বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/জাভা ভেরিয়েবল উদাহরণ

উইকিবই থেকে

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

নিম্নলিখিত উদাহরণগুলি জাভাতে ডেটা টাইপ, গাণিতিক অপারেশন এবং ইনপুট প্রদর্শন করে।

ডেটা টাইপ

[সম্পাদনা]
 // এই প্রোগ্রামটি ভেরিয়েবল, লিটারাল কনস্ট্যান্ট, এবং ডেটা টাইপ প্রদর্শন করে।
 
 public class Main {
     public static void main(String[] args) {
         int i;
         double d;
         String s;
         boolean b;
         
         i = 1234567890;
         d = 1.23456789012345;
         s = "string";
         b = true;
 
         System.out.println("পূর্ণসংখ্যা i = " + i);
         System.out.println("ডাবল d = " + d);
         System.out.println("স্ট্রিং s = " + s);
         System.out.println("বুলিয়ান b = " + b);
     }
 }

আউটপুট

[সম্পাদনা]
পূর্ণসংখ্যা i = 1234567890
ডাবাল d = 1.23456789012345
স্ট্রিং s = string
বুলিয়ান b = true

আলোচনা

[সম্পাদনা]

প্রতিটি কোড উপাদান নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করে:

  • // একটি মন্তব্য শুরু করে
  • public class DataTypes ডেটা টাইপ প্রোগ্রাম শুরু করে
  • { একটি কোড ব্লক শুরু করে
  • public static void main(String[] args) মূল ফাংশন শুরু করে
  • int i i নামক একটি পূর্ণসংখ্যা (ইন্টিজার) ভেরিয়েবল সংজ্ঞায়িত করে।
  • ; জাভা কোডের প্রতিটি লাইন শেষ করে
  • double d d নামক একটি ডাবল ফ্লোটিং-পয়েন্ট ভেরিয়েবল সংজ্ঞায়িত করে
  • string s s নামক একটি স্ট্রিং ভেরিয়েবল সংজ্ঞায়িত করে
  • boolean b b নামক একটি বুলিয়ান ভেরিয়েবল সংজ্ঞায়িত করে
  • i = , d = , s =, b = সংশ্লিষ্ট ভেরিয়েবলগুলোতে আক্ষরিক মান নির্ধারণ করে
  • System.out.println স্ট্যান্ডার্ড আউটপুট প্রিন্ট লাইন ফাংশনটিকে কল করে
  • } একটি কোড ব্লক শেষ করে

গাণিতিক

[সম্পাদনা]
 // এই প্রোগ্রামটি গাণিতিক অপারেশন প্রদর্শন করে।
 
 public class Main {
     public static void main(String[] args) {
         int a;
         int b;
         
         a = 3;
         b = 2;
 
         System.out.println("a = " + a);
         System.out.println("b = " + b);
         System.out.println("a + b = " + (a + b));
         System.out.println("a - b = " + (a - b));
         System.out.println("a * b = " + a * b);
         System.out.println("a / b = " + a / b);
         System.out.println("a % b = " + (a % b));
     }
 }

আউটপুট

[সম্পাদনা]
a = 3
b = 2
a + b = 5
a - b = 1
a * b = 6
a / b = 1
a % b = 1

আলোচনা

[সম্পাদনা]

প্রতিটি নতুন কোড উপাদান নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করে:

  • +, -, *, /, and % যথাক্রমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস বোঝায়।

তাপমাত্রা

[সম্পাদনা]
 // এই প্রোগ্রামটি ইনপুট নেওয়া ফারেনহাইট তাপমাত্রাটিকে সেলসিয়াসে রূপান্তরিত করে।
 
 import java.util.*;
 
 public class Main {
     private static Scanner input = new Scanner(System.in);
 
     public static void main(String[] args) {
         double fahrenheit;
         double celsius;
         
         System.out.println("ফারেনহাইট তাপমাত্রা লিখুন:");
         fahrenheit = input.nextDouble();
 
         celsius = (fahrenheit - 32) * 5 / 9;
         
         System.out.println(Double.toString(fahrenheit) + "° ফারেনহাইট হলো " + celsius + "° সেলসিয়াস");
     }
 }

আউটপুট

[সম্পাদনা]
ফারেনহাইট তাপমাত্রা লিখুন:
 100
100° ফারেনহাইট হলো 37.7777777777778° সেলসিয়াস

আলোচনা

[সম্পাদনা]

প্রতিটি নতুন কোড উপাদান নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করে:

  • private static Scanner input ... স্ট্যান্ডার্ড ইনপুট থেকে পড়ার জন্য একটি অবজেক্ট সংজ্ঞায়িত করে
  • input.nextDouble() ইনপুটকে একটি ডাবল ফ্লোটিং-পয়েন্ট মান হিসাবে পড়ে

তথ্যসূত্র

[সম্পাদনা]