ত্রিমাত্রিক মুদ্রণ/স্লাইসিং সফটওয়্যার

স্লাইসার
[সম্পাদনা]একটি স্লাইসার কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেলকে এমন স্তরে ভাগ করে যা একটি থ্রিডি প্রিন্টার বুঝতে পারে।
অনেক স্লাইসারেই সুবিধাজনক বৈশিষ্ট্য থাকে। এর একটি সাধারণ উদাহরণ হলো প্রিন্টার ও উপাদানের পূর্বনির্ধারিত সেটিংস।[১] কিছু FFF স্লাইসারে এমন কিছু অপ্রচলিত বৈশিষ্ঠ্য থাকে যা জটিল জ্যামিতি ও মুদ্রণ নির্ভরযোগ্যতায় সহায়তা করে।[২]
SLA স্লাইসারগুলোর সাপোর্ট স্ট্রাকচার FFF স্লাইসার থেকে ভিন্ন হয়।[৩]
ইনফিল
[সম্পাদনা]
ইনফিল নির্ধারণ করে একটি প্রিন্টের ভেতরের অংশে কতটা উপাদান থাকবে।
বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন সৃজনশীল ইনফিল প্যাটার্ন ব্যবহার করা যেতে পারে, যেমন থ্রিডি ইনফিল[৪] এবং গ্রেডিয়েন্ট ইনফিল।[৫]
জি-কোড (GCode)
[সম্পাদনা]অনেক থ্রিডি প্রিন্টার তাদের কাজ পরিচালনার নির্দেশ হিসেবে জি-কোড ব্যবহার করে। তবে সব জেনারেট করা জি-কোড একরকম নয়।
জি-কোড ভিত্তিক অনেক সফটওয়্যার প্যাকেজ রয়েছে। কিছু সফটওয়্যার জি-কোড বিশ্লেষণ করে এবং মুদ্রণ সম্পর্কে সহায়ক তথ্য প্রদান করে।[৬] জি-কোড পোস্ট প্রসেসর মুদ্রণের গতি ও মান উন্নত করতে পারে।[৭] নন-প্ল্যানার জি-কোড ব্যবহারে ত্রিমাত্রিক মুদ্রণের ফলাফলও উন্নত হতে পারে।[৮][৯]
স্লাইসারের বৈশিষ্ট্যসমূহ
[সম্পাদনা]
লেয়ার উচ্চতা
[সম্পাদনা]কিছু স্লাইসার পরিবর্তনশীল লেয়ার উচ্চতা সমর্থন করে, যার ফলে বিশদ অংশে প্রিন্টার ধীরে চলে উন্নত মান প্রদান করে এবং কম বিশদ অংশে দ্রুত প্রিন্ট সম্পন্ন করে।[১০]
পজিং (Pausing)
[সম্পাদনা]কিছু স্লাইসার মুদ্রণ মাঝপথে থামানোর সুবিধা দেয়, যাতে অপারেটর উপাদান পরিবর্তন করতে পারেন বা মুদ্রণের ভেতরে চুম্বকের মতো বস্তু সংযোজন করতে পারেন।[১০][১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "PrusaSlicer - Prusa3d.com - 3D printers by Josef Prusa"। Prusa3D - 3D Printers from Josef Průša। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ "Pathio: New 3D Slicer From E3D"। Hackaday। ২৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ "How to slice 3D objects for the Original Prusa SL1 [updated with video guide]"। Prusa Printers। ১৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।
- ↑ "3D Internal Structure For Better 3D Printed Objects"। Hackaday। ১০ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।
- ↑ "Gradient Infill Puts More Plastic Where You Want It"। Hackaday। ২১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।
- ↑ "GCode Analyzer/Visualizer by hudbrog"। www.thingiverse.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।
- ↑ "This GCode Post-Processor Squeezes Lines Into Arcs"। Hackaday। ৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।
- ↑ "3D Printering: Non-Planar Layer FDM"। Hackaday। ২৭ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।
- ↑ "makertum/non-planar-layer-fdm"। ৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।
- ↑ ১০.০ ১০.১ "PrusaSlicer 2.2.0 is out! Hollowing, support for 3rd party printers and more!"। Prusa Printers। ২৫ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।
- ↑ "Change Filament At Z Cura Plugin by rawlogic"। www.thingiverse.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০।