প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/অনুশীলন: টাইপডেফ সম্পর্কে আরও
শেখার উদ্দেশ্য
[সম্পাদনা]১০০% সঠিকতার সাথে, একটি স্মৃতি তৈরির কার্যক্রম, অনুশীলন, ল্যাব অ্যাসাইনমেন্ট, সমস্যা বা সময় নির্ধারিত কুইজ/পরীক্ষার সময় শিক্ষার্থীকে নিচের বিষয়গুলোর দক্ষতা অর্জন করতে হবে:
- এই অধ্যায়ের সাথে সংযুক্ত মডিউলসমূহে তালিকাভুক্ত সংজ্ঞাগুলোর পরিভাষা সংজ্ঞায়িত করতে পারবে।
- C++ সোর্স কোডে `typedef` কীভাবে ব্যবহৃত হয় তা বুঝতে পারবে, এবং কীভাবে এটি কোডকে বিভিন্ন ডেটা টাইপের জন্য সহজে পরিবর্তনযোগ্য ও বহুমুখী করতে সাহায্য করে তা ব্যাখ্যা করতে পারবে।
অনুশীলন
[সম্পাদনা]অনুশীলন ১
[সম্পাদনা]নিচের বিবৃতিগুলোকে সত্য অথবা মিথ্যা হিসেবে উত্তর দিন:
- অধিকাংশ প্রোগ্রামার কার্যকারিতা (efficiency) নিয়ে খুব কম চিন্তা করেন।
- মডুলার/স্ট্রাকচার্ড প্রোগ্রামিং কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।
- নমনীয় (flexible) কোডিং কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।
- সোর্স কোডে ইন্ডেন্টেশন এবং অ্যলাইনমেন্টের কীই বা গুরুত্ব! এটা সময়ের অপচয়।
- বহুমুখী (versatile) কোড একটি সহজে বোঝার মতো ধারণা।
উত্তর
[সম্পাদনা](উত্তর শিক্ষার্থী পূরণ করবে, অথবা শিক্ষক প্রদান করবেন)
বিবিধ আইটেম
[সম্পাদনা]বর্তমানে কিছু নেই।
ল্যাব অ্যাসাইনমেন্ট
[সম্পাদনা]অধ্যায় ২১-এর ফাইলের জন্য ফোল্ডার বা সাব-ফোল্ডার তৈরি করা
[সম্পাদনা]আপনার কম্পাইলার/IDE অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোথায় সোর্স কোড ফাইল ডাউনলোড ও সংরক্ষণ করবেন। যথাযথভাবে সোর্স কোড ব্যবহারের জন্য এই ফোল্ডার/সাব-ফোল্ডার আগেই তৈরি করে নেওয়া উচিত।
Bloodshed Dev-C++ 5 কম্পাইলার/IDE ব্যবহারের জন্য একটি পরামর্শকৃত সাব-ফোল্ডার হতে পারে: Chapter_21 যা রাখা হবে: Cpp_Source_Code_Files নামক ফোল্ডারের মধ্যে।
যদি এখনও না করে থাকেন, অনুগ্রহ করে উপযুক্ত ফোল্ডার ও/অথবা সাব-ফোল্ডার তৈরি করুন।
ল্যাব ফাইল ডাউনলোড করুন
[সম্পাদনা]নিচের ফাইলগুলো যথাযথ ফোল্ডারে আপনার স্টোরেজ ডিভাইসে ডাউনলোড ও সংরক্ষণ করুন। ডাউনলোড করার সময় ফাইলের লিংকের উপর রাইট ক্লিক করে "Save Target As" নির্বাচন করুন।
Connexions থেকে ডাউনলোড করুন:
বিস্তারিত ল্যাব নির্দেশনা
[সম্পাদনা]নিচের নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং নির্দিষ্ট ধারায় কাজ সম্পন্ন করুন:
- Lab_21_Narrative_Description.txt ফাইলে দেওয়া নির্দেশনা অনুযায়ী একটি সোর্স কোড ফাইল তৈরি করুন। নাম দিন: Lab_21.cpp
- প্রোগ্রামটি কম্পাইল ও চালু (Run) করুন।
- আপনি যদি কলেজ ক্রেডিটের জন্য এই কোর্সটি করছেন, তাহলে আপনার শিক্ষক/ইনস্ট্রাকটরের নির্দেশনা অনুযায়ী জমা দিন।
সমস্যা
[সম্পাদনা]সমস্যা ২১a – নির্দেশনা
[সম্পাদনা]নমনীয় (flexible) কোডিং এবং বহুমুখী (versatile) কোডিং-এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন।