বিষয়বস্তুতে চলুন

পেশাদার ও কারিগরি লেখনী/প্রাথমিক ধারণা

উইকিবই থেকে
পেশাদার ও কারিগরি লেখনী
নৈতিকতা প্রাথমিক ধারণা পেশা

প্রযুক্তিগত যোগাযোগের মূল বিষয়

[সম্পাদনা]

পেশাদার এবং প্রযুক্তিগত নথি লেখার সময় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে:

কার্যকরী শৈলী তৈরি করা

[সম্পাদনা]

লেখার ক্ষেত্রে কোন দিকটি বক্তব্য তুলে ধরে এবং আপনার লেখায় একটি শৈলী তৈরি করে তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এছাড়াও, স্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে বাক্য গঠন করা প্রয়োজন। এই বিভাগে কীভাবে নিজের বক্তব্য তুলে ধরতে হয় এবং কীভাবে বাক্যগুলিকে সুবিন্যস্ত এবং পাঠক-কেন্দ্রিকভাবে একত্রিত করতে হয় তার ছয়টি নির্দেশিকা নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া এই বিভাগে আপনার লেখার জন্য সর্বোত্তম শব্দ নির্বাচন করার সাতটি উপায় নিয়ে আলোচনা করা হবে।

কীভাবে নিজের বক্তব্যের বিকাশ করবেন

নথিপত্র সংশোধন এবং সম্পাদনা

[সম্পাদনা]

মৌলিক প্রযুক্তিগত যোগাযোগের এই অংশে আগ্রহের সাতটি প্রধান ক্ষেত্র তুলে ধরা হবে। প্রথম অংশে আলোচনা করা হবে কেন আপনার লেখায় সংশোধন এবং সম্পাদনা লেখাটির সাফল্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরপর লেখার মধ্যে সংশোধন এবং সম্পাদনার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হবে। এরপর এই অংশে নথি সংশোধন এবং সম্পাদনা বিবেচনা করার জন্য সাতটি প্রশ্ন রাখা হবে।

এর পরে লেখকের জন্য সংশোধনের তিনটি মূল পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। আপনি এখানে জানতে পারবেন, আপনার খসড়ার নজর তালিকা ব্যবহার করে কীভাবে আপনার খসড়া পরীক্ষা করবেন। এরপরে একটি অংশ দিয়ে শেষ করবেন যেখানে এমএলএ এবং এপিএ ফর্ম্যাটিং উভয় ফরম্যাট ব্যবহার করে কীভাবে রেফারেন্স দিতে হয়, সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এমএলএ ফরম্যাট হলো মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত উদ্ধৃতি শৈলী। এমএলএ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মানবিক (ইংরেজি, ইতিহাস, দর্শন), শিল্প এবং ভাষা কোর্সে। আর এপিএ ফরম্যাট হলো আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত উদ্ধৃতি শৈলী। সাধারণত সামাজিক বিজ্ঞান (মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান), স্বাস্থ্য বিজ্ঞান এবং শিক্ষা কোর্সে এটি ব্যবহৃত হয়।

আপনার নথিগুলি কীভাবে সংশোধন এবং সম্পাদনা করবেন

আপনার উৎস নথিভুক্ত করা

[সম্পাদনা]

পরিশেষে, আপনার উৎসগুলি যথাযথভাবে নথিভুক্ত করা সর্বদা প্রাসঙ্গিক। প্রতিবার যখন আপনি কিছু লেখেন, যেমন একটি উদ্ধৃতি বা এমন একটি ধারণা যা আপনার নিজস্ব নয় কিন্তু আপনি আপনার লেখায় স্থান দিতে চান তখন উৎস নথিভুক্ত করা শতকরা একশ ভাগ জরুরী। যদি আপনি প্রকৃত লেখক বা স্রষ্টাকে কৃতিত্ব না দেন, তাহলে আপনার বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আনা হতে পারে। উৎস নথিভুক্ত করার সঠিক তথ্যগুলি কীভাবে বেছে নেবেন, আপনার লেখায় উদ্ধৃতি কোথায় রাখবেন, মৌলিক নির্দেশিকাগুলি কি হওয়া উচিত এ সবই হিসাবে এমএলএ এবং এপিএ উভয় ফরম্যাট ও শৈলী ব্যবহার করে পড়তে পারেন।

আপনার উৎস কীভাবে নথিভুক্ত করবেন