প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/ক্যারেক্টার ডেটা টাইপ
ক্যারেক্টার ডেটা টাইপের একটি পরিচিতি
ক্যারেক্টার ডেটা টাইপের সংক্ষিপ্ত পরিচিতি
[সম্পাদনা]ক্যারেক্টার ডেটা টাইপ মূলত পৃথক বা একক ক্যারেক্টারকে প্রতিনিধিত্ব করে। ক্যারেক্টার বিভিন্ন ধরনের প্রতীকে গঠিত। যেমন: বর্ণমালা ((বড় হাতের ও ছোট হাতের অক্ষর), সংখ্যা (০ থেকে ৯), যতিচিহ্ন ইত্যাদি। সব কম্পিউটার একক ক্যারেক্টার ডেটা এক বাইট ক্ষেত্র হিসেবে একটি পূর্ণসংখ্যা (ইন্টিজার) মান হিসেবে সংরক্ষণ করে। যেহেতু একটি বাইটে ৮টি বিট থাকে, তাই এই এক বাইট ক্ষেত্র ২^৮ বা ২৫৬টি সম্ভাবনা থাকে। যেখানে ০ থেকে ২৫৫ পর্যন্ত ধনাত্মক মান ব্যবহৃত হয়।
অধিকাংশ মাইক্রোকম্পিউটারগুলি ASCII বা আসকি (এমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যা “আসকি” বলে উচ্চারিত হয়) ক্যারেক্টার সেট ব্যবহার করে, যা ০ থেকে ১২৭ এর মান নির্ধারণ করেছে। ১২৮ থেকে ২৫৫ পর্যন্ত মানের জন্য তারা সাধারণত এক্সটেন্ডেড ASCII ক্যারেক্টার সেট ব্যবহার করে। যখন আমরা কীবোর্ডে বড় হাতের “A” চাপি, তখন কীবোর্ড একটি বাইট পাঠায়, যার বিট প্যাটার্ন একটি পূর্ণসংখ্যা ৬৫ এর সমান। যখন বাইটটি মেমোরি থেকে মনিটরে পাঠানো হয়, তখন মনিটর পূর্ণসংখ্যা ৬৫ কে বড় হাতের A প্রতীকে রূপান্তর করে মনিটরে প্রদর্শন করে।
ক্যারেক্টার ডেটা টাইপের গুণাবলী:
| C++ সংরক্ষিত শব্দ | char |
| প্রতিনিধিত্ব | একক ক্যারেক্টার |
| আকার | ১ বাইট |
| সাধারণ সাইনেজ | আনসাইনড (কেবল ধনাত্মক মান) |
| ডোমেন (অনুমোদিত মান) | স্ট্যান্ডার্ড ASCII ক্যারেক্টার সেটে ০ থেকে ১২৭ পর্যন্ত মান, এবং এক্সটেন্ডেড ASCII ক্যারেক্টার সেট থেকে ১২৮ থেকে ২৫৫ পর্যন্ত মান |
| C++ সিনট্যাক্স নিয়ম | একক উদ্ধৃতি চিহ্ন – উদাহরণ: ‘A’ |
C++-এ ডেমো প্রোগ্রাম
[সম্পাদনা]সোর্স কোড ফাইলের জন্য ফোল্ডার বা সাব-ফোল্ডার তৈরি করা
[সম্পাদনা]আপনার কম্পাইলার/IDE অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে কোথায় সোর্স কোড ফাইল ডাউনলোড ও সংরক্ষণ করবেন। বুদ্ধিমানের কাজ হবে প্রয়োজন অনুযায়ী এই ফোল্ডারগুলো আগেই তৈরি করে নেওয়া। Bloodshed Dev-C++ 5 কম্পাইলার/IDE-এর জন্য একটি প্রস্তাবিত সাব-ফোল্ডার হতে পারে:
- Demo_Programs
যদি এখনও তৈরি না করে থাকেন, অনুগ্রহ করে ফোল্ডার এবং/বা সাব-ফোল্ডার যথাযথভাবে তৈরি করুন।
ডেমো প্রোগ্রাম ডাউনলোড করুন
[সম্পাদনা]নিচের ফাইলটি আপনার স্টোরেজ ডিভাইসে উপযুক্ত ফোল্ডারে ডাউনলোড ও সংরক্ষণ করুন। আপনার কম্পাইলার/IDE-এর নিয়ম অনুসরণ করে প্রোগ্রামটি কম্পাইল ও রান করুন। অন্যান্য শেখার উপকরণের সাথে মিলিয়ে সোর্স কোড ফাইলটি অধ্যয়ন করুন।
Connexions থেকে ডাউনলোড করুন: Demo_Character_Data_Type.cpp
সংজ্ঞাসমূহ
[সম্পাদনা]- ক্যারেক্টার
- একটি ডেটা টাইপ যা একক টেক্সট ক্যারেক্টার যেমন বর্ণমালা, সংখ্যা, বিরামচিহ্ন ইত্যাদি উপস্থাপন করে।
- ASCII
- American Standard Code for Information Interchange
- একক উদ্ধরণ চিহ্ন
- C++ প্রোগ্রামিং ভাষায় ক্যারেক্টার টাইপ ডেটা তৈরিতে ব্যবহৃত হয়।