প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/অনুশীলন: নির্দিষ্ট কাজের ফাংশন
নিচের সকল প্রশ্ন, অনুশীলনী, সমস্যা ইত্যাদির জন্য "প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা- সি++ ব্যাবহার করে মডুলার স্ট্রাকচার্ড প্রোগ্রাম" সংগ্রহ/পাঠ্যবইয়ের সহায়তা নেওয়া হয়েছে।
শেখার উদ্দেশ্য
[সম্পাদনা]বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারনা, স্মৃতিশক্তি-বর্ধন, অনুশীলন, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা সমাধান ১০০% সঠিকতার সাথে ইত্যাদি। শিক্ষার্থীকে নিম্নলিখিত বিষয়ে প্রশ্ন করা হবে:
- এই অধ্যায়-সংশ্লিষ্ট সকল পরিভাষাগুলোর সঠিক ব্যাখ্যা দিতে হবে।
- কিছু পূর্ব-লিখিত ও পূর্ব পরীক্ষিত প্রোগ্রাম দেওয়া হয়েছে, যেখানে শিক্ষার্থীকে একটি স্পেশিফিক টাস্ক অথবা নির্দিষ্ট কাজ সম্পন্নকারী কোন ফাংশনের একটি প্রোটোটাইপ[১] প্রস্তুত করতে হবে যা প্রোগ্রানের শুরুতে বা হেডার ফাইল[২] -এ অন্তর্ভুক্ত করা হবে এবং এটাও দেখতে হবে যাতে হেডার ফাইলে প্রোটোটাইপ উল্লেখ করার পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করছে কিনা।
অনুশীলন
[সম্পাদনা]অনুশীলনী ১
[সম্পাদনা]নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য অথবা মিথ্যা উত্তর দাও:
- স্কোপ হল মুখ ধোওয়ার দ্রব্য প্রস্তুতকারী একটি সংস্থা।
- ব্যবহারকারী দ্বারা নির্ধারিত স্পেশিফিক টাস্ক ফাংশন বা নির্দিষ্ট কাজের ফাংশনগুলি সাধারণত একটি ব্যবহারকারী দ্বারা নির্ধারিত লাইব্রেরিতে স্থাপন করা হয়।
- স্থানীয় এবং বৈশ্বিক তথ্যের সংগ্রহশালা স্কোপের ধারণার সাথে সম্পর্কিত।
- ব্যবহারকারীর দ্বারা নির্ধারিত স্পেশিফিক টাস্ক ফাংশন বা নির্দিষ্ট কাজের ফাংশনের জন্য একটি হেডার ফাইল তৈরি করা একটি কঠিন কাজ।
- স্ট্যাক হলো কম্পিউটারের মেমোরির একটি অংশ যা ডেটা বা তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
২.সত্য
৩.সত্য
৪.মিথ্যা - প্রথমক্ষেত্রে যদিও এটি কঠিন কাজ হিসাবে মনে হয়, কিন্তু অভ্যাসের সাথে সাথে তা সহজ হয়ে আসে।
৫.সত্য
বিবিধ বিষয়াবলী
[সম্পাদনা]এই মুহূর্তে কিছু নেই।
পরীক্ষাগার অনুশীলনী বা ল্যাব অ্যাসাইনমেন্ট
[সম্পাদনা]অধ্যায় ০৭-এর ফাইলগুলির জন্য একটি ফোল্ডার বা সাব-ফোল্ডার তৈরি করা
[সম্পাদনা]আপনার কম্পাইলার/আই.ডি.ই অনুসারে, আপনি কম্পিউটারের কোন ফোল্ডার বা সাব-ফোল্ডারে সোর্স কোড ফাইল ডাউনলোড ও সংরক্ষণ করবেন তা নির্ধারণ করা উচিত। সাবধানতা অবলম্বন করে ডাউনলোডের পূর্বে প্রয়োজনীয় ফোল্ডার তৈরি করা শ্রেয়। যেমন, Bloodshed Dev-C++ 5 নামক কম্পাইলার বা আই.ডি.ই -এর জন্য একটি প্রস্তাবিত সাব-ফোল্ডারের নাম হতে পারে: Chapter_07 — যা থাকবে Cpp_Source_Code_Files নামের মূল ফোল্ডারের ভেতরে।
অনুগ্রহ করে অনুশীলন শুরু আগে প্রয়োজন অনুযায়ী ফোল্ডার এবং/অথবা সাব-ফোল্ডার তৈরি করুন।
ল্যাব ফাইল(গুলি) ডাউনলোড করুন
[সম্পাদনা]নিম্নলিখিত ফাইল(গুলি) আপনার কম্পিউটারে উপযুক্ত ফোল্ডারে ডাউনলোড ও সংরক্ষণ করুন। ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে নিম্নলিখিত লিঙ্কের উপ্র মাউসের ডানদিকের বোতাম ক্লিক করে Save Target As বা অনুরূপ বিকল্প বেছে নিতে হতে পারে। নিম্নলিখিত কনেক্সিওন সাইটের
এই লিংক থেকে সোর্স কোড ডাউনলোড করুন: Lab_07_Testing_Shell.cpp
বিস্তারিত ল্যাব নির্দেশনা
[সম্পাদনা]নিচের নির্দেশনাগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং তালিকাভুক্ত ধাপে ধাপে অনুসরণ করুন।
- আপনার কম্পিউটারের
Chapter_07নামক সাব-ফোল্ডারে যান। সেখানেLab 07 Testing Shellনামক একটি সোর্স কোড দেখতে পাবেন। সেই সোর্স কোড কম্পাইল করুন এবং রান করুন।
নোট:এই প্রোগ্রামটিতেudst_monitor.hনামক একটি লাইব্রেরি ফাইল অন্তর্ভুক্ত করা আছে, যেটি কনেক্সিওনের সপ্তম অধ্যায়ের উপকরণে ব্যাখ্যা করা হয়েছে। - কনেক্সিওন মডিউলের
Using a Header File for User Defined Specific Task Functionsঅংশে দেখানো প্রক্রিয়া অনুসরণ করে নিচের ফাইলগুলো তৈরি করুন:udst_us_to_metric.hudst_us_to_metric_prototypes.txtLab_07_Verify_Header.cpp
- হেডার ফাইলটি আপনার কম্পিউটারের ইউজার লাইব্রেরি নামক স্থানে কপি করুন, তারপর আপনার
verify headerপ্রোগ্রামটি কম্পাইল এবং রান করুন। - আপনি সফলভাবে প্রোগ্রামটি লেখার পর, যদি আপনি এই কোর্সটি আপনি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আপনার কলেজে জমা দিতে চান তাহলে আপনার প্রফেসর/ইন্সট্রাক্টরের নির্দেশনা অনুসারে এটি গ্রেডিংয়ের জন্য জমা দিন।
অনুশীলনের সমাধান
[সম্পাদনা]অনুশীলন 07a–সমাধানের নির্দেশাবলী
[সম্পাদনা]নিম্নলিখিত সমস্যা সমাধান করার জন্য একটি স্পেসিফিক টাস্ক ফাংশনের সিউডোকোড তৈরি করুন:
সমস্যা:কোন ঘরের অন্দরসজ্জার সময় একজন গৃহসজ্জা বিশেষজ্ঞ(ইন্টেরিয়র ডিজাইনার) -কে সর্বদা একটি ঘরের ক্ষেত্রফল গণনা করতে হয় যাতে মেঝের আচ্ছাদনের জন্য ঠিক কতগুলি টালি প্রয়োজন তার পরিমাণ নির্ধারণ করা যায়, অথবা মেঝেটি ঢাকতে কত ফুটের কার্পেট আচ্ছাদন তৈরি করা হবে তা নির্ধারন করা। ঘরগুলি প্রধানত আয়তাকার হয় এবং মাপগুলি ফুটে পরিমাপ করা হয় (দশমিক ভগ্নাংশ সহ)। এবার এই ক্ষেত্রফল নির্নয়ের জন্য কম্পিউটার প্রোগ্রামে একটি উপযুক্ত ফাংশন প্রস্তুত করুন এবং নিশ্চিত করুন যাতে ফাংশনটি ঘরের ক্ষেত্রফল বর্গ-গজ বা স্কোয়ার-ফুট এককে নির্নয় করে ফেরত দেয়। মনে রাখবেন, এক গজ তিন রৈখিক ফুট এককের সমান।
অনুশীলন 07b–সমাধানের নির্দেশাবলী
[সম্পাদনা]নিম্নলিখিত স্পেসিফিক টাস্ক ফাংশনের পরীক্ষার জন্য তথ্য তৈরি করুন:
সমস্যা:কোন ঘরের অন্দরসজ্জার সময় একজন গৃহসজ্জা বিশেষজ্ঞ(ইন্টেরিয়র ডিজাইনার) -কে সর্বদা একটি ঘরের ক্ষেত্রফল গণনা করতে হয় যাতে মেঝের আচ্ছাদনের জন্য ঠিক কতগুলি টালি প্রয়োজন তার পরিমাণ নির্ধারণ করা যায়, অথবা মেঝেটি ঢাকতে কত ফুটের কার্পেট আচ্ছাদন তৈরি করা হবে তা নির্ধারন করা যায়। ঘরগুলি প্রধানত আয়তাকার হয় এবং মাপগুলি ফুটে পরিমাপ করা হয় (দশমিক ভগ্নাংশ সহ)। এবার এই ক্ষেত্রফল নির্নয়ের জন্য কম্পিউটার প্রোগ্রামে একটি উপযুক্ত ফাংশন প্রস্তুত করুন এবং নিশ্চিত করুন যাতে ফাংশনটি ঘরের ক্ষেত্রফল বর্গ-গজ বা স্কোয়ার-ফুট এককে নির্নয় করে ফেরত দেয়। মনে রাখবেন, এক গজ তিন রৈখিক ফুট এককের সমান।