প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/ইনপুট এবং আউটপুট
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]ইনপুট এবং আউটপুট যাকে কম্পিউটারের ভাষায় I/O হিসাবে উল্লেখ করা হয়, তা হলো কম্পিউটার বা তথ্যপ্রক্রিয়াকরণ সিস্টেমের সাথে বাস্তবিক জগতের যোগাযোগের একটি মাধ্যম। কম্পিউটার বিজ্ঞানের জগতে ইনপুট মানে হলো বাস্তবিক জগতে কোন মানব যখন কোন বিশেষ যন্ত্র — যেমন: কীবোর্ডে টাইপ করা, মাউস ক্লিক ইত্যাদির মাধ্যমে কম্পিউটারের সিস্টেমে কোন তথ্য বা ডেটা প্রদান করে। আর আউটপুট মানে হলো যখন কম্পিউটার তার দ্বারা প্রস্তুত কোন ডেটা বা তথ্য মানবকে প্রদর্শন করে, অর্থাৎ বাস্তবিক জগতে তথ্য প্রেরণ করে। যেমন: কম্পিউটার তার মনিটরে কিছু লেখা বা তথ্য প্রদর্শন করছে বা কম্পিউটার থেকে কিছু প্রিন্টারে ছাপানো হচ্ছে ইত্যাদি। এভাবেই কম্পিউটার আমাদের সাথে বা অন্য কোন সিস্টেমের সাথে তথ্য আদান-প্রদান করে।[১]
আলোচনা
[সম্পাদনা]
কম্পিউটারের কার্যকারিতা নিয়ন্ত্রিত হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সি পি ইউ) এবং তার সাথে যুক্ত মেমরির মাধ্যমে। যখন কোনো প্রোগ্রাম মেমোরিতে সংরক্ষিত হয় এবং অপারেটিং সিস্টেম সিপিইউ-কে নির্দেশ দেয় প্রোগ্রামটির চালনা করার জন্য, তখন কম্পিউটার কিছু নির্দিষ্ট কাজ অনুসরন করে।
প্রোগ্রাম যখন মেমোরিতে সংরক্ষিত হয় তখন তার সাধারণত দুইটি প্রধান অংশ থাকে:
- মেশিন ইনস্ট্রাকশনস – যেখানে আমাদের প্রোগ্রামের নির্দেশনা সম্পর্কিত তথ্য থাকে অর্থাৎ এই প্রোগ্রামের মাধ্যমে কোন বিশেষ কার্য আমরা নিষ্পত্তি করতে চাই সেই নির্দেশ দেওয়া থাকে।
- ডেটা স্টোরেজ – যেখানে প্রোগ্রামে ব্যবহৃত ভেরিয়েবল বা ডেটা সংরক্ষিত থাকে
প্রায়শই কম্পিউটার প্রোগ্রাম বিশেষ কিছু নির্দেশ থাকে যার মাধ্যমে কম্পিউটার সিস্টেমে ইনপুট তথ্য গ্রহনকারী এবং কম্পিউটার থেকে আউটপুট তথ্য সরবরাহকারী ডিভাইস বা মেশিনের সাথে যোগাযোগের আদেশ দেওয়া হয়। ডিভাইস বলতে বোঝানো হয় এমন যন্ত্রপাতি যেগুলো মেমোরির সাথে এমনভাবে যুক্ত থাকে যাতে করে প্রোগ্রামার এবং কম্পিউটারের সিস্টেমের মধ্যে তথ্য আদান-প্রদান করা যায়। আগে এই সমস্ত কাজগুলো করা হতো পাঞ্চ কার্ড ও প্রিন্টআউট দিয়ে। পরে টেপ ড্রাইভ ব্যবহার করা হতো তথ্য সংরক্ষণের জন্য। সময়ের সাথে সাথে ডিস্ক ড্রাইভ, কীবোর্ড এবং মনিটর ব্যবহৃত হতে শুরু করে, যেখানে মনিটরের আউটপুটকে বলা হয় সফট কপি এবং প্রিন্ট করা কাগজকে বলা হয় হার্ড কপি।
অধিকাংশ কম্পিউটার অপারেটিং সিস্টেমে এবং প্রোগ্রামিং ভাষা কীবোর্ড-কে সাধারণ ইনপুট প্রেরনকারী যন্ত্র বা ডিভাইস এবং মনিটর-কে সাধারন আউটপুট প্রদর্শনকারী যন্ত্র বা ডিভাইস হিসেবে চেনে। সাধারণভাবে, যদি অন্য কোনো ডিভাইস নির্দিষ্ট করে না দেওয়া হয়, তাহলে কীবোর্ড ও মনিটর-ই ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
মূল শর্তাবলী
[সম্পাদনা]- ডিফল্ট ডিভাইস
- যে ডিভাইস বা যন্ত্রে কম্পিউটার তথ্য পাঠায়। (যদি নির্দিষ্ট করে কোনো ডিভাইস উল্লেখ না করা হয়।)
- ডিভাইস
- একটি যন্ত্র যা কম্পিউটারের মেমোরির সাথে সংযুক্ত থাকে, যাতে মেমোরি ও ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করা যায়।
- এস্কেপ কোড
- একটি কোড যা আউটপুট ডিভাইসকে কোনো নির্দিষ্ট কাজ করতে নির্দেশ দেয়।
- এক্সট্রাকশন
- ইনপুট ডিভাইস থেকে ডেটা পড়া বা গ্রহণ করা।
- ইনসারশন
- আউটপুট ডিভাইসে ডেটা পাঠানো।
- স্ট্যান্ডার্ড ইনপুট
- কীবোর্ড।
- স্ট্যান্ডার্ড আউটপুট
- মনিটর।
তথ্যসূত্র
[সম্পাদনা]cnx.org: Programming Fundamentals – A Modular Structured Approach using C++