প্রকৌশল শব্দবিজ্ঞান/ফিল্টার ডিজাইনের প্রস্তাবনা
প্রকৌশল শব্দবিজ্ঞানে শব্দগ্রাহী ফিল্টারের ডিজাইন বা নকশা প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ এবং আগ্রহপূর্ণ অধ্যয়নের ক্ষেত্র। যখন কোন প্রকৌশলী শব্দগ্রাহী ফিল্টারের নকশা প্রস্তুত করে তখন সেই ফিল্টারের ডিজাইন বা নকশার কার্যপ্রনালী নির্ভুল কিনা, যাচাই করার বিশেষ বিশেষ প্রক্রিয়া আছে। সাধারণত কোন নলাকার বস্তু বা পাইপের মধ্য দিয়ে একমাত্রিক (ওয়ান ডাইমেনশিওনাল) তরঙ্গ পরিবহণের প্রক্রিয়া প্রত্যক্ষ করার মাধ্যমে কোন ফিটারের নকশা যাচাই করা হয়। একমাত্রিক তরঙ্গ পরিবহণের প্রসঙ্গে শুধুমাত্র সেই সমস্ত তথ্যই আলোচনা করা হবে যা ফিল্টার নির্মাণ কৌশলী বোঝার জন্য প্রয়োজন। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আদর্শ ফিল্টারের নকশা ছাড়াও কিছু বাস্তবসম্মত ফিল্টারের উদাহরণও আলোচনা করা হবে, বিশেষত যেসকল ফিল্টারগুলি বাস্তব ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োগ করা যায়, সেইসকল ফিল্টারের নকশা অধ্যয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রকৌশল শব্দবিজ্ঞানে শব্দগ্রাহী ফিল্টারের নকশা প্রস্তুতের ক্ষেত্রে অধ্যয়ন পুস্তকে লিখিত তত্ত্ব ও বাস্তবের মধ্যে সংযোগ তৈরি করা বিশেষ প্রয়োজন। তাই বাস্তব ক্ষেত্রে ফিল্টার প্রস্তুতির বেশ কয়েকটি উদাহরণও দেখানো হবে এবং সেই বিষয়ে বিশদ আলোচনা করা হবে। অতিরিক্তভাবে যেসব বিষয় সংক্ষেপে আলোচিত হতে পারে, সেগুলি হল: প্রতিবন্ধকতার সম্পর্ক (ইমপিডেন্স রিলেশন), শক্তি সঞ্চালন (পাওয়ার ট্রান্সমিশন), অনুরণন (রেসোনেন্স), ক্ষয় বা মন্দন (অ্যাটেনুয়েশন), এবং ক্ষুদ্র যান্ত্রিক উপাদান বা লাম্পড এলিমেন্ট[১] সম্পর্কিত ধারণা। পাঠকেরা যদি এইসকল বিষয়ে আগে থেকে অবগত থাকেন তাহলে তাদের পঠন পাঠনে বিশেষ সুবিধা হবে।
প্রকৌশল শব্দবিজ্ঞান/ফিল্টার ডিজাইন ও বাস্তবায়ন পাতার ফিরে যান