নিয়ন্ত্রণ ব্যবস্থা/উপপ্রস্তাবনা
এই বইটি নিয়ন্ত্রণ ব্যবস্থা বিষয়টি নিয়ে আলোচনা করবে, যা প্রকৌশলের একটি আন্তঃবিভাগীয় শাখা। এখানে ধ্রুপদী নিয়ন্ত্রণ পদ্ধতি এবং আধুনিক নিয়ন্ত্রণ পদ্ধতি—উভয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, ডিজিটাল/কম্পিউটার-ভিত্তিক বিচ্ছিন্ন-নমুনাকৃত ব্যবস্থা এবং প্রচলিত অ্যানালগ পদ্ধতি পাশাপাশি আলোচনা করা হবে। এই বইটি কোনো একটি নির্দিষ্ট প্রকৌশল শাখার (যেমন: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল ইত্যাদি) ওপর ভিত্তি করে নয়, বরং সাধারণভাবে প্রযোজ্য। তবে পাঠকের অন্তত একটি প্রকৌশল শাখায় মজবুত ভিত্তি থাকা আবশ্যক।
পূর্বজ্ঞান
[সম্পাদনা]এই বইটি পড়ার জন্য পূর্বজ্ঞান হিসেবে পাঠকের রৈখিক বীজগণিত, সমাকলন ও বিভব গণিত, এবং অন্তত সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণের উপর কিছুটা ধারণা থাকা প্রয়োজন। ইন্টিগ্রাল ট্রান্সফর্ম, বিশেষ করে লাপ্লাস ট্রান্সফর্ম এবং জেড ট্রান্সফর্ম সম্পর্কে পূর্ব ধারণা অত্যন্ত উপকারী হবে। এছাড়া, ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কে জ্ঞান থাকলে কিছু নির্দিষ্ট অধ্যায় আরও ভালোভাবে বোঝা যাবে।
এই বইয়ের জন্য প্রয়োজনীয় ক্যালকুলাস ও ট্রান্সফর্ম সংক্রান্ত বিষয়ের জন্য নিম্নলিখিত উইকিবইগুলো সহায়ক হতে পারে:
- ক্যালকুলাস
- লিনিয়ার অ্যালজেবরা
- [[সিগন্যাল এবং সিস্টেম ]
- ডিজিটাল সিগন্যাল প্রসেসিং