পেশাদার ও কারিগরি লেখনী/পেশা
ক্যারিয়ার ডকুমেন্ট
[সম্পাদনা]পাঠক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
[সম্পাদনা]জীবনবৃত্তান্ত (রিজ়ুমে) এবং কভার লেটার হলো ব্যবসায়িক দুনিয়ায় সর্বাধিক প্রচলিত দুটি নথি, যা একজন প্রার্থীর সংশ্লিষ্ট কর্ম-অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতা প্রদর্শন করে। এই নথিগুলোর যেকোনো একটি লেখার সময় পাঠক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত কার্যকর, কারণ এটি সর্বদা পাঠক এবং তারা কী খুঁজছেন তা মাথায় রাখে। পাঠক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণকারী একজন লেখককে সর্বদা এই তিনটি উপাদান বিবেচনা করতে হয়:
- পাঠকের বৈশিষ্ট্য, লক্ষ্য, প্রত্যাশা, প্রেক্ষাপট এবং অন্যান্য যেকোনো বিষয় যা তারা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা নির্ধারণ করে
- পাঠকের জন্য ব্যবহারযোগ্য এবং প্রভাবশালী একটি বার্তা তৈরি করা
- পাঠক নথিটি পড়ার প্রতিটি মুহূর্তে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেই বিষয়ে মনোযোগ রাখা
পাঠক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এবং পাঠক কী চায় ও কেন চায় তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারাই আপনাকে পদটি প্রদান করবে, তাই এই ক্যারিয়ার ডকুমেন্টগুলো তাদের পছন্দ অনুসারে তৈরি করা উচিত।
নথির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যবহারযোগ্যতা। পাঠক যেন সহজেই নথিটি পড়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারে এবং আপনাকে বোঝার সুযোগ পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এই নথিগুলো অবশ্যই প্রভাবশালী হওয়া উচিত। জীবনবৃত্তান্ত এবং কভার লেটার দিয়ে পাঠকের মনোযোগ আকর্ষণ করে তাকে বোঝাতে হবে যে আপনি ওই পদটির জন্য সেরা প্রার্থী। যতটা সম্ভব আকর্ষণীয় ও প্রভাবশালী উপস্থাপনাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে।
জীবনবৃত্তান্ত লেখার পাঠক-কেন্দ্রিক পদ্ধতি
[সম্পাদনা]জীবনবৃত্তান্ত লেখার সময় সর্বদা মনে রাখতে হবে নিয়োগকর্তা একজন সম্ভাব্য কর্মচারীর মধ্যে কী খুঁজছে, এবং এর সহজ উপায় হলো পাঠকের বিষয়ে চিন্তা করা। নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
- তারা কী খুঁজবে?
- কীভাবে তারা সেই তথ্য খুঁজবে?
- তথ্য পেলে তারা কীভাবে ব্যবহার করবে?
- বিষয়টি সম্পর্কে তাদের মনোভাব কেমন?
- পড়া শেষ করার পর আপনি চান তাদের মনোভাব ও চিন্তা কী হবে?
পাঠক-কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করতে হলে জানতে হবে আপনি কাকে লক্ষ্য করে লিখছেন। আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন সে সম্পর্কে আরও জানার জন্য বর্তমান কর্মচারী, ওয়েবসাইট, সংবাদপত্র, ম্যাগাজিন এবং বইয়ের সাহায্য নিন। এটি শুধু জীবনবৃত্তান্ত লেখার জন্যই নয়, ভবিষ্যতের সাক্ষাৎকারের জন্যও গুরুত্বপূর্ণ প্রস্তুতি।
পাঠক নির্ধারণ করার পর জানতে হবে তারা কী ধরনের যোগ্যতা খুঁজছেন। এই যোগ্যতা সাধারণত কারিগরি দক্ষতা, সহায়ক দক্ষতা এবং পেশাগত গুণাবলি অন্তর্ভুক্ত করে। যাঁরা ইতিমধ্যে ঐ পদের অধিকারী, তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানা যেতে পারে। নিজের অর্জন, জ্ঞান ও অভিজ্ঞতার তালিকা করুন এবং এরপর সেই তালিকা থেকে পদের সঙ্গে মিল আছে এমন বিষয়গুলো বেছে নিন।
আপনার জীবনবৃত্তান্ত একটি প্ররোচনামূলক দলিল, যার মাধ্যমে নিয়োগকর্তাকে বোঝাতে হবে আপনি পদটির জন্য উপযুক্ত। "নিজেকে" যথাযথভাবে তুলে ধরুন!
আরও দেখুন: জীবনবৃত্তান্ত ও সিভি
কভার লেটার লেখার পাঠক-কেন্দ্রিক পদ্ধতি
[সম্পাদনা]কভার লেটার একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার ডকুমেন্ট, কারণ এটি আপনাকে আপনার সংশ্লিষ্ট অভিজ্ঞতা এবং আপনি কেন ঐ প্রতিষ্ঠানে কাজ করতে চান তা ব্যাখ্যা করার সুযোগ দেয়। নিয়োগকর্তা যদি আপনার কভার লেটার পড়েন, তাহলে বুঝতে হবে তারা আপনার জীবনবৃত্তান্ত ব্যবহারযোগ্য ও প্রভাবশালী মনে করেছেন এবং আপনার সম্পর্কে আরও জানতে চান।
পাঠক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে কভার লেটার লেখা উচিত এবং এটিকে জীবনবৃত্তান্তের তুলনায় আরও বেশি প্রভাবশালী ও ব্যবহারযোগ্য করতে হবে। এর ব্যবহারযোগ্যতা নিশ্চিত করার জন্য নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন:
- আপনি আমার প্রতিষ্ঠানে কাজ করতে কেন আগ্রহী?
- আপনি আমার প্রতিষ্ঠানে কীভাবে অবদান রাখবেন?
- আপনি কি আমার অন্যান্য কর্মীদের এবং গ্রাহকদের সঙ্গে ভালভাবে কাজ করতে পারবেন?
এই প্রশ্নগুলোর যথাযথ উত্তরের মাধ্যমে কভার লেটারকে প্ররোচনামূলক করে তুলুন যাতে নিয়োগকর্তা আপনাকে চাকরির জন্য বিবেচনা করেন। এতে আপনার উৎসাহ, সৃজনশীলতা, অঙ্গীকার এবং অন্যান্য বৈশিষ্ট্য ফুটে উঠবে যা জীবনবৃত্তান্তে প্রকাশ করা কঠিন।
কভার লেটার একটি প্ররোচনামূলক চিঠি, যা পাঠকের মনোযোগ কেড়ে নেয়। এতে বলা উচিত আপনি কেন ঐ প্রতিষ্ঠানে কাজ করতে চান এবং কীভাবে প্রতিষ্ঠানে অবদান রাখতে পারবেন। এই প্রশ্নের উত্তর দিন: "আমি এই প্রতিষ্ঠানের জন্য কী করতে পারি?" আপনি অন্যান্য প্রার্থীদের তুলনায় কীভাবে আলাদা তা দেখান এবং প্রমাণ করুন যে আপনি ইতিমধ্যেই কোম্পানি বা পদের সম্পর্কে জানেন — যা আপনার আগ্রহ এবং প্রতিশ্রুতি প্রকাশ করে।
একটি কভার লেটার আপনার ব্যক্তিত্ব প্রতিষ্ঠানের কাছে তুলে ধরে। এর ভাষা-শৈলী (টোন) গুরুত্বপূর্ণ কারণ তা আপনার মনোভাব প্রকাশ করে। আপনি যদি জানেন কোম্পানি কী ধরনের কর্মী খুঁজছে, তাহলে সেই অনুযায়ী ভাষার ধরন ঠিক করতে পারবেন। কেউ খোঁজে উদ্যমী, পরিশ্রমী কর্মী; কেউ চায় আত্মবিশ্বাসী, ঠান্ডা মাথার বা বিশ্লেষণধর্মী কর্মী — তাই পাঠক সম্পর্কে জানাটাই সবচেয়ে জরুরি।
অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়
[সম্পাদনা]- পেশাগত লেখালেখিতে সর্বদা সংক্ষিপ্ততা বজায় রাখা উচিত — অপ্রয়োজনীয় শব্দ ও তথ্য এড়িয়ে চলুন
- কভার লেটারে নির্দিষ্ট কাউকে সম্বোধন করুন
- কভার লেটারের প্রথম অনুচ্ছেদে পদের প্রতি আগ্রহ, পদের পরিচিতি এবং প্রতিষ্ঠানের সম্পর্কে জানা উল্লেখ করুন
- কভার লেটারের দ্বিতীয় বা তৃতীয় অনুচ্ছেদে আপনার যোগ্যতা দিন
- কেবল বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার তথ্য দিন, যদি না উচ্চ মাধ্যমিক অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়
- জীবনবৃত্তান্তে স্কুল, প্রতিষ্ঠান ও সংস্থার শহর ও রাজ্যের নাম অন্তর্ভুক্ত করুন
- প্রতিটি বুলেট পয়েন্ট একটি কর্মবাচ্য ক্রিয়াপদ দিয়ে শুরু করুন
জীবনবৃত্তান্ত
[সম্পাদনা]এই অংশে ব্যাখ্যা করা হয়েছে জীবনবৃত্তান্ত কী, বিভিন্ন ধরনের জীবনবৃত্তান্ত এবং কীভাবে একটি জীবনবৃত্তান্ত তৈরি করবেন।
কভার লেটার
[সম্পাদনা]এই অংশে কভার লেটারের কার্যকারিতা এবং কীভাবে একটি কভার লেটার তৈরি করবেন তা আলোচনা করা হয়েছে।