প্রাণীর অঙ্গসংস্থান ও শরীরবিদ্যা/শব্দকোষ/ড-ঢ
অবয়ব
ক-খ | গ-ঘ | ঙ-চ | ছ-জ | ঝ-ঞ | ক-ল | ড-ঢ | ণ-ত | থ-ধ | ন-য
| শব্দ | অর্থ |
|---|---|
| ম | |
| ম্যাক্রোফেজ | শরীরের বিভিন্ন টিস্যুতে উপস্থিত একটি বড় ফ্যাগোসাইটিক কোষ |
| স্তন্যগ্রন্থি | দুধ উৎপাদনকারী গ্রন্থি |
| ম্যান্ডিবল | নিম্ন চোয়ালের হাড় |
| মজ্জা | হাড়ের ভেতরে থাকা নরম স্পঞ্জের মতো পদার্থ |
| ম্যাট্রিক্স | টিস্যুর এমন পদার্থ যেখানে বিশেষায়িত গঠনগুলি অবস্থান করে |
| ম্যাক্সিলা | উপরের চোয়ালের হাড় |
| মিডিয়াল | মধ্যরেখার দিকে |
| মিডিয়াস্টিনাম | টিস্যুটি ফুসফুসের দুই পাশকে পৃথক করে |
| মেডুলা | অঙ্গের অভ্যন্তরীণ অংশ |
| মেডুলা অবলংগাটা | মস্তিষ্কের স্টেম বা পশ্চাৎ মস্তিষ্কের অংশ |
| মিয়োসিস | যে ধরনের কোষ বিভাজন গামেট উৎপাদনের জন্য, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করে |
| মেলানিন | ত্বক ও চুলের গাঢ় রঞ্জক |
| মেলাটোনিন | পাইনিয়াল গ্রন্থি থেকে উৎপন্ন হরমোন |
| মেমব্রেন | একটি পাতলা, নমনীয় টিস্যুর স্তর |
| মেনিনজিস | মস্তিষ্ক ও মেরুদণ্ডকে আবৃত করে এমন ঝিল্লি |
| মেসেন্টারি | ক্ষুদ্রান্ত্রকে পেটের প্রাচীরের সাথে সংযুক্তকারী ঝিল্লি |
| মেটাকারপালস | “হাত”-এর হাড়সমূহ |
| মেটাস্ট্যাসিস | রোগের দূরবর্তী বিস্তার, বিশেষ করে ম্যালিগন্যান্ট টিউমারের উৎসস্থান থেকে |
| মেটাটার্সালস | পায়ের পাঁচটি হাড় যা “গোড়ালির” সাথে আঙ্গুলগুলোকে সংযুক্ত করে |
| মাইক্রোফিলামেন্টস | কোষের সাইটোপ্লাজমে একটি কঠিন সংকোচনশীল স্ট্র্যান্ড যা কোষের সংকোচেন সাহায্য করে |
| মাইক্রোটিউবিউল | ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে প্রোটিনের ফাঁপা দণ্ড যা সিলিয়া, ফ্লাজেলা এবং সাইটোস্কেলেটনের অংশ |
| মাইক্রোভিলি | ক্ষুদ্রান্ত্রের ভিলিকে আবৃতকারী কোষের মেমব্রেন থেকে বেরিয়ে আসা অণুবীক্ষণিক আঙ্গুলের মতো অভিক্ষেপ |
| মধ্যকর্ণ | কানের পর্দা এবং অন্তঃকর্ণের মাঝখানে করোটির গহ্বর যেখানে শ্রবণ অস্থিগুলি থাকে |
| দুধ দাঁত | একটি অল্পবয়সী প্রাণীর প্রথম সেট দাঁতকে দুধদাঁত বলা হয় |
| মিনিট ভলিউম | স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের এক মিনিটে শ্বাস নেওয়া বা ছেড়ে দেওয়া বায়ুর পরিমাণ |
| মাইটোকন্ড্রিয়ন | কোষের সাইটোপ্লাজমের অঙ্গানু যা শক্তি উৎপাদন করে |
| মাইটোসিস | বৃদ্ধি ও মেরামতের জন্য কোষ বিভাজন। মাতৃকোষের অনুরূপ দুইটি কোষ উৎপন্ন হয় |
| মোলারস | পিছনের চোয়ালের দাঁত |
| মনোসাইট | সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা; এটি ফ্যাগোসাইটিক এবং সাইটোপ্লাজমে গ্রানুল নেই |
| মনোস্যাকারাইড | সরলতম কার্বোহাইড্রেট। সরল শর্করা নামেও পরিচিত |
| মরুলা | পরপর বিভাজনের মাধ্যমে গঠিত কঠিন কোষের ভর |
| মিউকাস | ঘন তরল ক্ষরণ |
| মাইলিন | নিউরনের অ্যাক্সনের চারপাশে মোড়ানো চর্বিযুক্ত ইনসুলেটিং আবরণ |
| ন | |
| নাসাল ক্যাভিটি | নাসারন্ধ্রের ঠিক ভেতরের ফাঁকা স্থান |
| নেগেটিভ ফিডব্যাক | নিয়ন্ত্রণ পদ্ধতি যেখানে উদ্দীপনা প্রতিক্রিয়া সৃষ্টি করে যা ওই উদ্দীপনাকে কমিয়ে দেয় বা বিপরীতমুখী করে |
| নেফ্রন | কিডনির কার্যকরী একক |
| স্নায়ু | স্নায়ু তন্তুর গুচ্ছ |
| স্নায়ু সংকেত | নিউরনে চলমান স্নায়ু "তড়িৎ প্রবাহ" |
| নিউরন | একটি স্নায়ুকোষ |
| নিউরোট্রান্সমিটার | সাইন্যাপসে নিঃসৃত অণু যা একটি নিউরন থেকে পরবর্তী নিউরনে স্নায়ু সংকেত পৌঁছে দেয় |
| নিউট্রাল ফ্যাট | চর্বি বা ট্রাইগ্লিসারাইড; তিনটি ফ্যাটি অ্যাসিড ও এক গ্লিসারল নিয়ে গঠিত যৌগ |
| নিউট্রোফিল | শ্বেত রক্তকণিকা যার সাইটোপ্লাজমে গ্রানুল থাকে এবং ফ্যাগোসাইটিসিসে অংশগ্রহণ করে |
| নিকটিটেটিং মেমব্রেন | বিড়াল, তুয়াতারা ও কুমিরের তৃতীয় পলক |
| সাধারণ স্যালাইন | ০.৯% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ |
| নিউক্লিয়ার মেমব্রেন | নিউক্লিয়াসকে ঘিরে থাকা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি |
| নিউক্লিওলাস | নিউক্লিয়াসের ভেতরে থাকা গোলাকার বস্তু, RNA ধারণ করে |
| নিউক্লিয়াস | কোষের গোলাকার বা ডিম্বাকার বস্তু যা DNA ধারণ করে |
| পুষ্টি | খাদ্যে থাকা রাসায়নিক পদার্থ যা শক্তি সরবরাহ করে বা দেহের বিভিন্ন প্রক্রিয়ায় সাহায্য করে |