নিয়ন্ত্রণ ব্যবস্থা/শৈলীর নির্দেশিকা
এই পৃষ্ঠা কন্ট্রোল সিস্টেম বা নিয়ন্ত্রণ ব্যাবস্থা অধ্যয়নের জন্য একটি নির্দেশিকা। নিয়ন্ত্রণ ব্যাবস্থার পাঠ্য বইয়ে নতুন বিষয়বস্তু যোগ করার সময় এই পৃষ্ঠায় তালিকাভুক্ত নির্দেশিকাগুলি অনুসরণ করা উচিত। বইয়ের যে অংশগুলি এই নির্দেশিকার সাথে সঙ্গতিপূর্ণ নয় সেগুলি পরিবর্তন করা উচিত। এই পৃষ্ঠার নির্দেশিকাগুলিতে পরিবর্তনগুলি নিয়ে আলোচনা করার জন্য মূল পুস্তকের আলোচনা পৃষ্ঠায় একটি মন্তব্য বা নোটের জন্য আলাধা বিভাগ তৈরি করুন।
পৃষ্ঠা বিন্যাস
[সম্পাদনা]নিয়ন্ত্রন ব্যাবস্থার পাঠ্যপুস্তকের অন্তর্গত সকল পৃষ্ঠার উপরে {{Control Systems/Page}} টেমপ্লেট এবং নীচে {{Control Systems/Nav}} টেমপ্লেট অন্তর্ভুক্ত করতে হবে। এই টেমপ্লেট দুটিতে দুটি ঐচ্ছিক সূচী থাকে, প্রথমটিতে পাঠ্যপুস্তকের পূর্ববর্তী পৃষ্ঠার লিঙ্ক এবং দ্বিতীয়টিতে বইয়ের পরবর্তী পৃষ্ঠার লিঙ্ক থাকে। এই লিঙ্কগুলি সঠিক হওয়া উচিত, যেন এই লিংকগুলিতে ক্লিক করেই আগের এবং পরের অধ্যায়ে সহজেই পৌছে যাওয়া যায়।
উদাহরণ
[সম্পাদনা]পাঠ্যপুস্তকের সমস্ত বিষয় সম্পর্কিত উদাহরণগুলি {{TextBox}} টেমপ্লেটের মধ্যে রাখা উচিত।
মন্তব্য
[সম্পাদনা]বিষয় সম্পর্কিত সমস্ত মন্তব্য বা অতিরিক্ত তথ্যগুলি {{SideBox}} টেমপ্লেটর মধ্যে রাখা উচিত।
নতুন পাতা
[সম্পাদনা]যখন আপনি একটি নতুন পৃষ্ঠা তৈরি করবেন, তখন এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- নিয়ন্ত্রন ব্যাবস্থার বিষয়বস্তুর সূচিপত্রের পৃষ্ঠায় আপনার দ্বারা নির্মিত পৃষ্ঠাটির লিঙ্ক যুক্ত করুন ।
- আপনার দ্বারা নির্মিত পৃষ্ঠার উপরে অবশ্যই
{{Control Systems/Page}}টেমপ্লেট এবং নীচে{{Control Systems/Nav}}টেমপ্লেট ব্যবহার করে পৃষ্ঠাটি বিন্যস্ত করুন। - আপনার নতুন পৃষ্ঠার আগে এবং পরের পৃষ্ঠাগুলির উন্নতিসাধন করুন, যাতে তাদের লিঙ্কগুলি যথাযথভাবে কাজ করে।
- নিয়ন্ত্রণ ব্যবস্থার বইয়ের পূর্ণ মুদ্রিত সংস্করণে আপনার নতুন পৃষ্ঠাটি উপযুক্ত স্থানে যুক্ত করুন। পৃষ্ঠাটি যুক্ত করতে করার জন্য
{{Print chapter heading}}টেমপ্লেট ব্যবহার করতে পারেন। প্রয়োজনে, একটি নতুন বিষয় নিয়ে লেখা শুরু করতে{{Print unit page}}টেমপ্লেট ব্যবহার করুন। - উপরের নির্দেশিকা অনুসরণ করে, অন্য যেকোনো মুদ্রণযোগ্য সংস্করণে আপনার নতুন পৃষ্ঠাটি যুক্ত করতে পারেন। তবে মনে রাখবেন, প্রতিটি পৃষ্ঠা প্রতিটি মুদ্রিত সংস্করণে অন্তর্ভুক্ত করা উপযুক্ত নয়, তার জন্য বিশেষ মানদন্ড পূরণ করা প্রয়োজন।
নতুন শিশুপাঠ্য সংস্করণ
[সম্পাদনা]নিয়ন্ত্রন ব্যাবস্থার পাঠ্য বইয়ের জন্য শিশুপাঠ্য সংস্করণ হল এক নতুন যুগোপযোগী প্রস্তাবনা। এই বইতে শিশু পড়ুয়াদের জন্য নিয়ন্ত্রন ব্যাবস্থার ভিত্তিমূলক সকল বিষয়বস্তু সরল ভাষায় ও সহজভাবে আলোচনা করা থাকে। বইয়ের নতুন শিশুপাঠ্য সংস্করণ সংস্করণ তৈরি করতে, এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- নিয়ন্ত্রণ ব্যবস্থা/সমস্ত সংস্করণ -এ একটি নতুন পাতা যোগ করুন।
- নিয়ন্ত্রন ব্যাবস্থার শিশুপাঠ্য সংস্করণের জন্য একটি নতুন সূচিপত্র তৈরি করুন এবং আপনার লিখিত শিশুপাঠ্য সংস্করণের শিরোনাম যুক্ত করতে ভুলবেননা। সূচিপত্র পৃষ্ঠায়
{{Control Systems/Page}}টেমপ্লেট,{{Control Systems/Nav}}টেমপ্লেট এবং একইসাথে{{ Control Systems/Child}}টেমপ্লেট অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। - "নিয়ন্ত্রন ব্যাবস্থা/(শিশুপাঠ্য সংস্করণ নাম)/মুদ্রিত সংস্করন" -এর জন্য একটি নতুন মুদ্রিত সংস্করণ তৈরি করুন।
- নিয়ন্ত্রণ ব্যবস্থা/সমস্ত সংস্করণ পৃষ্ঠায় আপনার শিশুপাঠ্য সংস্করণের মুদ্রণযোগ্য সংস্করণটি তালিকাভুক্ত করুন।