তড়িতচুম্বকীয় বিকিরণ/ইনফ্রারেড
তড়িতচুম্বকীয় বিকিরণ: ৮. ইনফ্রারেড
১৮০০ সালে উইলিয়াম হার্শেল ইনফ্রারেড বিকিরণ আবিষ্কার করেছিলেন। এটি ছিল আবিষ্কৃত প্রথম অদৃশ্য তড়িচ্চুম্বকীয় বিকিরণ।
এর তরঙ্গদৈর্ঘ্য ১ মিলিমিটারের নিচে, যতক্ষণ না তা দৃশ্যমান হওয়া শুরু করে (প্রায় ৭০০ ন্যানোমিটার)। ফলে এর কম্পাঙ্কের পরিসর ৩০০ গিগাহার্জ থেকে প্রায় ৪৩০ টেরাহার্জ পর্যন্ত বিস্তৃত। ছোট তরঙ্গদৈর্ঘ্য হলো নিকট ইনফ্রারেড; মাঝারি গুলো মধ্য ইনফ্রারেড; বড় তরঙ্গদৈর্ঘ্যগুলোকে বলা হয় দূর ইনফ্রারেড।
সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্যকে (০.১–১ মিমি, ৩০০ গিগাহার্জ–৩ টেরাহার্জ) কখনো কখনো একটি আলাদা ব্যান্ড হিসেবে ধরা হয়, যাকে তাদের তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে সাবমিলিমিটার বিকিরণ বা তাদের কম্পাঙ্কের ভিত্তিতে টেরাহার্জ বিকিরণ বলা হয়। এই বিকিরণ দৃশ্যমান আলোতে অস্বচ্ছ কিছু বস্তু ভেদ করতে পারে, তবে ছবি তৈরি করতে ব্যবহৃত হতে পারে, তাই একে এক্স-রে ব্যবহারের কিছু ক্ষেত্রে নিরাপদ বিকল্প হিসেবে ধরা হয়।