (মাল্টিওয়ে সিলেকশন)

[সম্পাদনা]

কম্পিউটার প্রোগ্রামে শর্তাধীন অপারেটর if-else -এর ব্যাবহারের মাধ্যমে আমরা কেবলমাত্র দুইটি বিকল্পের মধ্যে যেকোন একটিকে নির্বাচিত করতে পারি। কিন্তু কিছু কিছু কম্পিউটার প্রোগ্রামে আমাদের দুইয়ের অধিক বিকল্পের মধ্যে যেকোন একটিকে নির্বাচিত করতে হয়। যেমন নিচের কম্পিউটার প্রোগ্রামের উদাহরনটি লক্ষ্য করুন যেখানে চারটি বিকল্পের মধ্যে যেকোন একটিকে নির্বাচন করতে হবে।

if age equal to 18
    you can now vote
else
    if age equal to 39
        you are middle-aged 
    else
        if age equal to 65
            you can consider retirement
        else
            your age is unimportant


উপরের প্রোগ্রামের আউটপুট হিসাবে age নামক চলক(ভেরিয়েবল) -এর মানের উপর ভিত্তি করে একটি উপযুক্ত ফলাফল পাওয়া যায়। উপরে নেস্টেড if-else -এর শেষের অংশে আমরা default নামক এক বিভাগের উপস্থিতি লক্ষ্য করি। যদি age -এর মান ১৮, ৩৯ বা ৬৫ না হয় তাহলে default বিভাগে লিখিত বার্তাটি প্রোগ্রামের আউটপুটে প্রদর্শিত হবে। উপরিউক্ত কোডকে সহজভাবে নিচের মতো করে লেখা হয়:

if age equal to 18
    you can now vote
else if age equal to 39
    you are middle-aged 
else if age equal to 65
    you can consider retirement
else
    your age is unimportant


মূল পরিভাষা

[সম্পাদনা]
একাধিক বিকল্প নির্বাচন (মাল্টিওয়ে সিলেকশন)
শর্তাধীন অপারেটরের ক্ষেত্রে দুইয়ের অধিক বিকল্প নির্বাচনের জন্য ব্যাবহার হয়।
নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার (স্তরযুক্ত গঠন কাঠামো)
কম্পিউটার প্রোগ্রামে কোন অপারেটর [], বিশেষ করে শর্তাধীন অপারেটরের ক্ষেত্রে এই কথাটি বেশিরভাগ ব্যাবহৃত হয়। একটি অপারেটরের গঠন কাঠামোর মধ্যে অপর একটি অপারেটরের গঠন কাঠামোর উপস্থিতি থাকলে সেটিকে নেস্টেড কন্ট্রোল স্ট্রাকচার বা স্তরযুক্ত গঠন কাঠামো বলা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]