বিষয়বস্তুতে চলুন

ত্রিমাত্রিক মুদ্রণ/প্রয়োগসমূহ

উইকিবই থেকে

দ্রুত নমুনা প্রস্তুতকরণ

[সম্পাদনা]

নমুনা (প্রোটোটাইপ) তৈরি করার সময় দ্রুত বাস্তব প্রতিক্রিয়া পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কাজের এমন দিকগুলো চিহ্নিত করতে সাহায্য করে যেগুলো কাগজে বা কম্পিউটার মডেলে সরাসরি বোঝা যায় না।

একক উৎপাদন

[সম্পাদনা]

যখন শুধু একটি বা কয়েকটি বস্তু তৈরি করার প্রয়োজন হয় তখন ত্রিমাত্রিক মুদ্রণের অন্তর্নিহিত অদক্ষতাগুলো অনেক কম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যদি ত্রিমাত্রিক মুদ্রণ উপকরণের গুণাগুণ যথেষ্ট উপযুক্ত হয় অথবা উৎপাদনের সময় সীমিত থাকে (যদি নমুনা প্রস্তুত থাকে তবে মাত্র কয়েক ঘণ্টা বা দিন লাগতে পারে)।

সহজলভ্যতা

[সম্পাদনা]

ত্রিমাত্রিক মুদ্রণ ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শিল্পকর্ম বা মানচিত্রের মতো দৃশ্যমান মাধ্যমের স্পর্শযোগ্য সংস্করণ তৈরি করা যায়।[][]

সরবরাহ ব্যবস্থার অস্থায়ী সমাধান

[সম্পাদনা]
কোভিড-১৯ মহামারীর সময় ত্রিমাত্রিক মুদ্রণ যন্ত্রে ফেস শিল্ডের অংশ তৈরি করা হয়েছিল।

জরুরি পরিস্থিতিতে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হলে স্থানীয় থ্রিডি প্রিন্টারের মালিকরা স্বল্প পরিমাণে অত্যাবশ্যকীয় উপকরণ ও যন্ত্রাংশ উৎপাদন করতে সক্ষম হন। যার ফলে একটি সামান্য হলেও ধারাবাহিক নতুন সরবরাহ নিশ্চিত হয় যতক্ষণ না সরবরাহ সমস্যার সমাধান হয়। এই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল কোভিড-১৯ মহামারির শুরুতে, যখন থ্রিডি প্রিন্টার ব্যবহারকারীরা হাসপাতালের কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) এবং ভেন্টিলেটরের যন্ত্রাংশ তৈরি করেছিলেন।[][] এটি দুর্যোগ প্রস্তুতি কৌশলের একটি অংশ হিসেবেও বিবেচিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Please Touch the Art: 3D Printed Masterworks for the Blind"www.vice.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০ 
  2. Karbowski, Caroline (২৪ ফেব্রুয়ারি ২০২০)। "See3D: 3D Printing for People Who Are Blind"Journal of Science Education for Students with Disabilitiesdoi:10.14448/jsesd.12.0006। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০ 
  3. "One Way to Help Strapped Hospitals? Print PPE Using 3D Printers"NPR.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২০ 
  4. Fracassi, Cristian; Romaioli, Alessandro (২২ মার্চ ২০২০)। "Opinion We Made Copies of Ventilator Parts to Help Hospitals Fight Coronavirus"The New York Times। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০ 
  5. "Doomsday Preppers Are Planning to 3D Print Their Way Through the Apocalypse"www.vice.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০