প্রতিজ্ঞা শতক
প্রতিজ্ঞা শতক মহর্ষি নগেন্দ্রনাথ অর্থাৎ ভাদুড়ী মহাশয় রচিত একটি বাংলা ছাত্র পাঠ্য বাংলা নীতি শিক্ষা বিষয়ভিত্তিক প্রাথমিক পুস্তিকা। এই ক্ষীণকায় পুস্তিকার প্রকাশ বাংলার শিক্ষাজগতে ছিল এক যুগান্তকারী বিষয়।
রচনা ও প্রকাশের উদ্দেশ্য এবং ইতিহাস
[সম্পাদনা]নগেন্দ্রনাথ ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। মেধাবী নগেন্দ্রনাথ কলকাতার ডাফ কলেজে সিনিয়র স্কলারশিপ লাভ করেন।[১] পরবর্তীতে স্বগ্রামে অবৈতনিক বিদ্যালয় স্থাপন করে পাঠদানের ব্যবস্থা করেছিলেন। [২] নগেন্দ্রনাথ ছিলেন বহু ভাষাবিদ। তিনি ইংরেজী, বাংলা, সংস্কৃত, হিন্দী, ফারসী, আরবী, ল্যাতিন, গ্ৰীক প্রভৃতি আটটি ভাষায় সুপণ্ডিত ছিলেন। [৩] নগেন্দ্রনাথ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাই ইংরেজী বিদ্যালয়ে ও পরে বালি হাইস্কুলে। [৪]
১৮৯৪ খ্রী. নগেন্দ্রনাথ কলকাতায় ‘পেট্রিয়টিক ইনস্টিটিউশন’ নামে একটি ইংরেজী স্কুল স্থাপন করেন।[৫] ‘পেট্রিয়টিক লাইব্রেরী’ স্থাপনও তাঁর আর একটি অনন্য কীর্তি।[৬] নগেন্দ্রনাথ-ই তাঁর শিষ্য কালীপ্রসন্ন চক্রবর্তীকে পেট্রিয়টিক লাইব্রেরী এবং পেট্রিয়টিক ইনস্টিটিউশনের ভার দিয়েছিলেন।[৭] উল্লেখ্য, পেট্রিয়টিক ইনস্টিটিউশন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।[৮] 'পেট্রিয়টিক্ ইনস্টিটিউশান'-এর কয়েকজন উৎসাহী শিক্ষাব্রতীর প্রচেষ্টায় 'টাউন স্কুল'-এ পরিণত হওয়ার উল্লেখ মেলে।[৯] তিনি যখন যে বাড়িতে থাকতেন সেখানেই একটি বিদ্যালয় এবং একটি লাইব্রেরী গড়ে তুলতেন।[১০] তাঁর অন্যতম শিষ্য ভবতারণ সরকার প্রতিষ্ঠা করেন ভারতী বিদ্যালয়।[১১] ১৮৯৩ সালের ১৯শে এপ্রিল মাতাজী তপস্বিনী মহারানী গঙ্গাবাঈ যে মহাকালী পাঠশালা প্রতিষ্ঠা করেন - তার পিছনেও নগেন্দ্রনাথের অনুপ্রেরণা ছিল।[১২]
নগেন্দ্রনাথ বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। এর মধ্যে 'প্রতিজ্ঞা শতক' গ্রন্থটি উল্লেখযোগ্য। শিক্ষা জগতের সঙ্গে তাঁর সংযোগ এই গ্রন্থটি রচনার নেপথ্যে নিশ্চিতভাবে ক্রিয়াশীল ছিল। এই গ্রন্থটি রচনার উদ্দেশ্য ছিল প্রতিজ্ঞা গ্রহণের মাধ্যমে পড়ুয়াদের নৈতিক চরিত্র গঠন করা :
"He wrote and published for his students 'Pratijna Sataka', one hundred oaths they were to learn by heart and follow."
তাঁর রচিত এই 'প্রতিজ্ঞা শতক' নীতি গ্রন্থটিকে মহাকালী পাঠশালার প্রতিষ্ঠাত্রী মাতাজী গঙ্গাবাঈ পাঠ্য পুস্তক হিসেবে মনোনীত করেছিলেন।[১৪]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]এই ক্ষুদ্র পুস্তিকা রচনার উদ্দেশ্য ছিল পড়ুয়াদের নৈতিক চরিত্র গঠন:
"To impart moral education to his students, he wrote a booklet in verse entitled 'Pratijna Satak'( Hundred mottos to be followed) which his students had to commit to memory and practise in daily life."
পড়ুয়ারা যাতে সহজে এটি পড়তে পারে এবং মুখস্ত করে আবৃত্তি করতে পারে এর ভাষা সেই উপযোগী। ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর লেখা থেকে জানা যায় - মহর্ষি নগেন্দ্রনাথ এটি ছাত্রদের মুখস্ত করাতেন এবং তাদের অভ্যাস করতে বলতেন। [১৬] পাঠের উপযোগী হওয়ার কারণেই ছাত্র পাঠ্য পুস্তিকা হিসেবে এটি যথেষ্ট জনপ্রিয়তা পায়।
কার্যকারিতা ও জনপ্রিয়তা
[সম্পাদনা]এই গ্রন্থটি যে অত্যন্ত কার্যকর হয়েছিল এবং জনপ্রিয়তা পেয়েছিল তা এর মুদ্রণ ক্রম বিশ্লেষণ করলেই বোঝা যায়। ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী ১৮৭৯ শকে সনাতন ধর্ম প্রচারিণী সভার পক্ষ থেকে এই গ্রন্থটির পঞ্চমবার মুদ্রণের ব্যবস্থা করেন।[১৭] পরবর্তী সময়ে রঘুপতি মুখোপাধ্যায়ও গ্রন্থটির নব্য সংস্করণ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন।[১৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সেনগুপ্ত, বসু, সুবোধচন্দ্র, অঞ্জলি (১৯৮৮)। সংসদ বাঙালী চরিতাভিধান ( সংশোধিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ )। পৃষ্ঠা ২৩৫।
- ↑ সেনগুপ্ত, বসু, সুবোধচন্দ্র, অঞ্জলি (১৯৮৮)। সংসদ বাঙালী চরিতাভিধান ( সংশোধিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ )। পৃষ্ঠা ২৩৫।

- ↑ মুখোপাধ্যায়, রঘুপতি (ফেব্রুয়ারি ২০১২)। যুগাচার্য্য মহর্ষি নগেন্দ্রনাথ। সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন, ২বি, রামমোহন রায় রোড, কলকাতা- ৯। পৃষ্ঠা ১২।

- ↑ Chatterjee, Jaba (২০২৩)। LIFE AND TEACHINGS OF MAHARSHI NAGENDRANATH। 2B Rammohan Roy Road, Kolkata 700009: Sanatan Dharma Pracharini Sabha (1891) Shree Shree Nagendra Math (1916) Nagendra Mission (2005)। পৃষ্ঠা 20।
- ↑ বাগচি, শ্রীমণি (২০০৮)। যুগাচার্য মহর্ষি নগেন্দ্রনাথ, মহর্ষি নগেন্দ্র কথা, শ্রীশ্রীরামকৃষ্ণ গীতা, সম্পাদনা - সঞ্জীব চট্টোপাধ্যায়। ২বি, রামমোহন রায় রোড, কলকাতা - ৭০০০৯, ৭ ডব্লু, সমর সরণী কলকাতা - ৭০০০২: নগেন্দ্র মিশন ও শ্রীরামকৃষ্ণ প্রেম বিহার। পৃষ্ঠা ১৯৬।
- ↑ মুখোপাধ্যায়, রঘুপতি (ফেব্রুয়ারি ২০১২)। যুগাচার্য্য মহর্ষি নগেন্দ্রনাথ। সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন, ২বি, রামমোহন রায় রোড, কলকাতা- ৯। পৃষ্ঠা ১২।
- ↑ Chatterjee, Jaba (২০২৩)। LIFE AND TEACHINGS OF MAHARSHI NAGENDRANATH। 2B Rammohan Roy Road, Kolkata 700009: Sanatan Dharma Pracharini Sabha (1891) Shree Shree Nagendra Math (1916) Nagendra Mission (2005)। পৃষ্ঠা 21।
- ↑ Sen Shastri, Prof. Tripurasankar (ডিসেম্বর ২০২০)। The Levitating Saint। Nagendra Mission, 2B Rammohan Roy Road, Kolkata-7000009। পৃষ্ঠা 29 – 30।
- ↑ Chatterjee, Jaba (২০২৩)। LIFE AND TEACHINGS OF MAHARSHI NAGENDRANATH। 2B Rammohan Roy Road, Kolkata 700009: Sanatan Dharma Pracharini Sabha (1891) Shree Shree Nagendra Math (1916) Nagendra Mission (2005)। পৃষ্ঠা 21।
- ↑ বসু, গোস্বামী, রাহা, অধ্যাপক শ্রীনির্মলকান্তি, অধ্যাপক ডঃ শ্রীকৃষ্ণপদ, ডাঃ শ্রীদীপেন (১৯৮১)। মহর্ষি নগেন্দ্র-স্মারক গ্রন্থ। অধ্যাপক শ্রীনির্মলকান্তি বসু [বিভাগীয় প্রধান, সংস্কৃত বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়।] আহ্বায়ক, যুগাচার্য মহর্ষি নগেন্দ্র-মেমোরিয়াল কমিটি, ২বি, রামমোহন রায় রোড, কলকাতা - ৯। পৃষ্ঠা ৩৪।
- ↑ Sen Shastri, Prof. Tripurasankar (ডিসেম্বর ২০২০)। The Levitating Saint। Nagendra Mission, 2B Rammohan Roy Road, Kolkata-7000009। পৃষ্ঠা 10 – 11।
- ↑ বসু, গোস্বামী, রাহা, অধ্যাপক শ্রীনির্মলকান্তি, অধ্যাপক ডঃ শ্রীকৃষ্ণপদ, ডাঃ শ্রীদীপেন (১৯৮১)। মহর্ষি নগেন্দ্র-স্মারক গ্রন্থ। অধ্যাপক শ্রীনির্মলকান্তি বসু [বিভাগীয় প্রধান, সংস্কৃত বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়।] আহ্বায়ক, যুগাচার্য মহর্ষি নগেন্দ্র-মেমোরিয়াল কমিটি, ২বি, রামমোহন রায় রোড, কলকাতা - ৯। পৃষ্ঠা ১২৪।
- ↑ নগেন্দ্রনাথ, মহর্ষি। প্রতিজ্ঞা শতক। সবিতাদেব বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রনাথ কর। পৃষ্ঠা ১।
- ↑ নগেন্দ্রনাথ, মহর্ষি। প্রতিজ্ঞা শতক। সবিতাদেব বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রনাথ কর। পৃষ্ঠা ২।