প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/ইনপুট-প্রসেস-আউটপুট মডেল
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]ইনপুট–প্রসেস–আউটপুট মডেল, যাকে সংক্ষেপে আই পি ও মডেল হিসাবে অভিহিত করা হয়, সেটি হল একটি সহজ ও প্রচলিত ধারণা, যা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বিশ্লেষণ এবং সফটওয়্যার প্রকৌশলে ব্যবহৃত হয়। এই মডেলের মাধ্যমে বোঝানো হয় যে, কোনো একটি প্রোগ্রাম বা প্রক্রিয়া কীভাবে কাজ করে — অর্থাৎ প্রোগ্রাম কিভাবে বাহ্যিক তথ্য বা ইনপুট গ্রহণ করে, কিভাবে সেই তথ্যের প্রক্রিয়াকরণ হয়, এবং শেষ পর্যন্ত সেই তথ্য অনুসারে কিভাবে ফলাফল বা আউটপুট প্রদর্শিত তৈরি হয়। এই সহজ কাঠামোর মাধ্যমে যেকোনো সফটওয়্যার বা প্রোগ্রামের কার্যপ্রনালী বোঝা সহজ হয়। তাই এটি সফটওয়্যারের প্রাথমিক পরিকল্পনা এবং বিশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ ও প্রাথমিক মডেল হিসেবে বিবেচিত হয়।[১]
আলোচনা
[সম্পাদনা]একটি কম্পিউটার প্রোগ্রাম বা অন্য যেকোনো ধরণের প্রক্রিয়া, যা ইনপুট–প্রসেস–আউটপুট (আই পি ও) মডেল অনুসরণ করে, তা ব্যবহারকারী বা অন্য কোনো উৎস থেকে তথ্য বা ইনপুট গ্রহণ করে, তারপর অপারেটিং সিস্টেম সেই তথ্যের গণনা বা বিশ্লেষণ করে এবং তারপর সেই গণনার ফলাফল আউটপুট হিসাবে প্রদর্শিত করে। আই পি ও মডেলটি মূলত তিনটি ধাপে কাজ করে:[২]
১.ইনপুট: ব্যবহারকারীর কাছ থেকে বা অন্য কোনো উৎস থেকে তথ্য নেওয়া হয়।
২.প্রসেস: গৃহীত তথ্যের উপর নির্ধারিত নিয়ম অনুযায়ী বিশ্লেষণ প্রক্রিয়া চালানো হয়।
৩.আউটপুট: প্রক্রিয়াজাত তথ্য ফলাফল হিসেবে প্রদর্শন বা সংরক্ষণ করা হয়।
উদাহরণ হিসাবে নিচে একটি সরল কম্পিউটার প্রোগ্রামের উদাহরন দেওয়া হয়েছে যা ফারেনহাইট মানকে নির্ধারিত তাপমাত্রার মানকে সেলসিয়াস মানকের তাপমাত্রায় রূপান্তর করে। আই পি ও মডেল অনুসারে, প্রোগ্রামটি নিম্নলিখিত ধাপে কাজ করবে:
প্রথমত, ব্যবহারকারীর কাছ থেকে ফারেনহাইট মানকে নির্ধারিত তাপমাত্রার মান চাওয়া হবে ইনপুট হিসাবে।
দ্বিতীয়ত, প্রোগ্রামে একটি সূত্র ব্যবহার করে ফারেনহাইট মানকের তাপমাত্রাকে সেলসিয়াস মানকে রূপান্তর করা হবে। এই ধাপকে আই পি ও মডেলে প্রসেস বা প্রক্রিয়াকরন হিসাবে উল্লেখ করা হয়।
তৃতীয়ত, প্রক্রিয়াকরনের ফলাফল হিসেবে সেলসিয়াস মানকের তাপমাত্রা প্রদর্শন করা হবে ফলাফল বা আউটপুট হিসাবে।
এইভাবে, আই পি ও মডেল অনুসরণ করে একটি প্রোগ্রাম কাঠামোবদ্ধ এবং সহজে বুঝতে ও পরিচালনা করতে সুবিধাজনক হয়।
সিউডোকোড
[সম্পাদনা]সিউডোকোড হল এমন এক ধরনের কৃত্রিম কোড যা প্রোগ্রামিং ভাষার নির্দিষ্ট কঠোর নিয়মের অনুসরন না করে সাধারণ বোধগম্য ভাষায় লেখা হয়। এখানে প্রযুক্তিগত জটিলতা পরিহার করে কোডিং এর বিভিন্ন ধাপ সহজ ও পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়।[৩] উপরে উদাহরন হিসাবে উল্লিখিত প্রোগ্রামটির সরল তথ্যবহ রূপ বা সিউডোকোড নিচে প্রদর্শন করা হল,
Function Main
... This program converts an input Fahrenheit temperature to Celsius.
Declare Real fahrenheit
Declare Real celsius
Output "Enter Fahrenheit temperature:"
Input fahrenheit
Assign celsius = (fahrenheit - 32) * 5 / 9
Output fahrenheit & "° Fahrenheit is " & celsius & "° Celsius"
End
উপরের প্রোগ্রামটিতে সেলসিয়াস ও ফারেনহাইট তাপমাত্রার পারস্পরিক সূত্র রূপান্তরনের জন্য ব্যাবহার হয়েছে। প্রোগ্রামটির আউটপুট হবে,
আউটপুট
[সম্পাদনা]Enter Fahrenheit temperature: 100 100° Fahrenheit is 37.7777777777778° Celsius
প্রবাহচিত্র বা ফ্লোচার্ট
[সম্পাদনা]ফ্লোচার্ট হল প্রোগ্রামের চিত্রগত উপস্থাপনা। এর বাংলা অর্থ হলো প্রবাহচিত্র। ফ্লোচার্ট বা প্রবাহচিত্র একটি প্রক্রিয়া বা কর্মপ্রবাহকে চিত্র আকারে উপস্থাপন করে। এর মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রামের কর্মপদ্ধতি ধাপে ধাপে সহজে বোঝানো যায়।[৪]উপরিউক্ত প্রোগ্রামটির প্রবাহচিত্র বা ফ্লোচার্ট নিম্নরূপ