বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/ইউনারি অপারেশন

উইকিবই থেকে

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

ইউনারি অপারেশন হল এমন একটি অপারেশন যা শুধুমাত্র একটি অপারেন্ড -এর উপর ক্রিয়াশীল। যেকোন রকম গাণিতিক প্রক্রিয়া বা কম্পিউটার প্রোগ্রাম সম্পাদনের সময় ইউনারি অপারেশনের মূল্যায়ন সর্বাগ্রে করা হয়। সাধারণ ইউনারি অপারেটরের মধ্যে ধনাত্মক বা পজিটিভ (+)ঋণাত্মক বা নেগেটিভ (−) চিহ্ন অন্তর্ভুক্ত থাকে।

আলোচনা

[সম্পাদনা]

ইউনারি পজিটিভ যাকে প্লাস -ও বলা হয় এবং ইউনারি নেগেটিভ যাকে মাইনাস - ও বলা হয় -এরা উভয়েই বিশেষ ধরনের অপারেটর। ধনাত্মক (+) বা ঋণাত্মক (−) চিহ্নকে কোনো ধ্রুবক সংখ্যার আগে ব্যবহার করে সেই সংখ্যাটি সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক তা নির্দেশ করা যায়। উদাহরণস্বরূপ:

+5 + -2

উপরের সমীকরনটিতে তিনটি অপারেটর আছে: একঘাত ধনাত্মক, যোগ, এবং একঘাত ঋণাত্মক। পাঁচ সংখ্যাটির আগে প্লাস চিহ্ন যোগ করে নির্দেশ করা হচ্ছে যে সেই সংখ্যাটি ধনাত্মক বা পজিটিভ এবং দুই সংখ্যাটির আগে মাইনাস চিহ্ন যোগ করে বোঝানো হচ্ছে যে সংখ্যাটি ঋণাত্মক বা নেগেটিভ। এর ফলে ধনাত্মন সংখ্যা পাঁচ -এর সাথে যখন ঋনাত্মক সংখ্যা দুইয়ের যোগ করা হচ্ছে তখন তার ফলাফল হচ্ছে ধনাত্মক বা পজিটিভ সংখ্যা তিন। উপরের সমীকরনে দেখা যাচ্ছে, যখন প্লাস চিহ্ন পাঁচ সংখ্যাটির আগে বসছে তখন তা একটি ইউনারি পজিটিভ বোঝাচ্ছে, আবার সেটি যখন +5 এবং -2 -এর মাঝামাঝি স্থানে অবস্থান করছে তখন সেটি দুটি সংখ্যার যোগ বোঝাচ্ছে। তাই বলা যায় যে, যেকোন গাণিতিক সমীকরনে প্লাসমাইনাস চিহ্নের অবস্থান অনুসারে তাদের ক্রীয়াপ্রনালীর পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। প্লাস এবং মাইনাস -এর অবস্থান একটি সমীকরনকে পুরোপরি পাল্টে ফেলতে পারে। নিচে আরেকটি উদাহরণ লক্ষ্য করুন:

-2 - +5

এই সমীকরনটির ফলাফল হবে ঋণাত্মক সাত। এখানে ঋনাত্মক সংখ্যা দুই এবং ধণাত্মক সংখ্যা পাঁচ -এর বিয়োগ করা হচ্ছে। আরেকটি উদাহরণ দেখুন:

7 - -2

সাধারাণত যে সংখ্যার আগে কোনো চিহ্ন থাকেনা, তাকে ধনাত্মক সংখ্যা ধরা হয়। উপরে একটি ধনাত্মক সাত সংখ্যার সাথে ঋণাত্মক দুই সংখ্যার বিয়োগ করার হচ্ছে যার ফলাফল হবে ধনাত্মক নয়। এর থেকে বোঝা যার যে কোন সংখ্যা(ধণাত্মক অথবা ঋণাত্মক) -এর থেকে যদি আমরা কোন ঋণাত্মক সংখ্যা বিয়োগ করি তাহলে আদতে আমরা দুটি সংখ্যার যোগ করছি।

ঋণাত্মকতা-ইউনারি নেগেটিভ

[সম্পাদনা]

যদি কোণ সংখ্যা ধণাত্মক হয় তাহলে তাকে ঋণাত্মক সংখ্যায় পরিবর্তিত করা যায় আবার কোন ঋনাত্মক সংখ্যাকেও ধণাত্মক সংখ্যায় পরিবর্তিত করা যায়। নিচের সি++ প্রোগ্রামের দুটি কোড লক্ষ্য করুন যাতে money নামক একটি ভেরিয়েবল আছে যার মধ্যে কোন পূর্ণসংখ্যার মান সংরক্ষণ করে রাখা যায়।

-money
money * -1

উপরের প্রথম কোডে money ভেরিয়েবলের আগে মাইনাস চিহ্ন যোগ করা হয়েছে এবং দ্বিতীয় কোডটিতে money ভেরিয়েবলের সাথে একটি একক ঋণাত্মক সংখ্যা বা -1 গুন করা হচ্ছে। এবার দুক্ষেত্রেই কি করা হচ্ছে, না money ভেরিয়েবলের মানকে ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যায় রূপান্তরিত করা হচ্ছে।

প্রথম ক্ষেত্রে ভেরিয়েবলের আগে মাইনাস চিহ্ন যোগ করে আর দ্বিতীয় ক্ষেত্রে ভেরিয়েবলের সাথে -1 গুন করে। প্রথম লাইনে, money ভেরিয়েবলে যদি 6 সংখ্যাটি সংরক্ষন করা হয় তবে মাইনাস চিহ্ন থাকার কারনে সেটির মান হয়ে যায় -6

দ্বিতীয় কোডে money ভেরিয়েবলের মানকে -1 দিয়ে গুণ করা হয়েছে, তাতেও ফলাফল -6 হয়েছে।

সংখ্যাতত্ত্বে ও গাণিতিক ক্রিয়াকলাপে ইউনারি নেগেটিভের গুরুত্ব অপরিসীম। ধণাত্মক বা পজিটিভ সংখ্যাকে কোন রকম চিহ্ন ছাড়াই নির্দেশিত করা যায় কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যাকে মাইনাস বা বিয়োগ চিহ্ন ছাড়া নির্দেশিত করা যায়না।

ইউনারি পজিটিভ-মূল্যহীনতা

[সম্পাদনা]

সামঞ্জস্য বজায় রাখার জন্য সি++ প্রোগ্রামিং ভাষায় একঘাত ধনাত্মক ইউনারি পজিটিভ অপারেটরও যোগ করা হয়েছে, কিন্তু এটি একেবারেই অর্থহীন বা অপ্রয়োজনীয় এবং খুব কম ব্যবহার হয়। উদাহড়ন হিসাবে নিচের সমীকরণটি দেখ:

6 + +5

উপরের সমীকরনে পাঁচ সংখ্যাটির আগে প্লাস বা যোগ চিহ্ন ব্যাবহার করে বোঝানো হচ্ছে যে এখানে পাচ সংখ্যাটি ধণাত্মক বা পজিটিভ সংখ্যা এবং ছয় সংখ্যাটির পরে যে প্লাস চিহ্ন আছে তার মাধ্যমে দুটি সংখ্যার যোগ বোঝানো হচ্ছে।

নিচে কিছু সি++ কোডে ইউনারি পজিটিভের ব্যাবহার দেখানো হল,

money
+money
money * +1

এই তিনটি ক্ষেত্রেই যদি money-র মান 6 হয়, তবে তার ফল হবে 6। এমনকি যদি money-র মান -77 হয়, তবুও ফলাফল হবে -77 কারণ, এক দ্বারা যেকোনো সংখ্যাকে গুণ করলে তার মান অপরিবর্তিত থাকে, ফলে বোঝা গেল যে এই অপারেটরটি আসলে সেরকম কিছুই করে না।

সম্ভাব্য বিভ্রান্তি

[সম্পাদনা]

ইউনারি নেগেটিভ অপারেটরের সঙ্গে ডিক্রিমেন্ট অপারেটর -কে গুলিয়ে ফেলবেন না। ডিক্রিমেন্ট অপারেটর একটি ভ্যারিয়েবলের মানের পরিবর্তন ঘটায়। কিন্তু একঘাত ঋণাত্মক অপারেটর ভ্যারিয়েবলের মানের পরিবর্তন করে না। এটি শুধুমাত্র একটি ধণাত্মক ভ্যারিয়েবলের মান ঋণাত্মক করে অথবা ঋনাত্মক ভেরিয়েবলের মান ধণাত্মক করে কিন্তু ভ্যারিয়েবলে সংরক্ষিত আসল মানটি অপরিবর্তিত থাকে।

অনুশীলন

[সম্পাদনা]

ইউনারি পজিটিভ এবং ইউনারি নেগেটিভ -এর সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরী কুরতে নিম্নলিখিত সমীকরণগুলি অনুশীলন করুন;

 +10 – -2
 -18 + 24
 4 – +3
 +8 + – +5
 +8 + / +5

মূল পরিভাষা

[সম্পাদনা]
মাইনাস
অথবা ইউনারি নেগেটিভ
প্লাস
অথবা ইউনারি পজিটিভ
ইউনারি নেগেটিভ
একটি অপারেটর যা ঋনাত্মকতার সৃষ্টি করে।
ইউনারি পজিটিভ
একটি অকেজো অপারেটর যা প্রায় কখনোই ব্যবহার করা হয়না।

তথ্যসূত্র

[সম্পাদনা]