পেশাদার ও কারিগরি লেখনী/গ্রন্থের ইতিহাস
এই লেখার ইতিহাস
[সম্পাদনা]উইকিবই কী?
[সম্পাদনা]উইকিপিডিয়া প্রথমে একটি বিনামূল্যের চলমান বিশ্বকোষ প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছিল। বিভিন্ন ব্যক্তিকে একটি নির্দিষ্ট পৃষ্ঠায় তথ্য যোগ করার সুযোগ দেওয়ার মাধ্যমে সহযোগী বিশ্বকোষের ধারণাটি এসেছিল। উইকিপিডিয়া, যাকে অনেকেই আজ ওয়েবে প্রধান উইকি বলে মনে করেন সেটি ২০০১ সালে স্বেচ্ছাসেবকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আজ এটি ওয়েবের বৃহত্তম তথ্যভান্ডার সাইটগুলির মধ্যে একটি হিসাবে পরিচিতি লাভ করেছে। আজকের ওয়েবে অন্যান্য অনেক উইকির মতো, উইকি পৃষ্ঠায় তথ্য জমা দেওয়ার জন্য দর্শকদের নির্দিষ্ট যোগ্যতার কোনো প্রয়োজন হয় না। সেই দিক থেকে উইকিবইয়ের সমস্যা হলো যে যদিও অনেক দক্ষ, জ্ঞানী ব্যক্তি উইকিবইয়ে তথ্য যোগ করেন তবুও উইকিগুলি মূলত কোনও বিশ্বাসযোগ্যতা ছাড়াই তৈরি হতে পারে।
এই লেখাটির সৃষ্টি
[সম্পাদনা]এই উইকিবইটি ২০০৮ সালের গ্রীষ্মে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল রাইটিং কোর্সের শিক্ষার্থীদের একটি সম্পূরক পাঠ্য তৈরি করতে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছিল। এই অনলাইন পাঠ্যটি একটি পাঠ্যপুস্তকের বিকল্প হিসেবে কাজ করার কথা। তবে সামগ্রিক আশা হলো পাঠ্যটি প্রকাশনা স্তরে না পৌঁছানো পর্যন্ত ভবিষ্যতের শিক্ষার্থীরা যেন এটি ব্যবহার করতে পারে সেই ভাবে বিকাশ করা। এই কারিগরি ও পেশাদার লেখার উইকিবইটি সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের দ্বারা লিখিত। এই বইটি কার্যকর যোগাযোগ ও অনুশীলন ব্যবহারের ক্ষেত্রে নতুন অন্তর্দৃষ্টি তৈরি করতে সাহায্য করবে। উইকিবইটি আপনাকে পেশাদার লেখা কীভাবে লিখতে হয় তা বুঝতে সাহায্য করবে। এই উইকিবইটি মৌলিক ব্যবসায়িক লেখার কৌশল দিয়ে শুরু করা হয়েছে। এটি আপনাকে একটি জীবনবৃত্তান্ত তৈরি করতে, সঠিক স্মারকলিপি লিখতে, ব্যবসায়িক নথি তৈরি করতে, প্রস্তাবনা খসড়া করতে ইত্যাদি নানা বিষয়ে সাহায্য করবে। লেখাটির লক্ষ্য হলো উইকিবই থেকে পাঠকেরা যেসব সরঞ্জাম ও কৌশল শিখবে তা পাঠকদের কেবল দক্ষ এবং সফল লেখকই নয়, বরং সফল ব্যক্তি হতেও সাহায্য করবে।
এই লেখার মূল লক্ষ্য
[সম্পাদনা]পেশাদার এবং প্রযুক্তির শিক্ষার্থীদের লেখার সময় শিক্ষাগত, ব্যবহারিক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে পার্থক্য বুঝতে শেখার উপর জোর দেওয়া হয়েছে।
- শিক্ষামূলক - শিক্ষকরা পড়তে পারবেন
- ব্যবহারিক- সহকর্মী, গ্রাহক এবং অন্যান্য ব্যক্তিরা পড়তে পারবেন
- ব্যবসা- নিয়োগকর্তা, ক্লায়েন্ট এবং বিভিন্ন সংস্থা পড়তে পারবেন
কারিগরি এবং পেশাদার লেখা শিক্ষার্থীদের ব্যবসায়িক লেখার মৌলিক কৌশল এবং কারিকরি শেখানোর মাধ্যমে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার চেষ্টা করে।
দর্শন
[সম্পাদনা]শিক্ষার্থীরা লেখা তৈরি করলে তাতে ছাত্র-কেন্দ্রিক শিক্ষা দর্শনের প্রতিফলন ঘটে।
{একজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নিতে হবে এবং পটভূমির তথ্য যোগ করতে হবে}
যাদের অবদান
[সম্পাদনা]বিপরীত কালানুক্রমিক ক্রমে (সবচেয়ে সাম্প্রতিক থেকে প্রথম পর্যন্ত), এই পাঠগুলিতে যারা প্রধান অবদান রেখেছেন।
- ইএনজিএল ৩০২৫এ টেকনিক্যাল রাইটিং, রবার্ট মরিস ইউনিভার্সিটি, মুন টাউনশিপ, পিএ, স্প্রিং ২০১২
- রিট ৩৫৬২ কারিগরি ও পেশাদার লেখা, মিনেসোটা টুইন সিটিস বিশ্ববিদ্যালয়, স্প্রিং ২০১০