প্রাণীর অঙ্গসংস্থান ও শরীরবিদ্যা/হৃদযন্ত্র/হৃৎপিণ্ড
উদ্দেশ্য | হৃৎপিণ্ড
[সম্পাদনা]এই বিভাগটি শেষ হবার পর, যে বিষয়গুলি জানা যাবে:
- শরীরের কোনখানে হৃৎপিণ্ড অবস্থিত
- হৃৎপিণ্ডের গঠন কি প্রকার
- হৃৎপিণ্ডের কপাটক বা ভালভের গঠন এবং তার কার্যকারিতা। হৃৎপিণ্ডের শব্দ উৎপাদনে তাদের ভূমিকা
- হৃৎস্পন্দনের পর্যায় এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত যে পথে প্রবাহিত হয়ে থাকে
- করোনারি ধমনীগুলি হৃৎপিণ্ডের পেশী সরবরাহ করে
হৃৎপিন্ড
[সম্পাদনা]হৃৎপিন্ড বা হৃদযন্ত্র হল একটি শারীরিক যন্ত্র যা "সংবহনতন্ত্রের" সাহায্যে রক্তনালীদ্বারা সারা শরীরে রক্ত সঞ্চালনের কাজ করে। মাছের রক্ত হৃদপিণ্ডের মধ্য দিয়ে কেবল একবার ফুলকায় যাওয়ার পথে প্রবাহিত হয় এবং তারপর শরীরের বাকি অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে। তবে, স্তন্যপায়ী প্রাণী এবং পাখি যাদের ফুসফুস আছে, তাদের রক্ত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুবার যায়: একবার ফুসফুসে যাওয়ার পথে যেখানে এটি অক্সিজেন গ্রহণ করে এবং তারপর আবার হৃদপিণ্ডের মধ্য দিয়ে যেখানে ঐ রক্ত সারা শরীরে পাম্প করে পাঠানো হয়। অতএব, হৃৎপিণ্ডে পাশাপাশি দুটি পৃথক পাম্প অবস্থিত (চিত্র ৮.৬ দেখুন)।
হৃৎপিণ্ডের অবস্থান ফুসফুস ও বক্ষদেশের মাঝখানে অবস্থিত এবং পাঁজরের খাঁচা দ্বারা সুরক্ষিত। কিছু প্রাণীর ক্ষেত্রে - এটি বাম দিকে সামান্য সরে যায়। "হৃদ্ধরা ঝিল্লি বা পেরিকার্ডিয়াম" নামক একটি শক্ত পর্দা দ্বারা এটি ঢাকা থাকে। হৃদ্ধরা ঝিল্লি বা পেরিকার্ডিয়াম এবং হৃৎপিণ্ডের মধ্যে একটি সরু স্থান রয়েছে যা একটি তরল পদার্থে পূর্ণ থাকে যা পিচ্ছিলকারক পদার্থ বা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে।
স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড হল হৃদপেশী দিয়ে তৈরি একটি ফাঁপা থলি (অধ্যায় ৪ দেখুন)। হৃৎপিণ্ডের ভেতরের গহ্বরটি ৪টি প্রকোষ্ঠে বিভক্ত। ডান দিকের কক্ষগুলি বাম দিকের কক্ষগুলি থেকে সম্পূর্ণ আলাদা। দুটি উপরের কক্ষ পাতলা প্রাচীরযুক্ত, এবং এগুলিকে অ্যাট্রিয়া (বা অলিন্দ) বলা হয়। নিম্নের কক্ষ দুটি পুরু প্রাচীরযুক্ত এবং এগুলিকে ভেন্ট্রিকল (বা নিলয়) বলা হয় (চিত্র ৮.৭ এবং ৮.৮ দেখুন)।
![]() |
হৃৎপিন্ড
[সম্পাদনা]রক্ত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে একমুখী পদ্ধতিতে প্রবাহিত হয়। ডান অলিন্দ শরীরের বৃহত্তম শিরা ভেনা কাভা এর মাধ্যমে শরীর থেকে অম্লজানমুক্ত বা অক্সিজেনমুক্ত রক্ত গ্রহণ করে। অলিন্দের সংকোচনের ফলে রক্ত ডান নিলয় বা ভেন্ট্রিকলে এবং তারপর "পালমোনারি ধমনীর" মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। রক্ত ফুসফুসে যাবার পর অম্লজান বা অক্সিজেনযুক্ত হয় এবং তারপর হৃদপিণ্ডে ফিরে আসে এবং পালমোনারি শিরা এর মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দের সংকোচনের ফলে রক্ত বাম ভেন্ট্রিকলে পাম্প হয়, যা পরে মহাধমনী এর মাধ্যমে শরীরে পাম্প করে (চিত্র ৮.৭ এবং ৮.৮ দেখুন)। বাম নিলয়ের প্রাচীর সাধারণত ডান নিলয়ের তুলনায় অনেক পুরু হয় কারণ এটি রক্তকে লেজের শেষপ্রান্ত পর্যন্ত পাম্প করে পাঠাতে হয়। কিন্তু ডান নিলয়কে কেবল নিকটবর্তী ফুসফুসে রক্ত পাম্প করতে হয়।
ভালভ বা কপাটক
[সম্পাদনা]ভালভ বা কপাটক হলো টিস্যুর বেষ্টনী বা ফ্ল্যাপ যা রক্তকে উল্টো দিকে প্রবাহিত হতে দেয় না এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের দিক নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডে দুই ধরণের কপাটক বা ভালভ থাকে। প্রথম প্রকারটি হল অ্যাট্রিয়া এবং নিলয় বা ভেন্ট্রিকলের মধ্যে অবস্থিত বৃহৎ কপাটক বা ভালভ, অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ভালভ, (এভি ভালভ) যা ভেন্ট্রিকলের রক্তকে অ্যাট্রিয়ায় ফিরে যেতে বাধা দেয়। এই ভালভগুলির বেষ্টনী বা ফ্ল্যাপগুলি টেন্ডন দ্বারা নিলয়ের দেয়ালের সাথে সংযুক্ত থাকে। এগুলো দেখতে কিছুটা প্যারাসুটের মতো (চিত্র ৮.৯ দেখুন).
চিত্র ৮.৯ - অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার বা প্যারাসুট কপাটক
দ্বিতীয় ধরণের কপাটক বা ভালভ হল পকেট আকৃতির টিস্যুর বেষ্টনী
বা ফ্ল্যাপ যাকে সেমিলুনার (অর্ধচন্দ্র) ভালভ বলা হয় (চিত্র ৮ দেখুন)। এগুলোকে পালমোনারি এবং এওর্টিক ভালভ বলা হয় এবং এগুলিকে যথাক্রমে পালমোনারি ধমনী এবং এওর্টার পিছনে পাওয়া যায়।
হৃদস্পন্দন
[সম্পাদনা]হৃদস্পন্দন পর্যায়ক্রমে হৃদযন্ত্রের সংকোচন এবং শিথিলকরণ নিয়ে গঠিত। যদি আপনি স্টেথোস্কোপ দিয়ে হৃদপিণ্ডের শব্দ শোনেন, তাহলে আপনি প্রায়শই "লাব-ডুব" নামক শব্দ শুনতে পাবেন।
প্রতিটি হৃদস্পন্দনের চারটি ধাপ থাকে:
- প্রতিটি অলিন্দ শিথিল হয় যাতে রক্ত ভিতরে প্রবেশ করতে পারে। শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে রক্তবাহী শিরা বা ভেনা কাভার মাধ্যমে ডান অলিন্দে প্রবাহিত হয়। একই সময়ে, রক্ত ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবাহিত হয় (চিত্র ৮.১০এ দেখুন)।
- অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলি খোলে এবং উভয় নিলয় শিথিল হয়। অ্যাট্রিয়া সংকুচিত হয় এবং রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে বা ভেন্ট্রিকেলে প্রবাহিত হয় (চিত্র ৮.১০বি দেখুন)।
- ভেন্ট্রিকল বা নিলয়গুলি সংকুচিত হয় এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলি বন্ধ হয়ে যায় যাতে অলিন্দে বা অ্যাট্রিয়াতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এটি হৃদস্পন্দনের প্রথম শব্দ ("লাব") যা স্টেথোস্কোপ দিয়ে শোনা যায় (চিত্র ৮.১০সি দেখুন)।
- আধা-চন্দ্র ভালভগুলি খুলে যায় এবং ডান নিলয় থেকে রক্ত ফুসফুসে পাম্প করা হয়। একই সময়ে, বাম নিলয় থেকে রক্ত মহাধমনীতে পাম্প করা হয় এবং এভাবে শরীরের বাকি অংশে পাম্প করা হয়। যখন ভেন্ট্রিকলগুলি সংকোচন বন্ধ করে দেয়, তখন রক্তের প্রবাহ বন্ধ করার জন্য আধা-চন্দ্র ভালভগুলি বন্ধ হয়ে যায়।
এটি হৃদস্পন্দনের দ্বিতীয় শব্দ ("ডুব")। রক্ত আবার অলিন্দে বা অ্যাট্রিয়ায় প্রবাহিত হয় যখন তারা শিথিল হয় এবং চক্রটির পুনরাবৃত্তি হয়।
যখন একটি ভালভ ক্ষতিগ্রস্ত হয় এবং সম্পূর্ণরূপে বন্ধ হতে ব্যর্থ হয়, তখন প্রতিটি হৃদস্পন্দনের পরে কিছু রক্ত পিছনের দিকে প্রবাহিত হতে পারে। একজন প্রশিক্ষিত পশুচিকিৎসক স্টেথোস্কোপ দিয়ে "হৃদস্পন্দনের শব্দ" হিসাবে এটি শুনতে পান।
হৃদস্পন্দনের যে সময়কাল নিলয়গুলি বা ভেন্ট্রিকলগুলি সংকুচিত হয় এবং পালমোনারি ধমনী এবং মহাধমনীর মধ্য দিয়ে রক্ত পাঠায় তাকে সিস্টোল বলা হয়। ভেন্ট্রিকলগুলি যখন শিথিল হয় তখন তাকে ডায়াস্টোল বলা হয়।
হৃৎপেশী
[সম্পাদনা]হৃৎপিণ্ডের দেয়ালগুলি হৃৎপেশী দ্বারা গঠিত, এটি একটি বিশেষ ধরণের পেশী যা কেবল হৃৎপিণ্ডে পাওয়া যায়। হৃৎপিণ্ডের পেশীর কোষগুলি পৃথককারী এবং পুনঃসংযোগকারী তন্তুগুলির একটি শাখা-প্রশাখা জালিকা তৈরি হয় যা স্নায়ু স্পন্দনকে কলা বা টিস্যুর মধ্য দিয়ে পরিবাহিত হতে দেয় (অধ্যায় ৭ দেখুন)। হৃৎপিণ্ডের পেশীগুলির কার্যকারিতার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, সেটি মাইটোকন্ড্রিয়া দ্বারা ভালভাবে সরবরাহ করা হয় এবং এখানে অক্সিজেনের ভাল সরবরাহ হবার প্রয়োজন। এটি করোনারি ধমনী দ্বারা প্রদান করা হয় (নীচে দেখুন)।
চিত্র ৮.১০ এ) হৃদস্পন্দনের প্রথম পর্যায় বি) হৃদস্পন্দনের দ্বিতীয় পর্যায় সি) হৃদস্পন্দনের তৃতীয় পর্যায়
হৃদস্পন্দন নিয়ন্ত্রণ
[সম্পাদনা]হৃৎপিণ্ডের দেয়ালের হৃদপেশী আপনাআপনি সংকুচিত হয়। এটি একটি ভয়াবহ পরীক্ষা দ্বারা প্রমাণ করা যেতে পারে যে যেখানে হৃৎপিণ্ডের পেশীর একটি ছোট অংশ সরিয়ে রক্তের মতো দ্রবণে স্থাপন করা হয়। টিস্যুটি কিছু সময়ের জন্য সংকুচিত হতে থাকবে এবং শিথিল হতে থাকবে। স্বাভাবিকভাবে কার্যকরী হৃদপিণ্ডে পেসমেকার (হৃৎস্পন্দন নিয়মিত রাখিবার জন্য কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্রবিশেষ) একটি ঐকবাদন বা অর্কেস্ট্রার পরিবাহীর মতো কাজ করে এবং সমগ্র হৃৎপিণ্ডের উপর একটি ঐক্যবদ্ধ স্পন্দন চাপিয়ে দেয়। পেসমেকারটি ডান অলিন্দের দেয়ালে অবস্থিত। হৃদস্পন্দনের হার মস্তিষ্কের সুষুম্নাশীর্ষক বা মেডুলা অবলংগাটা নামক একটি অংশ (অধ্যায় ১৪ দেখুন) এবং বৃক্করস বা অ্যাড্রেনালিন হরমোন (অধ্যায় ১৬ দেখুন) দ্বারা পরিবর্তিত হয় যা হৃদস্পন্দনকে দ্রুততর করে।
করোনারী ধমনী বা শিরা
[সম্পাদনা]যদিও অক্সিজেনযুক্ত রক্ত হৃদপিণ্ডের কিছু প্রকোষ্ঠের মধ্য দিয়ে যায়, তবুও হৃদপিণ্ডের দেয়ালের পেশীগুলিতে প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করতে পারে না। করোনারি ধমনী নামক বিশেষ ধমনীগুলি এটি করে। এই দুটি ধমনী মহাধমনী থেকে উৎপন্ন হয় এবং হৃদপিণ্ডের মধ্য দিয়ে শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে হৃদপিণ্ডের পেশীগুলিতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্য সংগ্রহ করে। করোনারি শিরা দ্বারা রক্ত হৃদপিণ্ডের ডান দিকে ফিরে আসে। এই রক্তনালীগুলির কিছু অংশ হৃৎপিণ্ডের বাইরের পৃষ্ঠে দেখা যায় (চিত্র ৮.১১ দেখুন)। কখনও কখনও করোনারি ধমনীর ভেতরের দেয়ালে জমা চর্বি হৃদপিণ্ডের পেশীতে রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করে। এই বাধা যদি যথেষ্ট তীব্র হয়, এবং রক্ত সরবরাহের অভাবে হৃদপিণ্ডের পেশী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রাণঘাতী "হার্ট অ্যাটাক" হতে পারে।
চিত্র ৮.১১ - হৃদপিণ্ডে করোনারি ধমনী
সারাংশ
[সম্পাদনা]- হৃৎপিণ্ড ফুসফুসের মাঝখানে বক্ষদেশে অবস্থিত
- হৃৎপিণ্ড হল হৃৎপিণ্ডের পেশী দিয়ে তৈরি একটি ফাঁপা থলি। এটি চারটি প্রকোষ্ঠে বিভক্ত (ডান এবং বাম অট্রিয়া বা অলিন্দ এবং ডান এবং বাম নিলয় বা ভেন্ট্রিকল)।
- কপাটক বা ভালভ রক্তের উল্টো প্রবাহ বন্ধ করে। ডান এবং বাম অলিন্দ-নিলয় কপাটক বা অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ভালভ নিলয়ের রক্তকে অলিন্দ বা অ্যাট্রিয়ায় ফিরে যেতে বাধা দেয়। পালমোনারি ধমনী এবং মহাধমনীর প্রবেশপথে অবস্থিত সেমিলুনার ভালভ রক্তকে নিলয়ে ফিরে যেতে বাধা দেয়। ভালভ বা কপাটক বন্ধ হবার শব্দ স্টেথোস্কোপ দিয়ে শোনা যায়।
- হৃদস্পন্দনের ৪টি ধাপ রয়েছে। ১. ডান এবং বাম অলিন্দয় রক্ত প্রবাহিত হয়। ২. অলিন্দ সংকুচিত হয় এবং রক্ত নিলয়ে প্রবাহিত হয়। ৩. নিলয় সংকুচিত হয় এবং অলিন্দ-নিলয় কপাটক বা অ্যাট্রিও-ভেন্ট্রিক্যুলার ভালভ বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রথম হৃদস্পন্দন উৎপন্ন হয়। ৪. ফুসফুস এবং শরীরে রক্ত প্রবাহিত হয় এবং নিলয় সংকুচিত হওয়া বন্ধ হয়ে গেলে অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার ভালভ বন্ধ হয়ে যাওয়ার ফলে দ্বিতীয় হৃদস্পন্দন উৎপন্ন হয়।
- করোনারি ধমনী হৃৎপিণ্ডের পেশীতে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে।
কার্যপত্রক
[সম্পাদনা]হৃৎপিণ্ড কার্যপত্রক ব্যবহার করে আপনি হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ, হৃৎপিণ্ডের কপাটক বা ভালভের ভূমিকা এবং হৃদস্পন্দন কীভাবে হৃদপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত করে তা শিখতে পারবেন।
নিজ পরীক্ষা
[সম্পাদনা]- শরীর থেকে রক্ত কোন ধমনী দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে?
- ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে?
- পালমোনারি ভালভের কাজ কী?
- পালমোনারি ধমনী কি অক্সিজেনমুক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে?
- হৃৎপিণ্ডের দেয়াল কোন কলা বা টিস্যু দিয়ে তৈরি?
- মহাধমনী কি অক্সিজেনমুক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে?
হৃৎপিণ্ড সম্পর্কিত ওয়েবসাইট
[সম্পাদনা]- http://www.guidant.com/condition/heart/heart_bloodflow.shtml হৃৎপিণ্ড দিয়ে রক্ত প্রবাহিত হয়
ধাপে ধাপে ভেঙ্গে ভেঙ্গে টীকা সহকারে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহের একটি জীবন্তসদৃশ বা অ্যানিমেশন ফিল্ম। এছাড়াও হৃদস্পন্দন, কপাটক বা ভালভের কার্যকারিতা এবং রক্ত প্রবাহকে একত্রিত করে একটি জীবন্তসদৃশ বা অ্যানিমেশন ফিল্ম।
- http://www.getbodysmart.com/ap/circulatory/heart/menu/heart.html ছিমছাম শরীর অর্জন করুন
হৃৎপিণ্ডের কিছু অংশ এবং রক্তের উপাদান যেমন লোহিতকণিকা, শ্বেতকণিকা, প্লেটলেট এবং রক্তরস বা প্লাজমা দেখানো দুর্দান্ত অ্যানিমেশন। এমনকি রক্তের দাগ তৈরি করে কীভাবে শ্বেতকণিকা সনাক্ত করতে হয় তাও দেখানো হয়েছে। পাশাপাশি রক্তকণিকা তৈরি করে পড়াও যায়। কিছু অংশ একটু বেশি উন্নত।
- http://web.archive.org/web/20040523224602/http://www.bishopstopford.com/faculties/science/arthur/Heart%20drag&drop.swf হৃৎপিণ্ড অ্যানিমেশন
মানুষের হৃৎপিণ্ডের উপর অ্যানিমেশন যেখানে ছবি টেনে নিয়ে বসানো যায় (ড্র্যাগ এন্ড ড্রপ)। পুনর্বিবেচনার জন্য দুর্দান্ত কিন্তু মনে রাখবেন বাইকাসপিড এবং ট্রাইকাস্পিড ভালভ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। এগুলো প্রাণীদের বাম এবং ডান অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ভালভের সমতুল্য।
- http://www.guidant.com/condition/heart/heart_valves.shtml হৃদপিণ্ডের কম্পন
হৃদস্পন্দনের একটি ভালো অ্যানিমেশন যেখানে উপযুক্ত হৃদস্পন্দনের শব্দের সাথে ভালভগুলি খোলা এবং বন্ধ হওয়ার চিত্র দেখানো হয়েছে। এছাড়াও অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার এবং অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার ভালভের মধ্যে পার্থক্য দেখানো একটি ভালো চিত্র।
- http://www.nucleusinc.com/animation2.php মানব হৃৎপিণ্ডের অ্যানিমেশন
একটি দুর্দান্ত অ্যানিমেশন যেখানে আপনি মাউস ব্যবহার করে হৃৎপিণ্ডের কিছু অংশ নির্দেশ করেন এবং একটি নেপথ্যকণ্ঠ আপনাকে বলে দেয় যে এটি কোন অংশ। শুধু মনে রাখবেন এটি মানুষের হৃৎপিন্ডের, তাই প্রাণীর জন্য পুচ্ছ এবং কপালের পরিবর্তে উচ্চতর এবং নিম্নতর ভেনা কাভা শব্দগুলি ব্যবহার করা হয়েছে।
- http://en.wikipedia.org/wiki/Heart হৃদপিণ্ড
আবারও উইকিপিডিয়া একটি চমৎকার সম্পদ, যদিও মনে রাখবেন, বেশিরভাগ উপাদানই মানব প্রণালীর উপর ভিত্তি করে তৈরি।



