বিষয়বস্তুতে চলুন

প্রকৌশল শব্দবিজ্ঞান/চলন্ত অনুরণক

উইকিবই থেকে

চলন্ত অনুরণক

[সম্পাদনা]

একটি সাধারণ হেলমহোলটজ্ রেসোনেটর বা হেলমহোলটজ্ অনুরণক[] -এর গঠন বিবেচনা করুন। এই অনুরণক একটি ভরহীন পিস্টনের দ্বারা চালিত হয় যা সাইনুসয়েডাল চাপ -এর সৃষ্টি করে যাকে -এর মাধ্যমে চিহ্নিত করা হয় (সাইনুসয়েডাল চাপ হল এমন একটি চাপ বা বল যাকে সময় এককের পরিপ্রেক্ষিতে রেখচিত্রে প্রদর্শিত করলে সেটি এক সাইন তরঙ্গের আকার নেয়)। তবে এক্ষেত্রে অনুরণকের ক্যাভিটি বা গহ্বর(হেলমোটজ অনুরণকের গঠনকাঠামোর অংশ)[] স্থির নয়, বরঞ্চ এই ক্যাভিটি অংশটি একটি স্প্রিং-এর উপর বসানো আছে, যার কম্প্লায়েন্স বা নমনীয়তার মানকে এবং ক্যাভিটির ভরকে -এর মাধ্যমে চিহ্নিত করা হয়।

হেলমহোল্ট্‌জ অনুরণকের কথা মনে করুন (দেখুন: মডিউল #৯)। তাত্ত্বিকভাবে হেলমহোলটজ্ অনুরণকে ক্যাভিটি স্থির থাকে, কিন্তু স্প্রিং -এর দ্বারা সৃষ্ট চাপ ক্যাভিটির নিচের অংশে একটি বল তৈরি করে, যার ফলে নিচের অংশটি স্থির থাকেনা। যদি ক্যাভিটির নিচের পৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা হিসাবে চিহ্নিত করি তাহলে নিউটনের সূত্র প্রয়োগ করলে আমরা পাই:

এই সমীকরণটি অনুসারে, সমতুল্য বৈদ্যুতিক সার্কিট তৈরির জন্য চাপকে যান্ত্রিক বল -এ রূপান্তর করতে হবে। অনুরণকের ক্যাভিটির অভ্যন্তরের চাপ (যেটি -এর বিপরীতমুখী একটি বিভব শক্তি) থেকে একটি সমতুল্য যান্ত্রিক মডেল বানানো যায়। এজন্য আমরা একটি ট্রান্সফর্মার ব্যবহার করি, যার অনুপাত । একইসঙ্গে, ক্যাভিটির ভর এবং স্প্রিং-এর নমনীয়তার কথাও খেয়াল রাখতে হয়।

উদাহরণ

[সম্পাদনা]

একটি চলন্ত অনুরণকের ব্যবহারিক উদাহরণ হল মারিম্বা। মারিম্বাকে দেখতে অনেকটা জাইলোফোনের[] -এর মতো। এতে অপেক্ষাকৃত বড় একতি অনুরণক থাকে যা গভীর ও সমৃদ্ধ সুর উৎপাদন করে। এই অনুরণকগুলি (ছবিতে দেখা যায় লম্বা ফাঁপা পাইপ হিসেবে) কাঠের তৈরি। এই অনুরণকগুলি স্থির নয় এবং একটি নির্দিষ্ট কঠোর অবলম্বন বা স্ট্যান্ড দ্বারা মাটির সঙ্গে সংযুক্ত, তাই এটিকে একটি চলমান অনুরণক হিসেবে বিবেচনা করা যায়। মারিম্বা ফ্লুট বা পিয়ানোর মতো সুরেলা যন্ত্র নয়। স্ট্যান্ডের কঠোরতা পরিবর্তন করলে মারিম্বার সুরের কীভাবে পরিবর্তন ঘটে, তা আগ্রহীদের জন্য একটি আকর্ষণীয় অধ্যয়নের বিষয়। মারিম্বার শব্দবিজ্ঞান সম্পর্কিত প্রকৌশল সম্পর্কে আরও জানতে এই লিংকটি দেখুন: মোস্টলিমারিম্বাডটকম

প্রধান পৃষ্ঠায় ফিরে যান

তথ্যসূত্র

[সম্পাদনা]