পেশাদার ও কারিগরি লেখনী/উৎস নথিভুক্তকরণ/MLA শৈলী সারণি ও চিত্র
টেবিল এবং চিত্র
অনেক লেখক তাদের লেখায় কিছু নির্দিষ্ট বিষয় ব্যাখ্যা করতে টেবিল ও চিত্র ব্যবহার করেন। এসব চিত্রের মূল উদ্দেশ্য হলো পাঠকদের দৃশ্যমানভাবে বোঝানো যে লেখক কী বোঝাতে চাচ্ছেন। সাধারণ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে লেখায় এ ধরনের উপস্থাপনা করা সম্ভব।
সাধারণ নির্দেশিকা :
• উৎস সংগ্রহ করুন: MLA স্টাইল ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ উৎস সংগ্রহ করুন।
• উপযুক্ত চিত্র নির্বাচন করুন: কোন টেবিল বা চিত্রটি আপনার লেখার উদ্দেশ্যের জন্য সবচেয়ে উপযুক্ত হবে তা নির্ধারণ করুন।
• উচ্চ মানের টেবিল ও চিত্র ব্যবহার করুন: খারাপ মানের ছবি বা অস্বচ্ছ চিত্র পরিহার করুন।
• মিতব্যয়ীভাবে চিত্র ব্যবহার করুন: চিত্রগুলো যেন লেখার মূল বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক ও অর্থবহ হয় তা নিশ্চিত করুন।
• চিত্র ব্যবহার করে পৃষ্ঠার দৈর্ঘ্য বাড়ানোর চেষ্টা করবেন না: কারণ অধিকাংশ অধ্যাপক বা পরীক্ষক চিত্রের দ্বারা গৃহীত স্থান গণনায় অন্তর্ভুক্ত করেন না।
লেবেল, ক্যাপশন ও উৎস তথ্য :
টেবিল ও চিত্র ব্যবহারের সময় এগুলো লেখার মধ্যে কোনো এক স্থানে সংযুক্ত থাকবে, তাই প্রতিটি চিত্র বা টেবিলের সঙ্গে একটি সংখ্যা ও ক্যাপশন (শিরোনাম) দিতে হবে। এছাড়াও, এগুলোর উৎস লেখাটির শেষে অবশ্যই উল্লেখ করতে হবে।
লেবেল: প্রতিটি চিত্র বা টেবিলে একটি সংখ্যাযুক্ত লেবেল থাকতে হবে যা লেখার মূল অংশে থাকবে (যেমন: “টেবিল ২-এ দেখুন”) এবং চিত্র/টেবিলের ঠিক পাশেও লেবেল থাকতে হবে।
ক্যাপশন: এটি চিত্র বা টেবিলের শিরোনাম এবং সংক্ষিপ্তভাবে কী ব্যাখ্যা করা হচ্ছে, তা প্রকাশ করে।
উৎস তথ্য: চিত্র বা টেবিলের উৎস নির্ভর করবে তার প্রকারভেদ ও ব্যবহারের ওপর। আপনি চাইলে প্রতিটি চিত্র/টেবিলের সঙ্গে উৎস উল্লেখ করতে পারেন, সেক্ষেত্রে সেগুলো আবার “Works Cited” পৃষ্ঠায় আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন পড়বে না।
টেবিল সংক্রান্ত নির্দেশিকা:
টেবিল ব্যবহারের জন্য নিচে কিছু নির্দেশিকা দেওয়া হলো:
• লেখার মধ্যে টেবিলের সংখ্যা ও রেফারেন্সসহ উল্লেখ করুন (যেমন: টেবিল ৪-এ দেখুন)।
• টেবিলটি লেখার সম্পর্কিত অংশের কাছেই রাখুন।
• টেবিলটি বাম মার্জিনে সারিবদ্ধ করে উপস্থাপন করুন।
• প্রতিটি টেবিলে একটি লেবেল ও সংখ্যা দিন।
• একটি ক্যাপশন দিন, যা সাধারণত টেবিলের শিরোনাম এবং তার সাথে সম্পর্কিত বিষয়।
• শিরোনামের নিচে উৎস তথ্য দিন—প্রথমে “উৎস” লিখে তারপর সেই উৎসের MLA অনুযায়ী তথ্য যুক্ত করুন।
• যদি কোনও অতিরিক্ত ব্যাখ্যা বা টীকা থাকে, তা ক্যাপশন বা টেবিলের নিচে দিন।
চিত্র সংক্রান্ত নির্দেশিকা :
• সব চিত্র, যা টেবিল বা সঙ্গীত স্কোর নয়, সেগুলোকে Figure বা Fig. হিসেবে লেবেল করতে হবে।
• লেখার মধ্যে চিত্রের রেফারেন্স দেওয়ার সময় চিত্রের সংখ্যা ও নাম সঠিকভাবে মিলছে কিনা তা নিশ্চিত করুন।
• MLA স্টাইল চিত্রের অবস্থান নিয়ে নির্দিষ্ট করে কিছু বলে না, ফলে চিত্রগুলো পৃষ্ঠায় যেকোনো জায়গায় কেন্দ্রাভিমুখীভাবে বসানো যেতে পারে।
• চিত্রের নিচে লেবেল নাম ও নম্বর দিন (যেমন: Fig. 2)।
• শিরোনাম/ক্যাপশন এবং উৎস তথ্য অবশ্যই দিন।