বিষয়বস্তুতে চলুন

পদার্থবিজ্ঞান অধ্যয়ন নির্দেশিকা/গতিশক্তি

উইকিবই থেকে

গতিশক্তি কোনো বস্তু তার গতির কারণে যে শক্তি ধারণ করে, তাকে গতিশক্তি বলা হয়। প্রবাহিত জল, গতিশীল বায়ু, চলমান যানবাহন, চলমান পাখার শক্তি ইত্যাদি গতিশক্তির কয়েকটি উদাহরণ।

গতিশক্তি বস্তুর বেগ এবং ভরের উপর নির্ভর করে। একটি বস্তুর গতিশক্তি নিম্নলিখিত সূত্র ব্যবহার করে গণনা করা যেতে পারে: গতিশক্তি(K.E.)=1/2(m*v^2) (যেখানে m হলো ভর এবং v হলো বেগ)

গতিশক্তির সূত্র প্রতিপাদন :

ধরা যাক, `m´ ভরের একটি বস্তু প্রাথমিকভাবে স্থির অবস্থায় (অর্থাৎ, u=0) ছিল। এটি `a´ ত্বরণ লাভ করে `s´ দূরত্ব অতিক্রম করার পর `v´ শেষ বেগ প্রাপ্ত হলো।:

আমরা জানি ,v^2=u^2+2*a*s
               or,v^2=0^2+2*a*s
               or,a*s=v^2/2.....................(1)
এখন, বল দ্বারা কৃত কাজ: W=F*S এবং F=m*a

অতএব,W=m*a*s................(2) সমীকরণ (1) এবং (2) থেকে আমরা পাই, W=1/2(m*v^2) অতএব, গতিশক্তি = 1/2(m*v^2).